বুধবার, জানুয়ারি ২৫, ২০১৭

ফেঞ্চুগঞ্জে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জ
প্রতিদিন:
বিদ্যুৎ সরবরাহ লাইন (কেবি)
বর্ধিতকরনের জন্য আগামী ২ ফেব্রুয়ারি
পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন
এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫ টা
পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেঞ্চুগঞ্জ জোনাল অফিস এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত এলাকা হল-
ঘিলাছড়া, মাইজগাও, ফেঞ্চুগঞ্জ বাজার,
ফেরীঘাট, নুরপুর, মল্লিকপুর, কুতুবপুর,
খিলপাড়া, উত্তর ইসলামপুর, বাঘমারা,
ছত্তিশ, কায়েস্তগ্রাম, ফুলবাড়ি,
শরিফগঞ্জ, বড়উলি, খোলাঘাট, তফাদার
টিলা, নিজ ছত্তিশ, গয়াসী,
পাঠানটিলা, মোগলপুর, রাজনপুর,
ইসলামপুর, নোয়াগাও, চানপুর, গঙ্গাপুর,
সুলতানপুর, মানিককোনা, কটালপুর,
দীনপুর, পুর্নখলা, নদানপুর।

মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০১৭

কানাডায় দর্শক মাতাচ্ছে ‘আয়নাবাজি’


বিনোদন ডেস্ক :
কানাডার টরন্টো, ক্যালগেরি এবং
উইনিপেগে দর্শকনন্দিত হওয়ার পর গত ২০
জানুয়ারি মন্ট্রিয়লের সিনেপ্লেক্স
সিনেমা ফোরাম, অ্যাটওয়াটারে মুক্তি
পেয়েছে ‘আয়নাবাজি’।
মন্ট্রিয়লের সিনেপ্লেক্সে বসে বাংলা
ছবি দেখতে পেয়ে দর্শকরা বেশ
উচ্ছ্বসিত বলে জানিয়েছেন কানাডায়
বাংলা চলচ্চিত্রের পরিবেশক
কোম্পানি স্বপ্ন স্কেয়ারক্রো’র
ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম
মিন্টু।
মন্ট্রিয়লের সিনেপ্লেক্স সিনেমা
ফোরাম, অ্যাটওয়াটারে ‘আয়নাবাজি’র
প্রথম সপ্তাহের পরবর্তী শো এর
সময়সূচিঃ
রোববার (২২ জানুয়ারি) – ১:০৫ টা, ৪:৩৫
টা, ০৮:০৫ টা
সোমবার (২৩ জানুয়ারি) – ১:০৫ টা, ৪:৩৫
টা, ০৮:০৫ টা
মঙ্গলবার (২৪ জানুয়ারি) – ১:২০ টা, ৪:৫০
টা, ০৮:২০ টা
বুধবার (২৫ জানুয়ারি) -১:১৫ টা, ৪:৪৫ টা,
৮:১৫ টা
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) – ১:১৫ টা,
৪:৪৫ টা, ৮:১৫ টা

ঢাকায় মুরগির খামারে প্রাণঘাতী বার্ড ফ্লু, দেশজুড়ে সতর্কতা


ঢাকার একটি মুরগি খামারে উচ্চ
সংক্রমক 'এইচফাইভএন১' বার্ড ফ্লু
ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে
বলে জানিয়েছে বিশ্ব পশু স্বাস্থ্য
সংস্থা (ওআইই)।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে
পাওয়া এক প্রতিবেদনের ভিত্তিতে
সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য
জানিয়েছে ওআইই।
ওআইই'র প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার
ধামরাই এলাকায় একটি খামারে বার্ড
ফ্লু ভাইরাসে তিন হাজার মুরগি
আক্রান্ত হয়। এর মধ্যে ৭৩২টি মারা
গেলে বাকিগুলো গলাকেটে মেরে ফেলা
হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো
হয়েছে, পানিসম্পদ অধিদফতরের
বিশেষজ্ঞরা খামারটিতে বার্ড ফ্লু
ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়ার পর
মুরগিগুলো মেরে ফেলা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর পর
ফের বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের কারণ
তদন্ত করা হচ্ছে এবং সারাদেশে মুরগির
খামারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া
হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, এই ভাইরাস যাতে না
ছড়ায়, সেজন্য দেশের সব খামারে
প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
একইসঙ্গে ধামরাইয়ে আক্রান্ত
খামারটিকেও প্রয়োজনীয় প্রতিষেধক
দিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
গত বছর থেকে ইউরোপ এবং এশিয়া জুড়ে
বিভিন্ন ধরনের বার্ড ফ্লু ভাইরাসের
সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে
সংক্রমিত দেশগুলোতে আক্রান্ত
মুরগিগুলো গণহারে মেরে ফেলা হচ্ছে।
এছাড়া চীনে বার্ড ফ্লু সংক্রমণে
মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
পাখি, মুরগি এবং মানবদেহে সংক্রমণের
খবরের ভিত্তিতে প্রাণঘাতী বার্ড ফ্লু
ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে
জানিয়ে সোমবার সব দেশকে
নিবিড়ভভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ
করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য
সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার, জানুয়ারি ২৩, ২০১৭

