মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দ্বীনের খাদেম হিসেবে কাজ করতে হবে`- হযরত মাওলানা হুসাম উদ্দিন ফুলতলী

লা-মাযহাবিরা বিভ্রান্তি সৃস্টি করে ইসলামকে ধ্বংস করছে, দুনিয়ায় ফিতনার সৃস্টি করছে  এবং জঙ্গি তৈরি করে সমাজ, রাষ্ট্র ও সংসারকে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করছে। এমনি সময়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ইসলামের সুশীতল এবং শ্বাসত সুন্দরের পথে নিয়ে আসার জন্য দ্বীনের একজন খাদেম হিসেবে কাজ করতে হবে। আঞ্জুমানে আল-ইসলাহ ইউকে সেন্ট্রাল কমিটি কর্তৃক আয়োজিত কাউন্সিল ও বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে আল-ইসলাহ বাংলাদেশ এর মোহতারাম সভাপতি হযরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী এ কথাগুলো বলেন।
ইউকে আল-ইসলাহ সভাপতি মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে কাউন্সিল ও সভা পরিচালনা করেন ইউকে আল ইসলাহ সেক্রেটারি জেনারেল মাওলানা হাসান উদ্দিন চৌধুরী ও মাওলানা কাদির আল হাসান।
মানচেস্টারে ইকবাল ব্যাংকুয়েটিং হলে আয়োজিত সভায় বক্তব্য রাখেন গোলাম মোস্তফা এমবিই, কাউন্সিলর আহমেদুল হক।
সম্মেলনে মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেবকে সভাপতি এবং মাওলানা হাসান উদ্দিন চৌধুরীকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ইউকে আল ইসলাহ কমিটি গঠিত হয়।

সোমবার, এপ্রিল ১০, ২০১৭

স্বপ্নভঙ্গ পাকিস্তানের, সাত নম্বরেই থাকছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন
ম্যাচ ওয়ানডে সিরিজের
প্রথমটিতে হেরে র্যাঙ্কিংয়ে
বাংলাদেশকে টপকানোর স্বপ্ন
ভেস্তে গেল পাকিস্তানের।
হাফিজ-সারফরাজদের এই হারের
ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি
জায়গা করে নেয়ার পথে আরও
এগিয়ে গেল টাইগাররা। অর্থাৎ
র্যাঙ্কিংয় টেবিলে সাত নম্বরেই
থাকছে টাইগাররা।
ক্যারিবীয়দের এ জয়ের মধ্যদিয়ে
নিশ্চিত হয়েছে, এ সিরিজে অন্তত
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে
পাকিস্তান বাংলাদেশকে টপকে
যেতে পারছে না। আইসিসি
র্যাংকিংয়ের সাত, আট ও নয়ের
পরিবর্তনের আশঙ্কা আছে এ
সিরিজে। তবে নবম স্থানে থাকা
ক্যারিবীয়রা প্রথম ম্যাচ জিতে
যাওয়ায় টিকে গেল বাংলাদেশের
সপ্তম স্থান।
বর্তমানে মাশরাফিদের রেটিং
পয়েন্ট ৯২, আর অষ্টম স্থানে থাকা
পাকিস্তানের ৮৯। সিরিজের
তিনটি ম্যাচই জিতলে
পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়ে
যেত বাংলাদেশের সমান। আর
ভগ্নাংশের ব্যবধানে সাতে উঠে
যেত তারা।

“সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক তালামীযের জাতীয় সেমিনার অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করতে হবে’ -----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

“সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক তালামীযের জাতীয় সেমিনার অনুষ্ঠিত
‘সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করতে হবে’
-----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন- রাসূল (সা.) মানুষকে মনুষ্যত্বের সনদ দেওয়া এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এ পৃথিবীতে আগমন করেছিলেন। রাসূল (সা.) এর ওয়ারিশগণ এ মিশন চালিয়ে যাচ্ছেন। কিন্তু নৈতিক অবক্ষয়ের কারণে প্রতিনিয়তই কিছু মানুষ ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গিয়ে সন্ত্রাস ও উগ্রবাদী কর্মকান্ডে জড়িত হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ দূর করতে শিক্ষা ব্যবস্থায় ইসলামের সুমহান আদর্শ সংযোজন করার কোনো বিকল্প নেই। সুতরাং ধর্মীয় শিক্ষা সংকোচন করে উগ্রবাদ দমন করা সম্ভব নয়। তিনি আরো বলেন- সন্ত্রাস ও উগ্রবাদ সারা বিশ্বে সকল ধর্মের মানুষকে সমান ভাবে বিপথগামী করছে। এজন্য মানুষের মাঝে আজ পশুবৃত্তি বেড়ে চলছে। এর কারণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, ভেজাল ও হারাম খাদ্য, মানবিক তথা নৈতিক জ্ঞানের অভাবকে দায়ী করেন। সরকারের নিকট খারেজীদের মুখোশধারী লা-মাজহাবীদের কর্মকান্ড বন্ধের ও ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা দানের আহবান জানান। তিনি তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীদের ধৈর্য্য, সততা ও নির্ভিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে বলিয়ান হয়ে ধর্ম, রাষ্ট্র ও সমাজের খেদমতে আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন। গতকাল (৭ এপ্রিল, শুক্রবার) জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত “সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ইসলাম” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এ কথা বলেন।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি হাফিয নজীর আহমদ হেলাল ও মাওলানা বেলাল আহমদ। এতে আরো বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মাহবুবুল্লাহ, প্রচার সম্পাদক ড. মাওলানা মুর্শেদ আলম সালেহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি মারজান আহমদ চৌধুরী।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এড. আব্দুর রকীব মন্টু, আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তালামীযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ-অফিস সম্পাদক ওয়ালীউর রহমান সানী, প্রশিক্ষণ সম্পাদক মাসুম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওজিউর রহমান আসাদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুহিত রাসেল, হাফিজ ফারুক আহমদ, মোঃ মারুফ হোসাইন, তৌরিছ আলী, সাইফুর রহমান চৌধুরী শিপু, সাইফুর রহমান শুভ, রফিকুল ইসলাম তালুকদার, সিরাজুল ইসলাম,মাহবুবুর রহমান ফরহাদ, আব্দুল খালিক রুহিল শাহ, জাহেদুর রহমান, প্রমূখ।

রবিবার, এপ্রিল ০২, ২০১৭

মাইজগাও ইউনিয়ন তালামীযের সহ-অফিস সম্পাদক শরীফ আহমদ এর ভাইয়ের ইন্তেকালে মাইজগাঁও ইউনিয়ন তালামীযের শোক প্রকাশ

মাইজগাও ইউনিয়ন তালামীযের সহ-অফিস সম্পাদক শরীফ আহমদের বড় ভাই কয়েছ আহমদ গতকাল শনিবার রাত ৯:৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ অদ্য সকাল ১১ টায় সম্পন্ন হয়।
মরহুমের ইন্তেকালে মাইজগাও ইউনিয়ন তালামীযের নেতৃবৃন্দ গভীর শোক ও তাহার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করেছেন মাইজগাও ইউনিয়ন সভাপতি হাফিয হাবিবুর রহমান মারুফ, সহ সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন,সাংগটনিক সম্পাদক আরিফ আহমদ,প্রচার সম্পাদক এপলু আহমদ,অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু।

বুধবার, মার্চ ২৯, ২০১৭

হাটুভাঙ্গা আলিম মাদ্রাসা তালামীযের অভিষেক বৃহস্পতিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হাটুভাঙ্গা আলিম মাদ্রাসা শাখার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সাইফুর রহমান সজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান ছাদী , সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ,ভারপাপ্ত সাদারন সম্পাদ ইমন আহমদ,অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু।
অনুষ্ঠানে শাখার অন্তর্গত সর্বস্তরের কর্মীদের উপস্তিত থাকার আহবান জানানো হয়েছে।

