বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০১৭

ফেঞ্চুগঞ্জ পশ্চিম ফরিদপুর তালামীযের শপথ গ্রহন সম্পন্ন


২০ এপ্রিলঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার আওতাধীন পশ্চিম ফরিদপুর শাখার শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহঃবার বাদ আছর  শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাখার সভাপতি
আবু তাহেফ শিবলুর সভাপতিত্বে সাদারণ সম্পাদক লিমন আহমদের সঞ্চালনায়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস,বিশেষ অতিথির বক্তব রাখেন মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুল ইসলাম মারুফ, আরও উপস্তিত ছিলেন পশ্চিম ফরিদপুর আঞ্চিক শাখার সহ সভাপতি জাবেল আহমদ, শরিফ আহমদ,সহ সাদারণ সম্পাদক উজ্জল আহমদ,নাছির আহমদ,নাইম আহমদ।পরে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০১৭

মোগলাবাজার -আনিলগনজ রোডের সিএনজি শ্রমিকদের পুর্ব গঠনার জের সংঘর্ষ

মোগলাবাজার -আনিলগনজ রোডের সিএনজি শ্রমিকদের পুর্ব গঠনার
বিচার নিষ্পত্তির মধ্য খানে কথা
কাটাকাটির জের ধরে আজ মংগলবার
বেলা বারটার দিকে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে
পড়ে উভয় পক্ষ। পরে জনপ্রতিনিধি ও
স্হানীয় মুরব্বিয়ানগনের মধ্যস্হতায়
 সংঘর্ষ বন্দ হয়। প্রায় তিন ঘন্টাব্যাাপী
সংঘর্ষে উভয় পক্ষের
শতাধিক মানুষ আহত হয়।
 আহতদের স্হানীয় ভাবে চিকিংসা
প্রদান গুরুতর আহতদের উসমানী
মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রমিকদের এ ঘঠনায় মোগলাবাজার ও জালালপুর ইউনিয়নের একাংশের
জনসাধারণ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জের চন্ডী প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী বৈশাখী শেষ হলো রবিবার। সবখানেই ছিল জমজমাট দর্শক সমাগম। দর্শনার্থীর ভিড়ে মেলা মাঠ ছিল সরগরম।

 পয়লা বৈশাখের শুরুর দিনে দর্শকের মনে যতটা প্রাণোচ্ছ্বাস ছিল, বর্ষবরণ উৎসবের শেষ দিনে দর্শকের চোখেমুখে ততটাই ছিল মিলনমেলা ভাঙার বিরহ-বেদনা। আয়োজকদের চোখেমুখেও ছিল বিষাদ-ব্যথা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদের কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা মাঠে রবিবার শেষ দিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বৈশাখী মেলাকে ঘিরে ৩ দিন ধরে জমে উঠেছিল হাজারো প্রাণের মিলনমেলা। তবে শেষ দিনে মেলাজুড়ে ছিল বিদায় আর বিচ্ছেদের মলিন চিত্র। ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদ ৩বছর ধরে বর্ষবরণ উপলক্ষে এই মেলার আয়োজন করে আসছে।
এবারের বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ ছাড়াও ছিল নীলফামারী থেকে আসা সাপুড়ে রবিউল ইসলামের বিষধর সাপ নিয়ে অনবদ্য খেলা দেখানোর পাশাপাশি জীবন্ত সাপের মাথা কেটে রক্ত পান করার শ্বাসরুদ্ধকর দৃশ্য।
এডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে প্রতিবছর সাপের খেলা দেখাতে নীলফামারীর গোড়গ্রাম থেকে আসেন সাপুড়ে রবিউল ইসলাম।
রবিউল ইসলাম বলেন, ‘টাকার জন্য সাপের খেলা দেখাতে আসি না। সাপ নিয়ে খেলা করা আমার নেশা। সাপ অবলা প্রাণী, একে হত্যা করাটা খুব কষ্টকর। কিন্তু কয়েক বছর ধরেই সাপের বিষ হজম করার সাধনা করছি। জ্যান্ত সাপের মাথা দাঁত দিয়ে কামড়িয়ে আলাদা করে রক্ত পান করছি। এটা ২৫ বছর ধরে সাপ নিয়ে সাধনার ফল। এতে দর্শক আনন্দ পায়, সেই আনন্দতেই সুখ খুঁজি।’
এ ছাড়া শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাউল শিল্পী রমেশ ঠাকুর,রত্না বাউল, জালালী সালমা ও জেসমিন খান প্রমুখ।
এসময় উপস্হিত ছিলেন ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মাসার আহমদ শাহ্ বলেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর দিক নির্দেশনায় আমরা এত সুন্দর আয়োজন করতে পেরেছি। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, ফেঞ্চুগঞ্জ থানা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব’র ও ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, ফেঞ্চুগঞ্জবাসীর সার্বিক সহযোগীতায় আমরা এত সুন্দর আয়োজন করে সফল হয়েছি।
সাধারণ-সম্পাদক জালাল আহমদ জনি বলেন, দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা উৎসব পালন করি।তিনি বৈশাখী উৎসবের উদারতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার জন্য তরুন প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানান। যুগ্ন সাধারণ-সম্পাদক জাবেদুর রহমান ডেনেস বলেন, সামাজিক ও পারিবারিক জীবনে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

