রবিবার, এপ্রিল ০৮, ২০১৮

কাবা শরীফের ইমামের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক আপডেট : ০৮ এপ্রিল ২০১৮,

নিজের টুইটার অ্যাকাউন্টে সৌদির রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য করায় পবিত্র কাবা শরীফের অন্যতম ইমাম শেখ সউদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি সরকার । শুক্রবার সকালে বন্ধ করে দেয়া সৌদি ইমামের এ অ্যাকাউন্টের ফলোয়ার ছিল ৩০ লাখের বেশি। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
ইমাম শেখ সউদ আল-শুরাইম তার নিজের টুইটারে সৌদি রাজপরিবারের সদস্যদের সমালোচনা করেন। এছাড়াও সৌদি শাসকরা ইসলামের শিক্ষা অবমাননা করছেন বলেও মন্তব্য করেন।
তিনি সৌদি শাসকদের অন্ধ সমর্থনেরও সমালোচনা করেছিলেন। এছাড়া সৌদি শাসকদের অনেক সিদ্ধান্তই ইসলামের সাথে যায় না বলেও মনে করেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : প্যারিস দিয়ে ইউরোপ সফর শুরু করলেন সৌদি প্রিন্স
--------------------------------------------------------
উল্লেখ্য, ইমাম শেখ সউদ আল-শুরাইম ১৯৬৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত অধ্যাপক ও ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সৌদি হাইকোর্টের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমাম শেখ সউদের সাহসের জন্যে তিনি সবার কাছে সুপরিচিত।

শনিবার, এপ্রিল ০৭, ২০১৮

কলঙ্কে আঁকা ভালবাসা করিমুননেসার প্রেমকাহিনী

লংলা গাঁইয়া বেটি গো উঁচাত বান্ধো খোঁপা, হাইর গলাত ছিয়া ফালাইয়া দেশো রাখছো খোঁটা’ সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবাদ, মৌলভীবাজারের কুলাউড়ার লংলার এক নারীকে উদ্দেশ্য করে রচিত। প্রবাদটি বলছে, লংলার ওই নারী তার স্বামীকে হত্যা করে সারা দেশে লংলার নারীদের জন্য কলঙ্কের চিহ্ন এঁকে দিয়েছে। যাকে উদ্দেশ্য করে এই প্রবাদের জন্য তার নাম করিমুননেসা। করিমুননেসা। লংলা পরগণার কানাইটিকরের নজম্বর আলী চৌধুরীর মেয়ে। রূপে গুণে অনন্যা। জমিদারকন্যা হলেও আভিজাত্যের প্রতি কোনো মোহ ছিলো না তার। বরং প্রজাদের প্রতি জমিদারদের অত্যাচারের গল্প শুনে তার মন কেঁদে উঠতো। ধনী-দরিদ্রের ভেদ ছিলো না তার মনে। সবাইকেই সমান চোখে দেখতেন, ভালোবাসতেন। ভালোবাসার কাঙাল-এ করিমুননেসাই- পুরো সিলেটে যেনো এক ঘৃণিত চরিত্র। হৃদয়ের ভালোবাসাই তাকে ঘৃণার পাত্রীতে পরিণত করেছে। করিমুননেসা প্রাণচঞ্চল এক কিশোরী। মন দিয়ে বসেছিলেন বাবার সেরেস্তাদারকে (হিসাবরক্ষক)। অবসর সময়ে ওই সেরেস্তাদার পড়া দেখিয়ে দিতেন করিমুননেসাকে। পাঠের ফাঁকে ফাঁকে মনের অজান্তেই মন বিনিময় হয়ে যায় দু’জনের। দু’জনের মনের ঘরে ভালোবাসা বাসা বাঁধলেও কেউই কাউকে মুখ ফোটে কিছু বলেননি সাহসের অভাবে। এরই মাঝে বিয়ে ঠিক হয় করিমুননেসার। পাত্র ইটার জমিদার দেওয়ান মো. মনসুর ওরফে কটু মিয়া। বাবা দেওয়ান মো. সাকির মৃত্যুর পর তিনি একাই সামলাচ্ছেন ইটার বিশাল জমিদারি। বিয়ের খবরে কান্নার ঢেউ ভাঙে করিমুননেসার চোখে। বুকে যেনো হাতুড়ির ঘা পড়তে থাকে। ভালোবাসার মানুষটিকে ছেড়ে যেতে মন মানছিলো না কিছুতেই। কিন্তু উপায় নেই বাবার কথা উল্টানোর। কাউকে বললেও কিছু হবে না। বুকের ব্যথা বুকে রেখেই মেনে নেন নিজের নিয়তি। বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে করিমুননেসার ঠিকানা হয় ইটায়। একা সংসারে ভালো লাগে না করিমুন নেসার। স্বামীরও সময় নেই সময় দেওয়ার। স্বামী তার ব্যস্ত জমিদারি নিয়ে। ভোগ-বিলাসেও কিছুটা সময় কাটে কটু মিয়ার। স্বামীর সংসারে ভালোবাসার দেখা পেলে হয়তো প্রথম প্রেম ভুলেও যেতেন করিমুননেসা। একাকিত্ব তার প্রেমকে আরো জাগিয়ে তুলে। বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে এসে করিমুননেসার দেখা হয় তার গৃহশিক্ষকের সাথে। বুকে চাপা রাখা ভালোবাসা ফোলে উঠে জোয়ারের মতো। করিমুননেসা সিদ্ধান্ত নেন আর ফিরে যাবেন না ইটায়। এরই মাঝে কটু মিয়া বেড়াতে আসেন লংলায়। শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় কটু মিয়ার। সন্দেহের তীর ধেয়ে যায় করিমুননেসার