সোমবার, মার্চ ২৭, ২০১৭

তালামীয নেতা শরিফ আহমদের ভাই কয়েছ অসুস্থত দেখতে যান মাইজগাও ইউনিয়ন তালামিযের নেতা কর্মীরা।



বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামিয়া ২নং মাইজগাও ইউনিয়ন শাখার অফিস সম্পাদক শরিফ আহমদ এর ভাই কয়েছ আহমদ অসুস্থ
হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
২৮ মার্চ মঙ্গলবার অসুস্থ কয়েছ আহমদকে
দেখতে যান মাইজগাও ইউনিয়ন শাখার সহ সভাপতি কামরান আহমদ, সাংগটনিক সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু ।
এ সময় আরো উপস্তিত মাইজগাও ইউনিয়ন শাখার সদস্য মনছুর আহমদ,সুফিয়ান আহমদ। এ সময়
নেতৃবৃন্দ কয়েছ আহমদের
চিকিৎসার
খোঁজখবর নেন।
শেষে কয়েছ আহমদের আশু
রোগমুক্তি কামনা করে দোয়া
পরিচালনা করা হয়।

রবিবার, মার্চ ২৬, ২০১৭

ফেঞ্চুগঞ্জে তালামীয নেতার বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

শনিবারঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার সাবেক সহ-অফিস সম্পাদক ছাত্রনেতা শামসুদ্দীন টিপু'র বিদেশ গমন উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুর নয়াবাজারে শাখার নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাইজগাও ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিয হাবিবুর রহমান মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মাইজগাও ইউনিয়ন সহ-সভাপতি কামরান আহমদ, জিয়াউল হক উজ্জল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, জাবেল আহমদ, প্রমুখ।

বুধবার, মার্চ ২২, ২০১৭

জনগনের পাশে আছি, ইনশাআল্লাহ আগামিত ও থাকব এড.আতাউর রাহমান শামীম

জনগনের পাশে আছি ইনশাআল্লাহ আগামিতে ও থাকব,

এ কতা বলেন জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া- কমলগঞ্জ (আংশিক) এলাকার সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান শামীম,
এড.আতাউর রাহমান শামীম,
BA.(Hons)MA.LLB. MA.LLM.MBA
এ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ।
সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।
প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক যুক্তরাষ্ট্র
আওয়ামীলীগ।
প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র।
সাবেক সহ-সভাপতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগ।
সদস্য আন্তর্জাতিক রেডক্রস ।
সদস্য আমেরিকান রেডক্রস ।
সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
সম্পাদক ও প্রকাশক,ভয়েজ অব বাংলাদেশ ও
এইবেলা ।
বাংলাদেশ ব্যুরোচিফ আমেরিকান নিউজ সার্ভিস ঢাকা।
প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক জাতীয় কালধারা ।
প্রধান উপদেষ্টা, দৈনিক স্বাধীন বাংলা।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া-
কমলগঞ্জ (আংশিক) এলাকার মহাজোট মনোনীত
প্রার্থী

মাও.এ.কঅসুস্থত আল ইসলাহ মহাসচিব মনোহরে আলীক হাসপাতালে দেখতে যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ্ ইমাদ উদ্দিন নাসিরী।

 বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহ’র মহাসচিব ও কামালবাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ
মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী অসুস্থ
হয়ে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ মার্চ মঙ্গলবার অসুস্থ অধ্যক্ষ
মাও.এ.কে.এম মনোহর আলীকে হাসপাতালে
দেখতে যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ্ ইমাদ উদ্দিন নাসিরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা এম.এ
আলিম, হাফিজ মাওলানা আব্দুল মুকতাদির ছাহেব জাদায়ে
বর্ণী, কামালবাজার মাদরাসার প্রভাষক কামরুজ্জামান
চৌধুরী, মাহবুবুল আলম, অধ্যক্ষ মাওলানা রফিকুল
ইসলাম খান, আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার
সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা
তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন
পাশা,আল মদিনা মাদরাসা সহ সুপার মাওলানা আআব্দুল
মালিক,সমাজসেবী শাহেদ আহমদ জুয়েল,
সাবেক নেতা বেলাল আহমদ, হাফেজ রওশন
আহমদ, নাজমুল ইসলাম, মাওলানা আনোয়ার
হোসেন, গালিব হোসেন এমরান। এ সময়
নেতৃবৃন্দ এ.কে.এম মনোহর আলী চিকিৎসার
খোঁজখবর নেন।
শেষে মাওলানা এ.কে.এম মনোহর আলী আশু
রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন
মাওলানা এম.এ আলিম।

বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০১৭

ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসা তালামীযের কাউন্সিল সম্পন্ন


সভাপতি- সুমন সম্পাদক - সোহেল
বৃহস্পতিবারঃ আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের আক্বিদাবাহী ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া হাটুভাঙ্গা আলিম মাদরাসা
শাখার ২০১৭-১৮ সেশনের কার্যকরী কমিটি
সকালে মাদরাসা কনফারেন্স হলে গঠন
করা হয়।
কাউন্সিল পূর্ববর্তী সভায় মাওলানা
শাহজাহান উদ্দিন ও বিদায়ি সভাপতি
ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক হাফিজ জুয়েল আহমদের
সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-প্রচার ও
প্রকাশনা সম্পাদক শাহ হোসাইন মুহাম্মদ
বাবু।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে
উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল
ইসলাম কুদ্দুছ, সহকারী নির্বাচন কমিশনার
হিসাবে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ
ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান
জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
মাইজগাও ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক এনামুল হক ইমন, সহ-প্রচার সম্পাদক
মিজানুর রহমান, অর্থ সম্পাদক আবু তাহেফ
শিবলু, আমজাদ হোসেন মিঠু, প্রমুখ।
কাউন্সিলে সুমন আহমদ কে সভাপতি,
হাফিয জুয়েল আহমদ ও মাহেদুল ইসলাম কে
সিনিয়র সহ-সভাপতি ও সোহেল আহমদ কে
সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯৩ সদস্য
বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-
সাধারণ সম্পাদক কমর উদ্দীন শিপু, লিমন
আহমদ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল
ইসলাম, প্রচার সম্পাদক ফজলে রাব্বী, অর্থ
সম্পাদক মুহিবুর রহমান টুটুল।

মঙ্গলবার, মার্চ ০৭, ২০১৭

ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে ক্রিকেট প্রিমিয়ারলীগ অনুষ্টিত

ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে ক্রিকেট ৪র্থ প্রিমিয়ারলীগ  অনুষ্টিত
হয়েছে ফরিদপুর ফায়ার স্টেশন সংলগ্ন খেলার মাঠে প্রতিদিন বিকাল ২.৩০ খেলা শুরু হয়, খেলায় তিনটি টিম রয়েছে ১ FORIDPUR SUNRISE, ২ SUPERSTAR,
৩ ELEVEN
প্রিমিয়ার লিগে অংশ নেয়া ৩টি দল ডাবল
লিগ পদ্ধতিতে একে অপররের
মুখোমুখি হবে দুইবার করে।