শুক্রবার, এপ্রিল ১৪, ২০১৭

ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের পরিচিতি এ সপ্তাহে......... বদরুল ইসলাম বেলাল

পরিচিতি: পুরো নাম বদরুল ইসলাম বেলাল, গ্রাম পূর্ব ফরিদপুর (বড়বাড়ি)।
তিনি ৯০ দশকের একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন।
যদিও তিনি তালামীযে ইসলামিয়ার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ সংগঠনের সাথে জড়িত রয়েছেন।  তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সিনিয়র সভাপতি ছিলেন।
তার হাত ধরে ৯০ দশকের অনেক ইসলামী আন্দোলন সম্প্রসারিত হয়েছে।
২০০৪ সালে তিনি ততকালীন জামায়াতের আক্রমনের শিকার হন। সে সময় তিনি ভাগ্যজোরে প্রাণে বেচে যান। তখন তার পাশে এসে দাড়িয়েছিলেন সয়ং আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)। [মারহাবা ]
বর্তমান : তালামীয শেষ করে তিনি গণমানুষের সংগঠন আনজুমানে আল ইসলাহ তে যোগদান করেন। তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ র সভাপতিত্বে রয়েছেন। [ মারহাবা ]
আল-ইসলাহ ও তালামীযের নেতাকর্মীদের কাছে তাহার দীর্ঘায়ু কামনায় দোয়ার দরখাস্ত করছি।
আমিন..............

মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দ্বীনের খাদেম হিসেবে কাজ করতে হবে`- হযরত মাওলানা হুসাম উদ্দিন ফুলতলী

লা-মাযহাবিরা বিভ্রান্তি সৃস্টি করে ইসলামকে ধ্বংস করছে, দুনিয়ায় ফিতনার সৃস্টি করছে  এবং জঙ্গি তৈরি করে সমাজ, রাষ্ট্র ও সংসারকে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করছে। এমনি সময়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ইসলামের সুশীতল এবং শ্বাসত সুন্দরের পথে নিয়ে আসার জন্য দ্বীনের একজন খাদেম হিসেবে কাজ করতে হবে। আঞ্জুমানে আল-ইসলাহ ইউকে সেন্ট্রাল কমিটি কর্তৃক আয়োজিত কাউন্সিল ও বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে আল-ইসলাহ বাংলাদেশ এর মোহতারাম সভাপতি হযরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী এ কথাগুলো বলেন।
ইউকে আল-ইসলাহ সভাপতি মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে কাউন্সিল ও সভা পরিচালনা করেন ইউকে আল ইসলাহ সেক্রেটারি জেনারেল মাওলানা হাসান উদ্দিন চৌধুরী ও মাওলানা কাদির আল হাসান।
মানচেস্টারে ইকবাল ব্যাংকুয়েটিং হলে আয়োজিত সভায় বক্তব্য রাখেন গোলাম মোস্তফা এমবিই, কাউন্সিলর আহমেদুল হক।
সম্মেলনে মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেবকে সভাপতি এবং মাওলানা হাসান উদ্দিন চৌধুরীকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ইউকে আল ইসলাহ কমিটি গঠিত হয়।

