শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

ইসলামবাগে অগ্নিকাণ্ড, তিন জনের মরদেহ উদ্ধার


পুরান ঢাকার ইসলামবাগে একটি
টিনশেডের বাড়িটিতে আগুনের ঘটনায়
একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার
করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে
৮টায় শামীম, সীমা ও সালেহা নামে
তিন জনের মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার
করা হয়। শনিবার বিকালে
অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে সন্ধ্যা ৬টার
দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার
সার্ভিস কর্মীরা। তখন থেকেই তাদের
সন্ধান পাওয়া যাচ্ছিল না। শামীম ওই
বাড়ির নিচে প্লাস্টিক কারখানায় কাজ
করতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের
পরিদর্শক বেলাল হোসেন বলেন, একটি
প্লাস্টিক কারখানায় শনিবার বিকাল
৪টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর
পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট
চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন
নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনের
ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। তবে
আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে
পারেননি এই কর্মকর্তা।

শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

গ্যাসের মুল্যবৃদ্ধি : সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
(মার্কসবাদী) সিলেট জেলা
শাখার উদ্যোগে গ্যাসের
মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৫টায় সিলেট
কেন্দ্রীয় শহিদ মিনার থেকে
মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন
সড়ক প্রদক্ষিন করে সিটি পয়েন্টে
সমাবেশে মিলিত হয়।
বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার
আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের
সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
রাখেন পার্টি জেলার সদস্য
সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ
শ্রমিক কর্মচারী ফেডারেশন
সিলেট জেলার সাধারণ সম্পাদক
মোখলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনমত
উপেক্ষা করে স্বেচ্ছাচারী
কায়দায় গ্যাসের দাম একধাক্কায়
২২.৭% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে
আওয়ামী লীগ সরকার, আবাসিক
খাতে মূল্যবৃদ্ধির পরিমাণ ৫০%-এর
বেশি। সরকারী তথ্যেই দেখা যায়,
সবগুলো গ্যাস সরবরাহকারী
প্রতিষ্ঠানই প্রতিবছর লাভ করছে,
কোনটিই লোকসানি নেই।
পেট্রোবাংলার অধিভুক্ত কো
¤পানিগুলো থেকে সরকার প্রায়
৬০০০ কোটি টাকা কর-লভ্যাংশ-
রয়্যালটি বাবদ পেয়েছে গত ২০১৫-১৬
অর্থবছরে। এরপরও পেট্রোবাংলার
নীট মুনাফা ১২৬৯ কোটি টাকার
বেশি। ফলে এই অবস্থায় গ্যাসের
মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক।
অন্যদিকে, গ্যাসের দামের ৮১%
অর্থই যায় সরকারের কোষাগারে,
যার মধ্যে আছে সমপূরক শুল্ক ৪০%-
ভ্যাট ১৫%-অগ্রিম আয়কর-সম্পদ মূল্য-
ডিভিডেন্ড-গ্যাস উন্নয়ন তহবিল
ইত্যাদি। এ বিপুল পরিমাণ কর-শুল্ক
কিছুটা কমালেই স্বল্পমূল্যে গ্যাস
দেয়া সম্ভব।
নেতৃবৃন্দ আরো বলেন, ২০১৫ সালের
সেপ্টেম্বর মাসেই গ্যাসের দাম
২৬.২৯% বাড়ানো হয়েছে। সরকার
চায় বাসা-বাড়িতে পাইপলাইনে
গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে।
এজন্য একদিকে গ্যাসের দাম
বাড়িয়ে এলপিজি সিলিন্ডারের
সমান করা হচ্ছে, অন্যদিকে
গ্যাসের চাপ কমিয়ে দিয়ে
মানুষকে ভোগান্তিতে ফেলা
হচ্ছে। সরকার উন্নয়নের নামে
হাজার হাজার কোটি টাকার
দুর্নীতির পাহাড় গড়ছে,
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অর্থ লোপাট
হচ্ছে, এইসব লুণ্ঠন আর অপচয়ের
তহবিল জোগাতেই গ্যাসের মূল্য
দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে। এতে
জনজীবনের দুর্ভোগ আরো বাড়বে,
বাড়বে সার-শিল্প পণ্যের দাম-
নিত্য প্রয়োজনীয় পণ্য-
গণপরিবহণের ভাড়া ইত্যাদি।
নেতৃবৃন্দ গ্যাসের বর্ধিত মূল্য
অবিলম্বে প্রত্যাহারের দাবি
জানান এবং সরকারের এই অনৈতিক
সিদ্ধান্তের বিরোদ্ধে তীব্র
আন্দোলন গড়ে তোলার আহবান
জানান।

বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম সিলেটে!

সিলেট
 অঞ্চলটাকে যেন প্রকৃতি
উদার হাতে ঢেলে দিয়েছে সব সৌন্দর্য,
উজাড় করে দিয়েছে নিজেকে।
ক্রমবর্ধমান মানুষের চাপেও সেই
সৌন্দর্য প্রায় অক্ষতই আছে এখনও, আর
সেই অপরূপ সৌন্দর্যের মাঝে অনন্য
সৃষ্টির একটি পান-থু-মাই গ্রাম, যাকে
বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর
গ্রাম। প্রতিবছরই এর অপরূপ সৌন্দর্য
দেখতে পান-থু-মাই গ্রামে আগমন ঘটে
দেশি-বিদেশি বহু পর্যটকদের আর পান-থু-
মাই-এর সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই
‘মায়াবতী ঝরনা’।
তবে দুঃখের বিষয় হচ্ছে, ঝরনাটা
বাংলাদেশের সীমানার ভেতরে
পড়েনি, আমরা শুধু ওটাকে দূর থেকেই
দেখতে পারি, কাছে যেতে পারি না।
পান-থু-মাই যাবার সেরা সময় যদিও
বর্ষাকাল, তারপরেও সারা বছরই যাওয়া
যায়। আর ঝরনা দেখলেই আপনি বুঝতে
পারবেন মায়াবতী নামটি কতখানি
সার্থক হয়েছে। মেঘালয় রাজ্যের সারি
সারি পাহাড়, ঝরনা, ঝরনা থেকে বয়ে
আসা পানির স্রোত ধারা, আর সেই
স্রোতধারা থেকে সৃষ্টি হওয়া ‘পিয়াইন
নদী’ আসলেই অসাধারণ। এ কারণেই হয়ত
বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলা
হয় পান-থু-মাইকে।
এই পিয়াইন নদীতে সাঁতার না কাটলে,
নিদেন পক্ষে ডুব না দিলে আপনার
যাওয়াটাই বৃথা মনে হতে পারে! ছবি
তোলার জন্য অসাধারণ জায়গা হতে
পারে এটা। নদী, পাহাড়, পাথর আর
স্রোত, সব কিছু মিলিয়ে সৌন্দর্যের এক
অসাধারণ সমন্বয় হয়েছে এখানে।
কোথায়: সিলেট জেলার গোয়াইনঘাট
থানার পশ্চিম জাফলং ইউনিয়নে
অবস্থিত পান-থু-মাই গ্রামটি। কেউ যেন
ভাববেন না যে এটা জাফলং এর
কাছাকাছি। জাফলং থেকে এটার দূরত্ব
প্রায় ২৫ কিলোমিটার, আর সিলেট শহর
থেকে দূরত্ব ৪০ কিলোমিটার।
কীভাবে যাবেন: ঢাকা থেকে সিলেট
আসার জন্য গ্রিন-লাইন, শ্যামলী,
হানিফ, টি আর, সোহাগ, এনা পরিবহনসহ
আরও বাস পাবেন। সিলেটের আম্বরখানা
পয়েন্ট থেকে সিএনজি বা ট্যাক্সি নিয়ে
গোয়াইনঘাট এর মাতর-তুল এ যাবেন।
জাফলং দিয়ে না গিয়ে সিলেটের
এয়ারপোর্ট রোড দিয়ে সালুটিকর হয়ে
গেলে দূরত্ব কম পড়বে। আম্বরখানা
পয়েন্ট থেকে ভাড়া পড়তে পারে ৬০০
টাকা ৭০০ টাকা (রিজার্ভ), সেখান
থেকে মাত্র ২ কি.মি পরেই এই পান-থু-
মাই। সেটুকু রাস্তা হেঁটে গেলে বরং
বেশি উপভোগ করতে পারবেন। এখানে
বেশকিছু খাবারের রেস্তোরাঁ আছে।
আপনি চাইলে সিলেট থেকে খাবার
নিয়েও যেতে পারেন। ঘোরার সময় যদি
প্রকৃতি সুরক্ষার দিকে নজর দেই আমরা
তাহলে এই প্রকৃতি আরও অনেক অনেক দিন
আমাদের পাশেই থেকে যাবে ঠিক
এভাবেই।