আল্লামা বড় ছাহেব কিবলাহ প্রায় ই অাবৃত্তি করেন-

বালাই হাওরের কান্না
"হে প্রভাত সমীর! সমস্ত রজনী অামি বিরহের কান্না কেঁদেছি, কোনো মাধ্যম পাই নাই যে, অাল্লাহর হাবীবের দরবারে সালাম পৌছাব। হে বিরহী জনের সংবাদবাহী! অামার নয়নের জল অাল্লাহর হাবীবের কবরের পবিত্র মাটির উপর রাখিয়া অাসিও"। "জীবন তো শেষ হতে চলেছে; বার্ধক্যে মদিনা মুনাওরার রাহগীর হইলাম, অামার দূর্বল হাতে প্রেমের ছিটা তুলে দিলাম, সেই সে পাখির মতো; সন্ধ্যা নামতেছে, অাশায় অাশায় ডানা বিস্তার করলুম" "অাল্লামা ইকবাল বলতেছেন, বন্ধু অামার! তুমি যখন রওদ্বা মোবারকের পাশে দাঁড়াও তখন এই ভাবনা মনে রাখিও যদি অাদবের কোনো স্থান থাকে অাকাশের নিচে তবে এই রওদ্বা মোবারক মদিনা শরীফ, বায়জিদ বোস্তামি, জোনায়েদ বাগদাদী এইখানে শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়েছেন।" অায় রাব্বে কারীম! তোমার হাবীবের দীদার অামাদের কাম্য, পথের অন্তরায় দূর করে দাও, ফানা ফির্ রাসুল পয়দা করো... অামিন ইয়া রব