সোমবার, এপ্রিল ১০, ২০১৭

স্বপ্নভঙ্গ পাকিস্তানের, সাত নম্বরেই থাকছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন
ম্যাচ ওয়ানডে সিরিজের
প্রথমটিতে হেরে র্যাঙ্কিংয়ে
বাংলাদেশকে টপকানোর স্বপ্ন
ভেস্তে গেল পাকিস্তানের।
হাফিজ-সারফরাজদের এই হারের
ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি
জায়গা করে নেয়ার পথে আরও
এগিয়ে গেল টাইগাররা। অর্থাৎ
র্যাঙ্কিংয় টেবিলে সাত নম্বরেই
থাকছে টাইগাররা।
ক্যারিবীয়দের এ জয়ের মধ্যদিয়ে
নিশ্চিত হয়েছে, এ সিরিজে অন্তত
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে
পাকিস্তান বাংলাদেশকে টপকে
যেতে পারছে না। আইসিসি
র্যাংকিংয়ের সাত, আট ও নয়ের
পরিবর্তনের আশঙ্কা আছে এ
সিরিজে। তবে নবম স্থানে থাকা
ক্যারিবীয়রা প্রথম ম্যাচ জিতে
যাওয়ায় টিকে গেল বাংলাদেশের
সপ্তম স্থান।
বর্তমানে মাশরাফিদের রেটিং
পয়েন্ট ৯২, আর অষ্টম স্থানে থাকা
পাকিস্তানের ৮৯। সিরিজের
তিনটি ম্যাচই জিতলে
পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়ে
যেত বাংলাদেশের সমান। আর
ভগ্নাংশের ব্যবধানে সাতে উঠে
যেত তারা।

“সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক তালামীযের জাতীয় সেমিনার অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করতে হবে’ -----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

“সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক তালামীযের জাতীয় সেমিনার অনুষ্ঠিত
‘সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করতে হবে’
-----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন- রাসূল (সা.) মানুষকে মনুষ্যত্বের সনদ দেওয়া এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এ পৃথিবীতে আগমন করেছিলেন। রাসূল (সা.) এর ওয়ারিশগণ এ মিশন চালিয়ে যাচ্ছেন। কিন্তু নৈতিক অবক্ষয়ের কারণে প্রতিনিয়তই কিছু মানুষ ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গিয়ে সন্ত্রাস ও উগ্রবাদী কর্মকান্ডে জড়িত হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করার কোনো বিকল্প নেই। সুতরাং ধর্মীয় শিক্ষা সংকোচন করে উগ্রবাদ দমন করা সম্ভব নয়। তিনি আরো বলেন- সন্ত্রাস ও উগ্রবাদ সারা বিশ্বে সকল ধর্মের মানুষকে সমান ভাবে বিপথগামী করছে। এজন্য মানুষের মাঝে আজ পশুবৃত্তি বেড়ে চলছে। এর কারণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, ভেজাল ও হারাম খাদ্য, মানবিক তথা নৈতিক জ্ঞানের অভাবকে দায়ী করেন। সরকারের নিকট খারেজীদের মুখোশধারী লা-মাজহাবীদের কর্মকান্ড বন্ধের ও ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা দানের আহবান জানান। তিনি তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীদের ধৈর্য্য, সততা ও নির্ভিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে বলিয়ান হয়ে ধর্ম, রাষ্ট্র ও সমাজের খেদমতে আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন। গতকাল (৭ এপ্রিল, শুক্রবার) জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত “সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এ কথা বলেন।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি হাফিয নজীর আহমদ হেলাল ও মাওলানা বেলাল আহমদ। এতে আরো বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মাহবুবুল্লাহ, প্রচার সম্পাদক ড. মাওলানা মুর্শেদ আলম সালেহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি মারজান আহমদ চৌধুরী।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এড. আব্দুর রকীব মন্টু, আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তালামীযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ-অফিস সম্পাদক ওয়ালীউর রহমান সানী, প্রশিক্ষণ সম্পাদক মাসুম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওজিউর রহমান আসাদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুহিত রাসেল, হাফিজ ফারুক আহমদ, মোঃ মারুফ হোসাইন, তৌরিছ আলী, সাইফুর রহমান চৌধুরী শিপু, সাইফুর রহমান শুভ, রফিকুল ইসলাম তালুকদার, সিরাজুল ইসলাম,মাহবুবুর রহমান ফরহাদ, আব্দুল খালিক রুহিল শাহ, জাহেদুর রহমান, প্রমূখ।