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০১৭


বাড়লো গ্যাসের দাম, এক চুলা ৭৫০ টাকা দুই চুলা ৮০০

আবারও বাড়লো বাসাবাড়িতে
ব্যবহার্যসহ সব ধরনের গ্যাসের দাম।
আগামী মার্চ থেকে প্রথম দফায় এবং জুন
থেকে দ্বিতীয় দফায় এ ‍দাম বৃদ্ধি
কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি
কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী,
মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ
করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে
গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ
থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ যাবে
৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বাড়বে
৯৫০ টাকায়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে
রাজধানীর কারওয়ান বাজারে
বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ
দাম বৃদ্ধির ঘোষণা দেন সংস্থাটির
চেয়ারম্যান মনোয়ার ইসলাম।
তিনি আরও জানান, মার্চ থেকে প্রতি
ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮
টাকা। এটা জুনে গিয়ে দাঁড়াবে ৪০
টাকায়। মার্চ থেকে গ্যাসের
বাণিজ্যিক ইউনিটপ্রতি খরচ যাবে ১৪.২০
টাকা, আর জুন থেকে এক্ষেত্রে খরচ
করতে হবে ১৭.৪০ টাকা।
বর্তমানে প্রতি চুলা গ্যাসের দাম রাখা
হচ্ছে ৬০০ টাকা, আর ‍দুই চুলা ৬৫০ টাকা।

ফরিদপুর হাফিজিয়া মাদ্রাসা তালামীযের কাউন্সিল সম্পন্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ফরিদপুর আদর্শ
হাফিজিয়া মাদ্রাসা তালামীযের
২০১৬/১৭ সেশনের কাউন্সিল বৃহস্পতিবার
বেলা ১২ টায় মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ছাত্র সংসদের ভি. পি হাফিয
মঞ্জুর হোসেনের সভাপতিত্বে ও মাইজগাও
ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক আবু
তাহেফ শিবলুর উপস্তাপনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন সংগঠনের
ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক শাহজাহান উদ্দিন ছাদী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব
হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন
সভাপতি হাবিবুর রহমান মারুফ, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সহ-
সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,
সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান,
হাটুভাঙ্গা মাদ্রাসা সাধারণ সম্পাদক
হাফিয জুয়েল আহমদ।
হাফিয মঞ্জুর হোসেন কে সভাপতি ও
হাফিয রুহুল আমীন কে সাধারণ সম্পাদক
নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি
ঘোষনা করা হয়।
______________________
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ফরিদপুর আদর্শ
হাফিজিয়া মাদ্রাসা তালামীযের
২০১৬/১৭ সেশনের কাউন্সিল বৃহস্পতিবার
বেলা ১২ টায় মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ছাত্র সংসদের ভি. পি হাফিয
মঞ্জুর হোসেনের সভাপতিত্বে ও মাইজগাও
ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক আবু
তাহেফ শিবলুর উপস্তাপনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন সংগঠনের
ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক শাহজাহান উদ্দিন ছাদী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব
হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন
সভাপতি হাবিবুর রহমান মারুফ, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সহ-
সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,
সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান,
হাটুভাঙ্গা মাদ্রাসা সাধারণ সম্পাদক
হাফিয জুয়েল আহমদ।
হাফিয মঞ্জুর হোসেন কে সভাপতি ও
হাফিয রুহুল আমীন কে সাধারণ সম্পাদক
নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি
ঘোষনা করা হয়।

বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির নেতা, ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ
কমিউনিটির পরিচিত মুখ, ব্যবসায়ী জাকির
খান ছুরিকাঘাতে নিহত
হয়েছেন। নিউইয়র্ক
সময় সাড়ে ছয়টার দিকে তাকে ব্রঙ্কসের
নিজ বাসায় হত্যা করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে
জাকিরখানের বাড়িওয়ালাই তাকে
ছুরিকাহত করেন। পরে স্থানীয় একটি
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন।
জাকির খানের সঙ্গে ঘনিষ্ঠ কমিউনিটির
অপর পরিচিতমুখ সাংবাদিক আকবর হায়দর
কিরণ ও নিহার সিদ্দিকি এ তথ্য নিশ্চিত
করেছেন।
নিহতের সঙ্গে অপর ঘনিষ্ঠ শামীম
সিদ্দিকী বাংলানিউজকে জানান, যে
বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই
বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। দ্রুত
তাকে হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিলো ৪৪ বছর। ব্রঙ্কস
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্কের একটি
সংবাদপত্র জানাচ্ছে, বাড়িওয়ালা-ভাড়াট
িয়া দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড।
পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ৯১১ এ কল
পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক
সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা
দেখতে পায় জাকির খানের শরীরে বেশ
কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত
তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে
নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত
করেন।
৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই
মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও
খবরে জানানো হয়েছে।