নৌকা ডুবে মৃত্যুর মুখে ৩২ সিলেটি

লিবিয়ার জোয়ারা
এলাকা থেকে ইউরোপের
উদ্দেশ্যে ছেড়ে যাওয়া
দুটি বোট বুধবার থেকে
নিখোঁজ আছে। বোট দুটি
ডুবে গিয়ে প্রায় ৭২ জন
বাংলাদেশীসহ ২
শতাধিক মানুষের
প্রাণহানীর আশঙ্কা
করা হচ্ছে। ঐ বোট
দুটিতে বাংলাদেশীদের
মধ্যে অধিকাংশ যাত্রী
সিলেটের বিভিন্ন
এলাকার। তারা
কয়েকদিন আগে বডি
কন্ট্রাক্টে লিবিয়া এসে
ইউরোপে যাওয়ার চেষ্টা
করছিল বলে জানা
গেছে। বেশ ঠান্ডা ও
সাগর উত্তাল থাকা
সত্ত্বেও জোয়ারা
এলাকা থেকে ৫টি ছোট
ছোট বোট প্রায় ৭’শ
যাত্রী নিয়ে গত বুধবার
রাতে ছেড়ে যায়।
বোটগুলোর মধ্যে তিনটি
বোট লিবিয়ার
কোষ্টগার্ড আটক করলেও,
দুটি বোট প্রায় ২’শ
যাত্রী নিয়ে কিছু দূরে
যাওয়ার পর সাগরের
উত্তাল ডেউয়ের মাঝে
পড়ে। তার মধ্যে একটি
বোট থেকে উপকূলে জানানো হয় যে,
কোনভাবেই বোটের নিয়ন্ত্রণ রাখা সম্ভব
হচ্ছে না। এর কিছুক্ষণ পর থেকেই বোট দুটির
সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল হতে না হতেই জোয়ারা এলাকায়
বোট ডুবির খবরটি চাউর হয়ে যায়। জোয়ারা
থেকে কয়েকজন বাংলাদেশী শ্রমিক
জানান, ঐ বোটে ১২০ যাত্রীর মধ্যে ৭২ জন
বাংলাদেশী আছ এবং তাদের বেশিরভাগই
সিলেট এলাকার।
বুধবার রাতে বোট ছাড়ার আগে সিলেটের
কয়েকজন লিবিয়ায় তাদের সহকর্মীদের
কাছে ফোন করে দোয়া চেয়ে বিদায় নিয়ে
জানিয়েছিল, তারা যে গোডাউনে আছে
সেখানে ৭২ জনই বাংলাদেশী।
জানিয়েছিল, তাদের বোট কিছুক্ষণের
মধ্যে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এরপর থেকে তাদের সাথে মোবাইল
যোগাযোগ বিচ্ছিন্ন আছে। তবে তাদের
কপালে কি জুটেছে তা পরিস্কার নয়। একটি
সুত্র জানিয়েছে, ঐ বোটে বাংলাদেশী ৭২
জন যাত্রীর মধ্যে প্রায় ৫০ জনই কয়েকদিন
আগে বডি কন্ট্রাক্টে লিবিয়ায় আসে। ঐ
যাত্রীরা লিবিয়া মিত্তিকা
বিমানবন্দরে এসে, চুক্তি করে আসা
দালালদের মাধ্যমে সরাসরি জোয়ারা
পৌঁছায়। সেখানে দালালদের দেখানো
গোডাউনে কয়েকদিন অপেক্ষার পর গত
বুধবার ইউরোপের উদ্দেশ্যে বোটে যাত্রা
শুরু করে।
এদিকে অন্য এক খবরে জানা গেছে,
লিবিয়ার উপকূল থেকে ২৫ শরণার্থীর
মৃতদেহ উদ্ধার করেছে ইতালীর কোস্টগার্ড।
ঐ সব যাত্রী গত বুধবারই ইউরোপের
উদ্দেশ্যে ছোট ছোট নৌকায় ইতালী পাড়ি
দেয়ার চেষ্টা করছিল। ঐ লাশগুলোর মধ্যে
কোন বাংলাদেশীর লাশ আছে কি না তা
এখনও জানা যায়নি। লিবিয়ার
কোষ্টগার্ডের একটি সূত্র জানিয়েছে,
বুধবার রাতে পাঁচটি বোট জোয়ারা এলাকা
থেকে ছেড়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে
তারা অভিযান চালিয়ে ৩টি বোটসহ প্রায়
৩’শ যাত্রীকে আটক করে। যাদের আটক করা
হয়েছে তাদের মধ্যে ১৩ জন মহিলাসহ বেশ
কয়েকটি শিশু আছে। তাদের লিবিয়ার
কারাগারে রাখা হয়েছে। এছাড়া ঐ দিন
২টি বোট সাগরের উত্তাল ডেউয়ের মাঝে
হারিয়ে গেছে বলেও আশংকা তাদের।