রবিবার, এপ্রিল ০২, ২০১৭

মাইজগাও ইউনিয়ন তালামীযের সহ-অফিস সম্পাদক শরীফ আহমদ এর ভাইয়ের ইন্তেকালে মাইজগাঁও ইউনিয়ন তালামীযের শোক প্রকাশ

মাইজগাও ইউনিয়ন তালামীযের সহ-অফিস সম্পাদক শরীফ আহমদের বড় ভাই কয়েছ আহমদ গতকাল শনিবার রাত ৯:৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ অদ্য সকাল ১১ টায় সম্পন্ন হয়।
মরহুমের ইন্তেকালে মাইজগাও ইউনিয়ন তালামীযের নেতৃবৃন্দ গভীর শোক ও তাহার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করেছেন মাইজগাও ইউনিয়ন সভাপতি হাফিয হাবিবুর রহমান মারুফ, সহ সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন,সাংগটনিক সম্পাদক আরিফ আহমদ,প্রচার সম্পাদক এপলু আহমদ,অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু।

বুধবার, মার্চ ২৯, ২০১৭

হাটুভাঙ্গা আলিম মাদ্রাসা তালামীযের অভিষেক বৃহস্পতিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হাটুভাঙ্গা আলিম মাদ্রাসা শাখার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সাইফুর রহমান সজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান ছাদী , সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ,ভারপাপ্ত সাদারন সম্পাদ ইমন আহমদ,অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু।
অনুষ্ঠানে শাখার অন্তর্গত সর্বস্তরের কর্মীদের উপস্তিত থাকার আহবান জানানো হয়েছে।

সোমবার, মার্চ ২৭, ২০১৭

তালামীয নেতা শরিফ আহমদের ভাই কয়েছ অসুস্থত দেখতে যান মাইজগাও ইউনিয়ন তালামিযের নেতা কর্মীরা।



বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামিয়া ২নং মাইজগাও ইউনিয়ন শাখার অফিস সম্পাদক শরিফ আহমদ এর ভাই কয়েছ আহমদ অসুস্থ
হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
২৮ মার্চ মঙ্গলবার অসুস্থ কয়েছ আহমদকে
দেখতে যান মাইজগাও ইউনিয়ন শাখার সহ সভাপতি কামরান আহমদ, সাংগটনিক সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু ।
এ সময় আরো উপস্তিত মাইজগাও ইউনিয়ন শাখার সদস্য মনছুর আহমদ,সুফিয়ান আহমদ। এ সময়
নেতৃবৃন্দ কয়েছ আহমদের
চিকিৎসার
খোঁজখবর নেন।
শেষে কয়েছ আহমদের আশু
রোগমুক্তি কামনা করে দোয়া
পরিচালনা করা হয়।

রবিবার, মার্চ ২৬, ২০১৭

ফেঞ্চুগঞ্জে তালামীয নেতার বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

শনিবারঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার সাবেক সহ-অফিস সম্পাদক ছাত্রনেতা শামসুদ্দীন টিপু'র বিদেশ গমন উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুর নয়াবাজারে শাখার নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাইজগাও ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিয হাবিবুর রহমান মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মাইজগাও ইউনিয়ন সহ-সভাপতি কামরান আহমদ, জিয়াউল হক উজ্জল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, জাবেল আহমদ, প্রমুখ।