২০১৮ সালের পর দেশে গ্যাসের সমস্যা থাকবে না : সিলেটে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বলেছেন, গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু
হয়েছে। ২০১৮ সালের পর দেশে কোনো
গ্যাস সঙ্কট থাকবে না। তখন শিল্পে
গ্যাস সংযোগ প্রদান করা হবে। এতে
শিল্পখাতও প্রসারিত হবে।
বুধবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা
বলেন।
সিলেট চেম্বারের প্রশংসা করে তিনি
বলেন, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য
প্রসারে এই সংগঠন যথেষ্ট কাজ করছে।
তবে সিলেটে যথেষ্ট শিল্পায়ন হয়নি,
এটা আমাদের একটি বড় দূর্বলতা।
অর্থমন্ত্রী বলেন, আমাদের চিন্তা
ভালো, উদ্যোগ ভালো; কিন্তু
বাস্তবায়নে আমরা ভালো নই।
বাস্তবায়নের ব্যাপারে আমাদের আরো
মনোযোগী হতে হবে।
তিনি বলেন, সিলেটের মানবসম্পদ খুবই
উন্নত। সারাবিশ্বেই এর প্রমাণ পাওয়া
যাবে। এই মানবসম্পদকে কাজে লাগাতে
হবে।
আইটি খাতে বাংলাদেশের প্রচুর
সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি
বলেন, এইখাতে আমাদের বিশেষ নজর
দিতে হবে। আইটি খাতের জন্য দক্ষ
মানবসম্পদও গড়ে তোলা প্রয়োজন।
নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ
কনভেনশন সেন্টারে বুধবার দুপুর থেকে
সিলেট চেম্বার চেম্বারের দুদিনব্যাপী
৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়।
বৃহস্পতিবার এ অনুষ্ঠান শেষ হবে।
উদ্বোধনী পর্বে সিলেট চেম্বার অব
কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী
আহমদের সভাপতিত্বে অন্যান্য
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
জাতিসংঘে বাংলাদেশের সাবেক
প্রতিনিধি ড. একে আবুল মোমেন, সংসদ
সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস,
ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা
পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান,
সিলেট সিটি করপোরেশনের সাবেক
মেয়র বদরউদ্দিন আহমদ কামরান,
রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান,
সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার,
সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী,
রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড.
আহমেদ আল কবির, পুলিশের সিলেট
রেঞ্জের ডিআইজি কামরুল আহসান,
সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম
কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত
আনোয়ার, গ্রীণ ডেল্টা লাইফ
ইন্সুরেন্সের চেয়ারম্যান নাসির এ
চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
চেম্বারের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের
আহ্বায়ক খন্দকার শিপার আহমদ। এছাড়া
সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য
রাখেন।
ব্যবসায়ী নেতারা গ্যাসসঙ্কট,
আমলাতান্ত্রিক জটিলতার কারণে
শিল্পের প্রসার হচ্ছে না বলে দাবি
করেন।
হাফিজ আহমদ মজুমদার বলেন, আমি
নিজের নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের
জন্য দুই বছর আগে পরিবেশ মন্ত্রনালয়ে
আবেদন করেছিলাম। কিন্তু এখনো
ছাড়পত্র পাইনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে
আমি ব্যবসায় বিনিয়োগ করেছি। কিন্তু
পরিবেশের ছাড়পত্র না পাওয়ায় চালু
করতে পারছি না। ফলে শুরুতেই রুগ্ন হয়ে
পড়েছে আমার প্রতিষ্ঠান।
আবুল মোমেন বলেন, সিলেটে নতুন অনেক
শিল্প কারখানা গড়ে ওঠেছে, সকল
প্রস্তুতি থাকা সত্ত্বেও কেবল
গ্যাসসংযোগের অভাবে সেগুলোতে
উৎপাদন শুরু হচ্ছে না। আমি অনেক চেষ্টা
করেও শিল্পে গ্যাসসংযোগ চালু করতে
পারিনি।
উল্লেখ্য, ১৯৬৬ সালে যাত্রা শুরু করে
সিলেট চেম্বার অব কমার্স। বুধবার থেকে
এই সংগঠনের দু’দিনব্যাপী ৫০ বছর পূর্তি
অনুষ্ঠান শুরু হয়েছে। যা শেষ হবে
বৃহস্পতিবার।
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সকালে চেম্বার
ভবনের সামনে থেকে শোভাযাত্রা
করেন চেম্বারর সদস্যরা।

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০১৭

স্পেনে আঞ্জুমানে আল ইসলাহ’র সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন

আঞ্জুমানে আল ইসলাহ স্পেন
বার্সেলোনা শাখার উদ্যোগে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার
অনুষ্ঠিত এ সভা ও মিলাদ
মাহফিলে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন
মিডল্যান্ড আল ইসলাহের সহ-
সভাপতি ও সিলসিলা ইসলামিক
সোসাইটি ইউকে এর পরিচালক
আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ।
আঞ্জুমানে আল ইসলাহ স্পেন
বার্সেলোনা শাখার সভাপতি
মোহাম্মদ গিয়াস উদ্দীনের
সভাপতিত্বে এবং সাধারন
সম্পাদক মোহাম্মদ জয়নাল
আবেদিনের পরিচালনায় কোরআনে
তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর
রহমান। নাতে রাসুল পরিবেশন
করেন আব্দুল ওয়াহিদ। বিপুল
সংখ্যক মুসল্লিয়ানে কেরামের
অংশগ্রহনে বিশেষ অতিথি
হিসাবে বয়ান পেশ করেন
মাওলানা মোহাম্মদ আবুল হাসান
এবং মাওলানা মোহাম্মদ আব্দুল
জলিল। এতে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন মো: নজমুল
ইসলাম, মো: আব্দু মতলিব, মো:
খোকন উদ্দিন, ছদরুল ইসলাম, আব্দুস
শহিদ, নজরুল ইসলাম, খছরুল ইসলাম
সাদিকুর রহমান, হাবিবুর রহমান,
শাহ আলম স্বাধীন, মনিরুজ্জামান
সুহেল, শফিউল আলম প্রমুখ। প্রেস
বিজ্ঞপ্তি