ফেঞ্চুগঞ্জে নতুন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র: খুব শীঘ্রই উৎপাদন শুরু

 ফেঞ্চুগঞ্জের
কুশিয়ারা নদীর তীরে বেসরকারী
উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেটের নতুন
আরেকটি বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই
উৎপাদনে যাচ্ছে। নতুন এই বিদ্যুৎ কেন্দ্র
থেকে জাতীয় গীডে যুক্ত হবে আরো
১৭০ মেগাওয়াট বিদ্যুৎ। কুশিয়ারা
পাওয়ার কোম্পানী লিমিটেড নামের
এই বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়
অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যে
সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রয়োজনীয়
যন্ত্র ও যন্ত্রাংশ স্থাপনের ৯০ ভাগ
কাজ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘কম্বাইন্ড
সাইকেল’ প্রযুক্তির গ্যাস ভিত্তিক এই
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হচ্ছে প্রায়
১৬০ মিলিয়ন মার্কিন ডলার,
বাংলাদেশী টাকায় যার পরিমাণ
প্রায় ১২শ’ কোটি টাকা। বিদ্যুৎ
কেন্দ্রটির কাজ শুরু থেকে দিনরাত
দেশী-বিদেশী কয়েকশ’ লোক
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের অনুমতি সাপেক্ষে কুশিয়ারা
পাওয়ার কোম্পানীর এই কম্বাইন্ড
সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য
২০১৩ সালের ২০ মার্চ বাংলাদেশ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জালালাবাদ
গ্যাসের সাথে ত্রিপক্ষীয় চুক্তি
স্বাক্ষর হয়। পরবর্তীতে প্রযুক্তিগত
সহায়তার জন্য কুশিয়ারা পাওয়ার
কোম্পানী লিমিটেড যুক্তরাষ্ট্র
ভিত্তিক জেনারেল ইলেকট্রিক
কোম্পানীর সাথে আরেকটি চুক্তি
স্বাক্ষর করে ২০১৫ সালের ২০ মার্চ। এর
প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স
ও চীনের একাধিক প্রতিষ্ঠান এই বিদ্যুৎ
কেন্দ্র স্থাপনে যান্ত্রিক ও
প্রযুক্তিগত সহায়তা প্রদানে সম্মত হয়।
কুশিয়ারা পাওয়ার কোম্পানী
লিমিটেডের পক্ষে এ চুক্তিগুলো
স্বাক্ষর করেন কোম্পানীর
ব্যবস্থাপনা পরিচালক ফারজানা
চৌধুরী।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা
মোকাবেলায় বেসরকারী খাতের
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের
প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার
কুশিয়ারা নদী তীরে এ বিদ্যুৎ
কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন
মাহমুদ উস সামাদ চৌধুরী। এর
প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জে সরকারী
ভাবে প্রতিষ্ঠিত ৯০ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন কেন্দ্রের পাশেই মাইজগাঁও
ইউনিয়নের মইনপুর এলাকায় ১০ একর ভূমি
ক্রয় করা হয়। বর্তমানে এই ১০ একর
ভূমির উপর ‘কুশিয়ারা পাওয়ার
কোম্পানী লিমিটেড-এর ১৭০
মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ
কেন্দ্র স্থাপনের কাজ প্রায় শেষ
পর্যায়ে বলে জানিয়েছেন
সংশ্লিষ্টরা। ইপিসি ঠিকাদারী
প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্টাকচার
ডেভেলপমেন্ট এই বিদ্যুৎ কেন্দ্রের
অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে।
কুশিয়ারা পাওয়ার কোম্পানী
লিমিটেড সূত্র জানায়, চলতি বছরের
প্রথম দিকে প্রাথমিকভাবে ১শ’ ১০
মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
প্রতিষ্ঠানটি। এরপর পরবর্তী ৬ মাসের
মধ্যে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন হবে এখান থেকে। উৎপাদিত
বিদ্যুতের পুরোটাই যাবে জাতীয়
গ্রীডে। গত ২১ জানুয়ারী বিদ্যুৎ
কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন
করেন মাহমুদ উস সামাদ চৌধুরী।
উল্লেখ্য, ২০১৫ সালের তথ্য অনুযায়ী
দেশে সে সময় বিদ্যুতের মোট সর্বোচ্চ
চাহিদা প্রায় ৮ হাজার ৭শ’ ৭১
মেগাওয়াট। ইতোমধ্যে মোট এই
চাহিদার পুরোটাই জাতীয় গ্রীডে
সরবরাহ করতে সক্ষম হয়েছে বর্তমান
সরকার। ভারত থেকে আমদানী করা ৫শ’
মেগাওয়াট ছাড়া পুরো বিদ্যুৎ-ই
সরববরাহ হচ্ছে সরকারী ও বেসরকারী
বিদ্যুৎ কেন্দ্র গুলো থেকে। বর্তমানে
আমদানীসহ দেশের বিদ্যুৎ
কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ১২
হাজার মেগাওয়াট। ২০১৩ সালের
নভেম্বর মাসে দেশের বিদ্যুৎ উৎপাদন
১০ হাজার মেগাওয়াটে পৌছেছে।