বুধবার, মার্চ ২২, ২০১৭

জনগনের পাশে আছি, ইনশাআল্লাহ আগামিত ও থাকব এড.আতাউর রাহমান শামীম

জনগনের পাশে আছি ইনশাআল্লাহ আগামিতে ও থাকব,

এ কতা বলেন জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া- কমলগঞ্জ (আংশিক) এলাকার সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান শামীম,
এড.আতাউর রাহমান শামীম,
BA.(Hons)MA.LLB. MA.LLM.MBA
এ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ।
সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।
প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক যুক্তরাষ্ট্র
আওয়ামীলীগ।
প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র।
সাবেক সহ-সভাপতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগ।
সদস্য আন্তর্জাতিক রেডক্রস ।
সদস্য আমেরিকান রেডক্রস ।
সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
সম্পাদক ও প্রকাশক,ভয়েজ অব বাংলাদেশ ও
এইবেলা ।
বাংলাদেশ ব্যুরোচিফ আমেরিকান নিউজ সার্ভিস ঢাকা।
প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক জাতীয় কালধারা ।
প্রধান উপদেষ্টা, দৈনিক স্বাধীন বাংলা।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া-
কমলগঞ্জ (আংশিক) এলাকার মহাজোট মনোনীত
প্রার্থী

মাও.এ.কঅসুস্থত আল ইসলাহ মহাসচিব মনোহরে আলীক হাসপাতালে দেখতে যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ্ ইমাদ উদ্দিন নাসিরী।

 বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহ’র মহাসচিব ও কামালবাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ
মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী অসুস্থ
হয়ে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ মার্চ মঙ্গলবার অসুস্থ অধ্যক্ষ
মাও.এ.কে.এম মনোহর আলীকে হাসপাতালে
দেখতে যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ্ ইমাদ উদ্দিন নাসিরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা এম.এ
আলিম, হাফিজ মাওলানা আব্দুল মুকতাদির ছাহেব জাদায়ে
বর্ণী, কামালবাজার মাদরাসার প্রভাষক কামরুজ্জামান
চৌধুরী, মাহবুবুল আলম, অধ্যক্ষ মাওলানা রফিকুল
ইসলাম খান, আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার
সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা
তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন
পাশা,আল মদিনা মাদরাসা সহ সুপার মাওলানা আআব্দুল
মালিক,সমাজসেবী শাহেদ আহমদ জুয়েল,
সাবেক নেতা বেলাল আহমদ, হাফেজ রওশন
আহমদ, নাজমুল ইসলাম, মাওলানা আনোয়ার
হোসেন, গালিব হোসেন এমরান। এ সময়
নেতৃবৃন্দ এ.কে.এম মনোহর আলী চিকিৎসার
খোঁজখবর নেন।
শেষে মাওলানা এ.কে.এম মনোহর আলী আশু
রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন
মাওলানা এম.এ আলিম।

বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০১৭

ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসা তালামীযের কাউন্সিল সম্পন্ন


সভাপতি- সুমন সম্পাদক - সোহেল
বৃহস্পতিবারঃ আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের আক্বিদাবাহী ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া হাটুভাঙ্গা আলিম মাদরাসা
শাখার ২০১৭-১৮ সেশনের কার্যকরী কমিটি
সকালে মাদরাসা কনফারেন্স হলে গঠন
করা হয়।
কাউন্সিল পূর্ববর্তী সভায় মাওলানা
শাহজাহান উদ্দিন ও বিদায়ি সভাপতি
ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক হাফিজ জুয়েল আহমদের
সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-প্রচার ও
প্রকাশনা সম্পাদক শাহ হোসাইন মুহাম্মদ
বাবু।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে
উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল
ইসলাম কুদ্দুছ, সহকারী নির্বাচন কমিশনার
হিসাবে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ
ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান
জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
মাইজগাও ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক এনামুল হক ইমন, সহ-প্রচার সম্পাদক
মিজানুর রহমান, অর্থ সম্পাদক আবু তাহেফ
শিবলু, আমজাদ হোসেন মিঠু, প্রমুখ।
কাউন্সিলে সুমন আহমদ কে সভাপতি,
হাফিয জুয়েল আহমদ ও মাহেদুল ইসলাম কে
সিনিয়র সহ-সভাপতি ও সোহেল আহমদ কে
সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯৩ সদস্য
বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-
সাধারণ সম্পাদক কমর উদ্দীন শিপু, লিমন
আহমদ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল
ইসলাম, প্রচার সম্পাদক ফজলে রাব্বী, অর্থ
সম্পাদক মুহিবুর রহমান টুটুল।