ষষ্ট শ্রেণীর মেধাবী ছাত্রী শাম্মি বাচঁতে চায়

ফেঞ্চুগঞ্জ প্রতিদিন: ১১ বছরের মেয়ে হাটুভাঙ্গা মাদরাসার ষষ্ট শ্রেণীর মেধাবী ছাত্রী দোরারোগ্য ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে শাম্মিকে। শাম্মি কুলাউড়ার ছকাপন, ফরিদপুর গ্রামের হতদরিদ্র মালিক মিয়ার মেয়ে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর, ছেরাগি গ্রামের আজমল আলীর ভাগ্নি, শাম্মি বর্তমানে তার মামার বাড়িতে থেকে হাটুভাঙ্গা মাদরাসায় ষষ্ট শ্রেণীতে অধ্যায়নরত ছিলো। বিগত কয়েক মাশ আগেও শাম্মি ভালোই ছিলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই বয়সেই শাম্মি ক্যন্সারে আক্রান্ত হয়। শাম্মির মামা আজমল আলী বলেন বিগত ৫ মাশ থেকে শাম্মিকে নিয়ে মা ঘুরছেন এই ডাক্তারের চেম্বার থেকে আরেক ডাক্তারের চেম্বারে।শাম্মির বাবা- মা এখন পর্যন্ত চেষ্টার কোন ত্রুটি রাখেননি শাম্মির ’র চিকিৎসার ব্যাপারে সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে তারা প্রায় নিঃস্ব অবস্থায় আছেন। শাম্মিকে বাঁচাতে তাদের সব কিছুই বিলিয়ে দিয়েছেন। এখন তাদের পক্ষে এতো টাকা সংগ্রহ করে শাম্মির চিকিৎসা সেবা নিশ্চিত করা কোনভাবেই সম্ভব নয়। শাম্মি বর্তমানে চিকিৎসারর অভাবে মামার বাড়িতে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে শাম্মির ’র বাবা- মা মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। শাম্মিকে সাহায্য পাঠাতে নিম্ন তাহার মায়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। (01751734082)

৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট মহানগর জাগপার আলোচনা সভা অনুষ্টিত

২০ দলীয় জোটের শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, দেশে আইনের শাসন না থাকায় হত্যাকা- বাড়ছে। মানবাধিকারের নিরাপত্তা না থাকায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকা-ও উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি আরো বলেন, দেশে আইনের শাসনের অভাব রয়েছে। আইনের শাসন না থাকায় কারণেই ২০ দলীয় জোট নেত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। দেশে গণতন্ত্র ও আইন শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি গত ৬ এপ্রিল শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত মজলুম জননেতা জাগপার প্রতিষ্ঠাতা মরহুম শফিউল প্রধানের স্মরণে সিলেট মহানগর জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মহানগর জাগপার সভাপতি আমিনুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মায়িন আহমদ মাহি’র পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন, ইসলামী ঐকজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জাগপার সাবেক সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, মহানগর জাগপার সহ সাংগঠনিক শাহজাহান আহমদ সাজু, সহ দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল, জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সোবহান, যুব জাগপা সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সুরমা পারের সমাজিক যুব সংঘ সিলেট জেলা সভাপতি আব্দুল জলিল আহমদ, জাগপা সদস্য মোঃ জোসনা বেগম, মোছাঃ কাজল বেগম প্রমুখ। সভায় মরহুম শফিউল আলম প্রধান সহ ২০ জোটের মরহুম নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি

hi

hi

শুক্রবার, এপ্রিল ০৬, ২০১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সদস্য আরিফ আহমদের পিতার মৃর্ত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা'র শোক প্রকাশ:


ইন্নালিল্লাহি............. রাজিউন। বাংলাদেশে আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সদস্য আরিফ আহমদের পিতা জনাব লকুছ মিয়া সাহেব (সাবেক মেম্বার)
রাত
১০:০৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক এম শাহজাহান ছাদি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।

মাইজগাও ইউনিয়ন তালামীযের সংবর্ধনা অনুষ্ঠিতঃ নব-নির্বাচিত ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তানিম সংবর্ধিত

ফেঞ্চুগঞ্জ: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার কার্যকরী সভা আজ দুপুরে শাখার নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় শাখা সভাপতি - কামরান আহমদের সভাপতিত্বে ও সম্পাদক এনামুল হক ইমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন শাখা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তানিম, সহ-সম্পাদক আবু তাহেফ শিবলু, সহ প্রচার সম্পাদক ইসহাক আহমদ পলাশ, সহ প্রচার সম্পাদক  আলমাছ উদ্দীন, অফিস সম্পাদক জালাল উদ্দিন।
সভা শেষে নব-গঠিত ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর আলম তানিম কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