হাটুভাঙ্গা আলিম মাদরাসার বার্ষিক ওয়াজ ২৭ জানুয়ারি

হাটুভাঙ্গা আলিম মাদরাসার বার্ষিক
ওয়াজ ২৭ জানুয়ারি
________________________
ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার
বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ জানুয়ারি
শুক্রবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান
পেশ করবেন বাংলাদেশ আনজুমানে আল-
ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দীন
চৌধুরী, ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে
বয়ান পেশ করবেন মৌলভীবাজার টাউন
কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল
কাইয়ুম সিদ্দিকী, ফেঞ্চুগঞ্জ
মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার সহকারী
অধ্যাপক মাওলানা বশির উদ্দীন, মাওলানা
কাউছার আহমদ জিহাদী, বি. বাড়িয়া,
মাওলানা নাছির উদ্দিন আখন্দ।
মাহফিলে মাদরাসার সাবেক ও বর্তমান
ছাত্র সহ সর্বস্তরের মুসলমান ভাইদের
উপস্তিত থাকার আহবান জানিয়েছেন
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দীন।

রবিবার, জানুয়ারি ২২, ২০১৭

ফেঞ্চুগঞ্জ প্রতিদিন সম্পাদক

ফেঞ্চুগঞ্জ প্রতিদিন এর সম্পাদক আবু তায়েফ শিবলু

দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ফেঞ্চুগঞ্জ নুরপুর শাখার ওয়াজ মাহফিল ৩০ জানুয়ারী

আবু তায়েফ শিবলু :
সাপ্তাহিক দারুল ক্বিরাত সেন্টার ফেঞ্চুগঞ্জ নুরপুর
শাখার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৩০ জানুয়ারী
(সোমবার) নিজেস্ব ভবন সম্মুখে বাদ যোহর
হইতে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সহকারী অধ্যাপক মাওলানা ডক্টর আহমদ হাসান
চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে বয়ান
পেশ করবেন মোহনা টেলিভিশনের ইসলামী
উপস্থাপক মাওলানা মুফতী বেলাল আহমদ,
মৌলভীবাজার উত্তর মুলাইম ঈদগাহ জামে মসজিদের
খতিব মাওলানা আব্দুল মতিন, নুরপুর জামে মসজিদের
ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ।
মাহফিলে সর্বস্তরের মুসলমান ভাইদের উপস্তিতি
ও সার্বিক সহযোগিতা কামনা করেছে মাহফিল
পরিচালনা কমিটি।

দলীয় মেরুদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন সবার কাছে গ্রহণযোগ্য হবে না- খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বলেছেন, সরকারের ইচ্ছা মাফিক দলীয়
মেরুদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন
(ইসি) গঠন করা হলে জনগণ ও বিদেশিদের
কাছে গ্রহণযোগ্য হবে না।
শনিবার রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক
কার্যালয়ে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন
২০১৭ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ
কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন আরো, শুধু
নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন
হলেই নির্বাচন সুষ্ঠু হবে না। নিরপেক্ষ
নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারও হতে
হবে। সেই জন্য আমরা নিরপেক্ষ
সরকারের কথাও বলে এসেছি।
তিনি আরো রাষ্ট্রপতি কোনো দলের নয়,
দেশের। তার সঙ্গে আমরা দেখা করেছি,
লিখিতভাবে কিছু বিষয় তুলে ধরেছি। আওয়ামী
লীগও দেখা করেছে, লিখিত দিয়েছে।
এখন রাষ্ট্রপতির দায়িত্ব হবে, সবার
প্রস্তাবগুলো বিচার বিশ্লেষণ ও সমন্বয়
করে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন
গঠন করা। এক্ষেত্রে সরকারের ইচ্ছা মাফিক
দলীয় ও মেরুদণ্ডহীন লোক দিয়ে
নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হলে জনগণ ও
বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে না।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর
মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন
প্রফেসর ড. মোহম্মদ শফিকুল ইসলাম,
প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রফেসর ড.
সলিমুল্লাহ খান, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান,
শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
প্রফেসর ড. আবদুল লতিফ, প্রফেসর ড.
নাহিদ জেবা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
প্রফেসর ড. মো. জাকির হুসাইন, জিয়া
পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড.
মো. হাসানাত আলী প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী
কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ
হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা
আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত
ছিলেন বলে জানা গেছে।