আজ ঐতিহাসিক ৭ মার্চ


‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-১৯৭১
সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের এ ঘোষণা
থেকে যা বোঝার বুঝে গিয়েছিল বাঙালি।
রেসকোর্স ময়দানে (পরে
সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত লাখো
মুক্তিকামী মানুষের রক্তে দ্রোহের
বান ডেকেছিল। ১৯ মিনিটের সেই
উজ্জীবনী ও ধ্রুপদী ভাষণ শুনে
সাড়ে সাত কোটি বাঙালি প্রস্তুত হয়েছিল
জীবনবাজি করা মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে
পড়তে। এরপর ৯ মাসের রক্ত আর প্রাণ
ঝরানো যুদ্ধ শেষে এসেছিল পরম
কাঙ্ক্ষিত স্বাধীনতা।
আজ সেই ঐতিহাসিক মুক্তি সনদ ভাষণের
দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো.
আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বাংলাদেশ
আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন
করবে আজ। বাংলাদেশ বেতার,
টেলিভিশন ও বেসরকারি টিভি
চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার
করবে। ক্রোড়পত্র প্রকাশ করবে
পত্রপত্রিকা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের
অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। লেখক
ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের
বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘উই শ্যাল
ফাইট অন দ্য বিচেস : দ্য স্পিচ দ্যাট
ইনস্পায়ার্ড হিস্টোরি’ গ্রন্থে এটি স্থান
পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত
হয়েছে বঙ্গবন্ধুর ওই ধ্রুপদী ভাষণ।
আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন,
‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
আমাদের প্রজন্ম থেকে
প্রজন্মান্তরে প্রেরণার চিরন্তন উত্স
হয়ে থাকবে। ’ তিনি আরো বলেন, ১৯৭১
সালের ৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তত্কালীন শাসকগোষ্ঠীর রক্তচক্ষু
উপেক্ষা করে অসীম সাহসিকতার
সঙ্গে রেসকোর্স ময়দানে লাখো
জনতার উদ্দেশে বজ্রকণ্ঠে যে
ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, তা ছিল মূলত
বাঙালি জাতির মুক্তির সনদ।
শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন,
বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র
মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের
দিকনির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন
জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম
ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের
স্বাধীনতাসংগ্রামের অমিত শক্তির উত্স
ছিল এ ঐতিহাসিক ভাষণ। যার আবেদন
কোনোদিনই ম্লান হবে না। ১৯৭১ সালের
৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে
লেখা একটি অবিস্মরণীয় দিন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল
কাদের এক বিবৃতিতে বলেন, ‘বঙ্গবন্ধুর
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ যুগে যুগে
বাঙালি জাতিকে শক্তি ও সাহস জোগাবে।
আমাদের মহান নেতার এই ঐতিহাসিক ভাষণ
বাঙালি জাতির ইতিহাসে চিরন্তন ও
সর্বজনীন।

সোমবার, মার্চ ০৬, ২০১৭

মুসলমান হিসেবে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন মেনে নিতে পারি না : এরশাদ


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির
চেয়ারম্যান হুসাঈন মুহাম্মদ এরশাদ
বলেছেন, সুপ্রিমকোর্টের সামনে যে
গ্রীকদেবীর মূর্তি বসানো হয়েছে।
মুসলমান হিসেবে আমি তা মেনে
নিতে পারি না। মুসলিম হিসেবে
মূর্তির বিপক্ষে অবস্থান নেয়া
প্রতটি মুসলমানের কর্তব্য।
আজ দুপুরে তাঁর বনানীর দলীয়
কার্যালয়ে বাংলাদেশ খেলাফত
মজলিসের নেতৃবৃন্দের সাথে
মতবিনিময়কালে তিনি একথা বলেন।
হুসাঈন মুহাম্মদ এরশাদ মূর্তি
বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন
জ্ঞাপনও করেন।
এসময় সুপ্রিম কোর্টের সামনেসহ
সারাদেশের রাস্তার মোড়ে মোড়ে
মূর্তি স্থাপনের প্রতিবাদ এবং
অপসারণের দাবীতে বাংলাদেশ
খেলাফত মজলিসের মাসব্যাপী
গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচীর
অংশ হিসেবে দলের মহাসচিব
মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাঈন
মুহাম্মদ এরশাদের হাতে আন্দোলনের
বিষয়টি উপস্থাপন করে প্রকাশিত
লিফলেট তুলে দেয়া হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম-
মহাসচিব মাওলানা জালালুদ্দীন
আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন,
অফিস ও বায়তুলমাল সম্পাদক
মাওলানা আজিজুর রহমান হেলাল,
জাতীয় পার্টির মহাসচিব এবি এম
রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব
এহিয়া চৌধুরী এমপি, ভাইস
চেয়ারম্যান ও ঢাকা সিটি
কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু
প্রমূখ।