বুধবার, জুলাই ১২, ২০১৭

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে তালামীযের ত্রান বিতরণ

আবু তায়েফ শিবলু:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সিলেটে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ নজির আহমদ হেলাল, মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন জাহেদ, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ওসমান গণি, সিলেট (পূর্ব) জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সাধারণ সম্পাদক বাছিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ বাবু, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান ছাদী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মালিক, সহ-সভাপতি আফতাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ সাধারণ সম্পাদক হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রচার  সম্পাদক তাহমিদুর রহমান, মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, ইউনিয়ন তালামীয সভাপতি হাবিবুর রহমান মারুফ।
ত্রান বিতরণ পূর্বে তালামীয নেতারা বন্যার্ত মানুষদের ধৈর্য ধারণ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আহবান জানান।

সোমবার, জুলাই ১০, ২০১৭

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে লতিফিয়া ক্বারী সোসাইটি ও তালামীযের ত্রান বিতরন:

৯ জুলাই ২০১৭: প্রেস স্লিপ- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা ও লতিফিয়া ক্বারী সোসাইটির উদ্যোগে শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জের বন্যা দুর্গত বিভিন্ন স্থানে প্রায় দু শতাধিক পরিবারকে ত্রান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা বশির উদ্দিন, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, কেন্দ্রীয় তালামীযের নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শিপু, উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা লতিফ খালেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর নুরী, প্রচার সম্পাদক কাজী বদরুদ্দোজা,  উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম জি জাকারিয়া চৌধুরী,সেলিম উদ্দিন,  মওদুদ আহমদ আদিল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক শাহজাহান ছাদী,সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সাধারণ সম্পাদক হাবিলুর রহমান জুয়েল, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক ইমন, সদস্য আবু তাহেফ শিবলু।

রবিবার, জুলাই ০২, ২০১৭

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির নবীন বরন সম্পন্ন


দেশ গঠনে ছাত্রদের মেধাবিকাশের পথ বেচে নিতে হবে-
___মুহাম্মদ রুহিল শাহ

১ জুলাই ২০১৭: ফেঞ্চুগঞ্জ ডিগ্রি (সরকারী) কলেজের নবাগত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে তালামীযে ইসলামিয়া শুভেচ্ছা সমাবেশে সংগঠনের সিলেট (পূর্ব) জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ বলেন, তালামীযে ইসলামিয়া ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেয় না। এই সংগঠন ছাত্রদের মেধাবিকাশে উদ্ভুদ্ধ করে।
তিনি আরোও বলেন, দেশ গঠনে ছাত্রদের মেধাবিকাশে অগ্রসর হতে হবে। এদেশ ওলি আউলিয়ার হাত ধরে এসেছে, সে কারনেই ওলি আউলিয়াদের আদর্শ অনুস্বরনের মাধ্যমেই ছাত্ররা নিজের জীবন গঠন করে সমাজের উচ্চস্থরে পৌছাতে পারবে।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি মুহাম্মদ সাহিদ আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শিপু, সিলেট (পূর্ব) জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ বাবু, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল মালিক, সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান ছাদী, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সহ-সভাপতি জুবায়ের আহমদ, এহসানুল করিম রাহী, জাকির হুসেন, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান রিমন, রেজাউল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক সাহেদ আহমদ, মামুন খান, সামসুল ইসলাম, আব্দুল মুতালিব, উপজেলা সদস্য আবু তাহেফ শিবলু, ফয়েজুল ইসলাম এপলু, মাহবুব হুসেন এমরান, ইমরান আহমদ, কামরান হুসেন, প্রমুখ।
সমাবেশ পূর্বে নবাগত ছাত্র-ছাত্রীদের হাতে সংগঠনের পরিচিত, ক্লাস রুটিন বিতরণ করা হয়।
সমাবেশ শেষে নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার, জুন ১৬, ২০১৭

ফেঞ্চুগঞ্জ পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার ইফতার মাহফিল সম্পন্ন:

বাংলাদেশ তালামীযে ইসলামিয়া পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার উদ্যোগে ১৯ রামাদ্বান বৃহ:বার আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাংঘটনিক সম্পাদক মাওলানা আজিজুর রাহমান মারুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি আফতাব উদ্দীন, মাইজগাঁও ইউনিয়ন সভাপতি হাবিবুর ররাহমান মারুফ,সহ-সভাপতি কামরান আহমদ,সাদারন সম্পাদক এনামুল হক ইমন, সাংঘটনিক সম্পাদক আরিফুরর রাহমান,ভাঠেরা ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাসেদ, মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সহ প্রচার সম্পাদক মিযান আহমদ ।
পশ্চিম ফরিদপুর তালামীযের সভাপতি আবু তায়েফ শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিমন আহমদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ফরিদপুর তালামীযের সহ সভাপতি শরিফ আহমদ, পশ্চিম ফরিদপুর শাখার সহ প্রচার সম্পাদক তাজ উদ্দীন, প্রমুখ।

মঙ্গলবার, মে ৩০, ২০১৭

দারুল ক্বিরাতের মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের ঢাকা শহরের কয়েকটি শাখা।

 মে ৩০, ২০১৭:
 রামাদ্বানে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে কোর আনের আলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। শুধু সিলেট নয় গোটা পৃথিবী জুড়ে -মহান ওলির খেদমত বিস্তৃত।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমদিত ঢাকা বিভাগে উল্লেখযোগ্য কয়েকটি শাখা সমূহ।
১) লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকা, সিপাহীবাগ, খিলগাঁও, ঢাকা (খামিছ)
২) দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, সারুলিয়া, ডেমরা, ঢাকা (খামিছ)
৩) বিশুদ্ব কুরআন শিক্ষা একাডেমী, উত্তরখান, উত্তরা,ঢাকা (রাবে)
৪) আখতারুন নেছা মহিলা মাদরাসা, দক্ষিণখান, উত্তরা, ঢাকা (রাবে)
৫) বায়তুন নুর জামে মসজিদ, সারুলিয়া, ডেমরা, ঢাকা (ছালিছ)
৬) আশকোনা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা, হাজি ক্যাস্প, উত্তরা, ঢাকা (ছালিছ)
৭) দৈয়ারা দারুচ্ছুন্নাহ এম এন আই দাখিল মাদরাসা, শাহরাস্তি, চাঁদপুর (ছালিছ)
৮) বড়বাইদ জামিয়া ইসলামিয়া ও সায়্যিদ আহমদিয়া এতিম খানা মাদরাসা ,মধুপুর, টাঙ্গাইল (ছালিছ)
৯) বয়ড়া উত্তর-দক্ষিণ পাড়া জামে মসজিদ, পোগলদিঘা, সরিষাবাড়ি, জামালপুর (ছানি)
১০) দারুল ইসলাম আলিম মাদরাসা, বাসাবো, সবুজবাগ, ঢাকা (আউয়াল)
১১/ উত্তর বাহেরচর-কেরানী গন্জ–ঢাকা

বৃহস্পতিবার, মে ২৫, ২০১৭

মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের প্রচার র্যালী অনুষ্ঠিত


ফেঞ্চুগঞ্জ: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়।
র্যালীটি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে ফেঞ্চুগঞ্জ থানা রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান ছাদীর উপস্থাপনায় বক্তব্য রাখেন  সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, প্রচার সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক সাজিদুল ইসলাম সাজ্জাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক- সাহেদ আহমদ,  এনামুল হক ইমন, নির্বাহী সদস্য আবু তাহেফ শিবলু, রাহাত আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রমুখ।

শুক্রবার, মে ১৯, ২০১৭

ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর তালামীযের শপথ গ্রহন সম্পন্ন

১৯মেঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার আওতাধীন কচুয়াবহর আঞ্চলিক শাখার শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্তবার বিকাল৫ ঘটিকায় শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার ভারপাপ্ত সাদারণ সম্পাদক শাহাজান ছাদি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, সিলেট মাহানগর তালামিযের সাবেক সদস্য জাফরান আহমদ খাঁন, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সভাপতি সাহরিয়ার নাজিম, মাইজগাও ইউনিয়ন সাদারণ সম্পাদক এনামুল হক ইমন, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, সদস্য ছাব্বির আহমদ,
অনুষ্ঠানে শাখার সাবেক সভাপতি তানিম আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহাদ আহমদ।
অনুষ্ঠানে শাখার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।