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা


দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্ব
মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি
এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে দ্বিতীয়
পর্বের আখেরি মোনাজাতে। এর মধ্য দিয়ে
শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা। আর
মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।
আজ রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে
আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৪৩
মিনিটে। ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ
মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি
হেদায়েতি বয়ান করেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর
থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর
আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ভোর থেকেই শীতের মধ্যে লাখ লাখ
মুসল্লি হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর
ইজতেমা ময়দানে যান। নারীদের সংখ্যাও
অনেক। ইজতেমার আশপাশের সড়কে
মুসল্লিরা সকাল থেকেই অবস্থান নেন।
মুসল্লিরা ইসলামের আমল, আকিদা ও দাওয়াত
বিষয়ে দেশি-বিদেশি মুসল্লিদের বয়ান
শোনেন। আখেরি মোনাজাত উপলক্ষে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে
বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।
মুসল্লিরা সকালে বলেন, ইজতেমায় অংশ নিয়ে
তাঁরা দেশ ও মানুষের জন্য দোয়া করবেন।
ইজতেমার শিক্ষা আমল করে ইসলামি
জীবনাচরণে মনোনিবেশ করবেন।
আখেরি মোনাজাত শেষে ইসলামি দাওয়াতি
কাজে অংশ নেবেন।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার পরিবারসহ
কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গভবনের
দরবার হলে বসে বিশ্ব ইজতেমার শেষ
পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ
করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায়
গণভবনে বিশ্ব ইজতেমার আখেরি
মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ
এমপি তার বাসভবনে এবং বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে বসে
মোনাজাতে শরিক হন।
এছাড়াও মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন মুসলিম
দেশের কূটনৈতিক মিশনের সদস্য ও পদস্থ
সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও মোনাজাতে
অংশ নেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় তিনদিনব্যাপী
বৃহত্তম এ জমায়েতের শেষ দিনে রোববার
ভোর থেকেই আখেরি মোনাজাতে শামিল
হতে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানীর
আশপাশের মানুষ ইজতেমার ময়দানে আসেন।
ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, কার এবং
নৌকাসহ বিভিন্ন ধরনের যানবাহনে ইজতেমা
ময়দানে পৌঁছান লাখো ধর্মপ্রাণ মুসল্লি। যানবাহন
ও মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে বিপুল
সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
শনিবার রাত ১২টার পর থেকে যানবাহন চলাচল
নিয়ন্ত্রণ করা হয়। আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া
ব্রিজ পর্যন্ত, চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমা
ময়দান এবং মিরের বাজার থেকে স্টেশন
রোড পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।
আখেরি মোনাজাত শেষে যানচলাচল আবার শুরু
হবে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার
হারুন অর-রশিদ। সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমার
অনুষ্ঠান নিশ্চিত করতে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ
এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মোতায়েন করা হয়েছে।
২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয় তিন দিন
ব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে
বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও
তাবলীগ অনুসারী দলের সদস্যরা যোগদান
করেন। এতে বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২
হাজার বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। এর
আগে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি
মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব।