রবিবার, মার্চ ০৫, ২০১৭

ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কর্মি সম্মেলন সম্পন্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন ১নং
ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কর্মি
সম্মেলন শুক্রবার স্থানীয় বনছায়া
কমিনিউটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক
এম. জে. আহমদ জাবেদের সভাপতিত্বে ও
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক
রাসেদুল হাসান চৌধুরী রাসেদ, সদস্য সচিব
মো. শাহিন আহমদ ও যুগ্ম আহবায়ক দিনার
আহমদ শাহ এর যৌথ পরিচালনায় কর্মি
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক
ও সিলেট জেলার সভাপতি সাঈদ আহমদ।
প্রধান বক্তা হিসেবে ছিলেন সিলেট
জেলা ছাত্রদলের সহ সভাপতি মিফতাজুল
কবির মিফতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-
সভাপতি আব্দুল কাদির জিলা, সিলেট
জেলা ছাত্র দলের সহ-সভাপতি তসির আলী,
যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, অলি
চৌধুরী, নজরুল ইসলাম, রাজ কুমার চক্রবর্তী
লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মাযহারুল
ইসলাম রাসেল, ইউনিয়ন বিএনপি নেতা
তানিম আহমদ, সমাজসেবা সম্পাদক জাহেদ
আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
কামরান আহমদ, দপ্তর সম্পাদক আবুল
বাশার, এম.সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
আহবায়ক বদরুল আহমদ রানা, সিনিয়র সদস্য
শাকি খান, জেলা ছাত্রদল নেতা দিহান
আহমদ হারুন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক
সম্পাদক আহমেদ জাকি, অর্থ সম্পাদক
সাইফুল ইসলাম খান, সদস্য বদরুল ইসলাম
খান, কাজি নাদির হোসন এমু তারেক আহমদ
খাঁন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম
আহবায়ক শেখ ওয়েস আহমদ মিটু, নুরুল ইসলাম
নাহিদ, নাসির উদ্দীন লিটন, মেহেদী
হাসান রফি, রাহিবুল হাসান সুজন,
আলমগীর হোসেন, শিপার আহমদ, ওলিদুর
রহমান মেন্টু, আখলাকুল করিম রিমন, সদস্য
মাহতি ইসলাম চৌধুরী শাহি, কমল হাসান
বাবর, আহসানুল করিম নিজাম, যুগ্ম
আহবায়ক মোহাম্মদ সামি, ফারহানুর
রহমান, শাহিন আহমদ, আব্দুর রাজ্জাক রাজু,
শাওন আহমদ খান, মাহবুবুর রহমান শাওন,
আরিফ কবির, রুহেল চৌধুরী, তানভির খান,
শাফি চৌধুরী, শাহেদ আহমদ, শাহিন
আহমদ, মাহদিন আহমদ, একে রাজু মাযহারুল
ইসলাম নাদিম, পাপ্পু আহমদ, আশিক আহমদ,
শিপলু আহমদ, আশরাফ আহমদ, হৃদয় চন্দ্র,
বদরুল আহমদ শাকিল, হাসন শাহ, আলী মো.
ইব্রাহীম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ
ছাত্রদলের আহবায়ক সৈয়দ
তায়েফুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক
ফুয়াদ আহমদ চৌধুরী মনা, সদস্য সচীব তপু
আহমদ খান, যুগ্ম আহবায়ক, হাফিজুল করিম
সায়মন, মিজানুর রহমান মিটন, আমিনুল হক,
ওবায়দুর রহমান সজল, মুহিবুর রহমান নাহিদ,
শানি আহমদ, ইখতিয়ার মাহমুদ সজিব, ওমর
সাসি সুইট, মারুফ চৌধুরী, সাদ্দাম হোসেন,
শাহরুল আমিন মারুফ, সদস্য মুহিবুর রহমান
মান্না, নাইমুজ্জামান ফরহাদ, আকবর
আহমদ, শেখ শুভ।