শনিবার, জানুয়ারি ২১, ২০১৭

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ‘র নির্বাচনে কামরান জয়ী


ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (১) এর
নির্বাচনে পরিচালকপদে কামরানুল ইসলাম কামরান
নির্বাচিত হয়েছেন।
শনিবার ২১ ফেঞ্চুগঞ্জের কাসিম আলী
মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পল্লীবিদ্যুৎ
সমিতির সদস্যরা ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে পরিচালকপদে বাল্ব মার্কায় কামরানুল
ইসলাম কামরান ১০৬৩ ভোট পেয়ে নির্বাচিত
হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে
বিজন কুমার দেবনাথ ৯৮০ ভোট পেয়ে
দ্বিতীয় ও মাজহারুল ইসলাম রাসেল ৪৭৪
ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ভোট গনণা শেষে প্রিজাইডিং অফিসার পল্লী
বিদ্যুৎতায়ন সিলেটের উপ-পরিচালক খাদেমুল
হক ফলাফল ঘোষণা করেন। ফলাফল
ঘোষণার সাথে সাথে বিজয়ী কামরানুল
ইসলাম কামরানের সমর্থকরা উল্লাসে ফেটে
পড়ে। এ সময় কামরানের সমর্থকরা
কামরানকে নিয়ে বিজয় মিছিল করে মাইজগাঁও
বাজার প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য মোট ৭ হাজার ৪শ ৩৫ টি
ভোটের মধ্যে ২৫৩৫টি ভোট কাষ্ট হয়।
যার মধ্যে বাতিল হয়েছে ১৮টি ভোট।

প্রায় তিনশ’ কোটি টাকা বিনিয়োগে সিলেটে চালু হচ্ছে পাঁচ তারকা হাসপাতাল


প্রায় তিনশ’ কোটি টাকা বিনিয়োগে সিলেটে
চালু হচ্ছে পাঁচ তারকা মানের আল হারামাইন
হাসপাতাল প্রাইভেট লিমিটেড। সর্বাধুনিক
প্রযুক্তির ও সর্বোত্তম সেবার অঙ্গীকার
নিয়ে আড়াইশ’ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন
হবে আগামী ২৩ জানুয়ারি।
কার্যক্রম শুরুর লগ্নে ব্যতিক্রমী
আয়োজন করেছে আল হারামাইন হাসপাতাল
প্রাইভেট লিমিটেড। আগামী ২৩ জানুয়ারী
থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত আল হারামাইন
হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ
প্রদান করা হবে।
সিলেট নগরীর সোবহানীঘাটে নির্মিত এ
হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক (প্যাথলজি
ও ইমেজিং) কার্যক্রম শুরু হবে ২৩ জানুয়ারি।
খ্যাতিয়ামান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ
মাহতাবুর রহমান এই হাসপাতালটি গড়ে
তুলেছেন। তিনি বলেন, আড়াইশ’ শয্যার এ
হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের
সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা
হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে
ফিলিপাইন থেকে আনা হয়েছে অত্যাধুনিক
এমআরআই ও সিটিস্ক্যান মেশিন। হাসপাতালে
থাকছে বাংলাদেশের প্রথম ৬টি মডিউলার
অপরাশেন থিয়েটার। দেশের প্রসিদ্ধ
চিকিৎকরা ছাড়াও বিদেশী চিকিৎসকরাও এখানে
চিকিৎসা সেবা প্রদান করবেন।
তিনি বলেন, সিলেটের প্রথম পাঁচ তারকা
মানের এই হাসপাতালে সর্বোত্তম সেবা
নিশ্চিত করা হবে।
মাহতাবুর রহমান বিশ্ব নন্দিত পারফিউম ব্র্যান্ড
আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান। এছাড়া
বিয়ানীবাজার হাসপাতালের ট্রাস্টি হিসেবেও
রয়েছেন তিনি।
আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,
তাদের হাসপাতালের কার্যক্রম চালু উপলক্ষে
২৩ জানুয়ারী থেকে প্রতিদিন হাসপাতালের
বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ৯টা থেকে রাত
৯টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ
দিবেন।

ফুটবলের নতুন শক্তি

‘সাবিনাকে ঠেকানোর জন্য বাড়তি কিছু কী
ভেবেছেন ?’—ভারতীয় কোচ সাজিদ
ধরকে প্রশ্নটি করে ভ্রূ কুঁচকে
উত্তরের অপেক্ষায় থাকলেন কলকাতার
জনপ্রিয় এক দৈনিক পত্রিকার সাংবাদিক। উত্তরটি
পাওয়া গেল। কিন্তু দেখে মনে হলো
উত্তরটি দিয়ে না স্বস্তি পেয়েছেন
ভারতীয় কোচ, না শুনে খুশি হয়েছেন
প্রশ্নকর্তা সাংবাদিক।
‘গ্রুপ পর্বের ম্যাচে বালা দেবীকে
(ভারতীয় দলের অধিনায়ক) মোটেই মুভ
করতে দেননি, ফাইনালের জন্য তো
সে একই রকম ফরমেশন?’ ভারতীয়
সাংবাদিকের করা প্রশ্নটি ( গুড লেন্থের)
যেন ডাউন দ্য উইকেটে এসে হাফভলি
বানিয়ে নিয়ে লংঅফের ওপর দিয়ে
গ্যালারিতে আছড়ে ফেললেন বাংলাদেশ
কোচ গোলাম রব্বানী ছোটন।
সাফের ফাইনালের আগের দিন দুই
ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশের টিম
হোটেলে ম্যাচপূর্ববর্তী সংবাদ
সম্মেলনে দুই দেশের সাংবাদিকদের এ
রকম নানা প্রশ্ন আটকে ছিল কাচের
ঘরের মধ্যে। কিন্তু উত্তরগুলোর
প্রভাব বাউন্ডারি ছাপিয়ে অনেক দূরে। সব
প্রশ্ন ও উত্তরের মধ্যেই ছিল
বাংলাদেশের মেয়েদের নিয়ে প্রশংসা।
যা মেলালে যে ছবিটি পাওয়া যায়, সেটা
হলো দক্ষিণ এশিয়ার মেয়েদের
ফুটবলের ভবিষ্যৎ এখন বাংলাদেশ। অর্থাৎ
আগামী দিনে সাবিনার বাংলাদেশের হাতেই
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের
মশাল।
নারী সাফ ফুটবলের আগের তিন আসরে
দুবার সর্বোচ্চ সেমিফাইনাল খেলে
বাংলাদেশ। চতুর্থ আসরে এসে
প্রথমবারের মতো ফাইনালে খেললেন
লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালের মঞ্চে
আগের টানা তিন আসরের চ্যাম্পিয়ন
ভারতের বিপক্ষে ৩-১ গোলে হারলেও
সাবিনা-স্বপ্নারা মানুষের মন জয় করে
নিয়েছেন। বাংলাদেশের মেয়েরা
বুঝিয়ে দিয়েছেন, এবার শিলিগুড়িতে না
পারলেও সামনের বার নেপাল থেকে
আর চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া দেশে ফিরবেন
না তাঁরা।
ছয় মাস আমেরিকায় অনুশীলন করে আসা
আফগানদের জালে ছয় গোল দিয়ে
তাদের রিটার্ন টিকিট ধরিয়ে বাংলাদেশের
সাফ মিশন শুরু। আর শক্তিশালী ভারতের
বিপক্ষে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন।
সেমিফাইনালেও আবার প্রতিপক্ষ
মালদ্বীপের গলায় ৬-০ গোলের মালা
পরিয়ে দেওয়া। ফাইনালে স্বাগতিক
ভারতের বিপক্ষে হারের আগে এই
তো ছিল টুর্নামেন্টে বাংলাদেশ দলের
টাইমলাইন।
ফাইনালের হার পাশে রাখলেও পুরো
টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের
দাপট। প্রতিপক্ষ রক্ষণ ভাগকে ছিঁড়েফুড়ে
হরহামেশাই বক্সে প্রবেশ করছেন
সাবিনা, ডান প্রান্তে কৃষ্ণার ওভার স্টেপে
মালদ্বীপের লেফট ফুল ব্যাক মাটিতে
গড়াগড়ি খেলেন দুবার, স্বপ্নার ক্রসে
সাবিনার ডামিতে পেনাল্টি বক্সের ওপর
থেকে এরিয়াল প্লেসিংয়ে বল জালে
জড়িয়ে দিলেন স্বপ্না। শিলিগুড়িতে এমন
সব দৃষ্টিনন্দন ফুটবলের ডালি সাজিয়ে
বসেছিল সাবিনা বাহিনী। ফুটবল মাঠে
চোখের প্রশান্তির জন্য আর কি কিছু
লাগে!
অথচ মুখে মুখে হিসাব করেই বলে
দেওয়া যাচ্ছে, সাফ ফুটবলে খেলা
বাংলাদেশ দলের গড় বয়স মাত্র ১৮-র
নিচে। সাফের ২০ সদস্যের দলে মোটা
দাগে ১৫ জনই এএফসি অনূর্ধ্ব-১৬ অপরাজিত
চ্যাম্পিয়ন দলের সদস্য। অর্থাৎ দলে
ষোড়শী কন্যাদের মিছিল। তবুও কি না
অপরাজিত থেকে টুর্নামেন্টের
ফাইনালিস্ট। ভারতীয় কোচ সাজিদ ধর
তো বলেই দিয়েছেন, ‘সামনের এএফসি
টুর্নামেন্টগুলোতে বাংলাদেশর সম্ভাবনা
উজ্জল। ’ যা বলেছেন নেপাল ও
আফগানিস্তান দলের কোচও। স্থানীয়
দর্শক থেকে শুরু করে বিদেশি
সাংবাদিকরাও ছিলেন এ তালিকায়। সবাই মুগ্ধ
হয়ে একবাক্যে বলেছেন, নারী সাফ
ফুটবলের নাটাই এখন সাবিনার বাংলাদেশের
হাতে।
ফাইনালে নামার আগে তিন ম্যাচে
প্রতিপক্ষের জালে ১২ গোল দিয়েছিল
বাংলাদেশর মেয়েরা, হজম করেনি একটি
গোলও। অথচ সাবিনাকে বাদ দিলে
ফরোয়ার্ড লাইনে যে স্বপ্না ও কৃষ্ণা
খেলেছেন, তাঁরা ষোড়শী
কিশোরী। আবার ফাইনালের আগে
কোনো গোল হজম না করা
বাংলাদেশের রক্ষণ ভাগ তো পুরোপিরই
অনূর্ধ্ব ১৬ দল। এ ছাড়া ডাগ আউট থেকে
কোচের হাতের ইশারায় ভোজবাজির
মতো বদলে যাচ্ছে দলের ফরমেশন।
খেলোয়াড়দের শরীরি ভাষা থেকে
শুরু করে শৃঙ্খলা সর্বত্র পরিপূর্ণ
পেশাদারির ছাপ। খেলোয়াড়দের মধ্যে
আছে দেশের জন্য ভালো কিছু করার
তাড়না। এসব ছোটখাটো পরিসংখ্যান
জোড়া লাগালে বাংলাদেশের সামনে
উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানিই তো দিচ্ছে।
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের
নাটাইটা এত দিন ছিল ভারতের হাতে, আছে
এখনো। কিন্তু এবারই প্রথমবারের
মতো মেয়েদের ফুটবলের সিনিয়র
পর্যায়ে ভারতের বিপক্ষে এসেছে
গোলশূন্য ড্র। ফাইনালে হারলেও
ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভেঙে
বের হয়ে আসা গেছে। বাকি থাকল জয়,
এবার না পারলেও আজকের
কিশোরীদের সামনেই তো থাকছে
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মশাল ধরার
হাতছানি।

শুক্রবার, জানুয়ারি ২০, ২০১৭

লিবিয়ায় মার্কিন হামলায় ৮০ আইএস জঙ্গি নিহত

লিবিয়ায় মার্কিন বিমান থেকে
চালানো বোমা হামলায় ৮০
জনেরও বেশি ইসলামিক স্টেটের
(আইএস) জঙ্গি নিহত হয়েছে বলে
দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল-
জাজিরার।
মার্কিন বি-২ বোমারু বিমান ও
ড্রোন থেকে লিবিয়ার সির্তে
শহরে আইএস লক্ষবস্তুতে রাতের
আঁধারে এসব হামলা চালানো হয়
বলে বৃহস্পতিবার এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানিয়েছে
পেন্টাগন।
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার
গাদ্দাফি ২০১১ সালে মার্কিন
বাহিনীর হাতে নিহত হওয়ার পর
তার নিজ শহর সির্তে বিভিন্ন
বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।
এসব গ্রুপের মধ্যে চলা দ্বন্দ্ব-
সংঘাতের সুযোগ নিয়ে ২০১৫ সালে
এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়
আইএস জঙ্গিরা। ২০১৬ সালের মে
থেকে লিবিয়ায় আইএস লক্ষবস্তুতে
হামলা শুরু করে মার্কিন
নেতৃত্বাধিন বাহিনী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ
কারটার বৃহস্পতিবার গণমাধ্যমকে
বলেন, ইউরোপে হামলা করার জন্য
মুখিয়ে আছে আইএস জঙ্গিরা। তাই
তাদের যেখানে পাওয়া যাবে
সেখানেই নির্মূল করা হবে।

ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সম্পন্ন সভাপতি- কামরান সেক্রেটারি জাবেদ

বাংলাদেশ  আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ মাইজগাও ইউনিয়ন শাখার অন্তর্গত হাটুভাঙ্গা আঞ্চলিক শাখার ২০১৭/১৮ সালের  কাউন্সিল অধিবেশন শুক্রবার বাদ জুমা হাটুভাঙ্গা আলিম মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখা সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও মাদরাসা শাখার সাধারণ সম্পাদক হাফিজ জুয়েল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, জাবেল আহমদ, শরিফ আহমদ।
কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে কামরান হোসেন কে সভাপতি সুমন আহমদ, রাব্বানী আহমদ ও সুহেল আহমদ কে সহ সভাপতি এবং জাবেদ আহমদ কে সাধারণ সম্পাদক ও শাকিল আহমদ তাজুল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহ-সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নয়ন, জাকারিয়া আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ, প্রচার সম্পাদক লিমন আহমদ সহ-প্রচার সম্পাদক তাজুল আহমদ, কাদির আহমদ অর্থ সম্পাদক কামিল উদ্দীন অফিস সম্পাদক জুয়েল আহমদ, সহ অফিস সম্পাদক ফাহিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহমদ, প্রমুখ।