শ্রীলংকা সফরের টেস্ট দল ঘোষণা, ফিরেছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক:
আসন্ন শ্রীলংকা সফরের জন্যে টেস্ট দল
ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ
সম্মেলনে এ দল ঘোষণা করে বিসিবি।
শতভাগ ফিট না থাকায় ইমরুল কায়েস
বাদ পড়েছেন দল থেকে। ভারতের সফরে
গিয়ে টেস্টের আগে ইনজুরিতে পড়ে
দেশে ফিরে আসেন এ ওপেনার। তার
বদলে ভারতে যান লিটন দাস। লিটন
ভারতে গেলেও একমাত্র টেস্ট দলে স্থান
হয় নি এ উইকেটকিপার ব্যাটসম্যানের।
শ্রীলংকা সফরে লিটনও আছেন দলে।
ভারতের বিপক্ষে টেস্ট দলে শফিউল
ইসলাম থাকলেও তিনি বাদ পড়েছেন।
লিটনের মতো তিনিও খেলার সুযোগ পান
নি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান। আর ফর্মে
থাকার কারণে দলে জায়গা হয়েছে রুবেল
হোসেনের।
এদিকে, ম্যাচ না খেলিয়েই শফিউলের
বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক কমিটির
অন্যতম সদস্য মিনহাজুল আবেদিন নান্নু
বলেন, সে (শফিউল) ভারতে প্র্যাকটিস
ম্যাচে বল করেছে, আশানুরূপ করেনি।
শুভাশিস ভালো বল করেছে।
মোস্তাফিজ ফেরায় দুজনের যেকোনো
একজনকে বাদ দিতে হতো। তবে দলে না
থাকা মানে বিবেচনায় নেই এমন না।
ইমরুল যদি ফিটনেস ফিরে পান তবে
দ্বিতীয় টেস্টের দলে তাকে নেয়া হতে
পারে বলেও জানান নান্নু
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট
দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল,
সৌম্য সরকার, মমিনুল হক,
মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান,
সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল
ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল
ইসলাম রাব্বি, মোস্তাফিজুর
রহমান, মেহেদী হাসান মিরাজ,
মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায়
চৌধুরী, রুবেল হোসেন।

সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০১৭

সারা বিশ্বে ১ কোটি ৬০ লাখ মানুষের মুখের ভাষা সিলেটী

সারা বিশ্বে বর্তমানে এক কোটি
ষাট লক্ষ মানুষের মুখের ভাষা
হচ্ছে সিলেটী। অবিশ্বাস্য হলেও
সত্য সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে
থাকা বাংলা ভাষাভাষীদের
সিংহ ভাগই সিলেটী ভাষায় কথা
বলেন। লন্ডনের সিলেটী রিসার্চ
এন্ড ট্রেন্সলেশন সেন্টারের
উদ্যোগে পরিচালিত এক জরিপে
বলা হয় বাংলাদেশে মোট ৪২ টি
ভাষা প্রচলিত আছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে,
সিলেট অঞ্চল এবং ভারত ছাড়াও
বিশ্বের অন্যান্য দেশে এ ভাষা
ব্যবহারকারীর সংখ্যা
বিশ লক্ষেরও বেশী। বৃহত্তর
সিলেটের বর্তমান জনসংখ্যা এক
কোটি।
সিলেটি ভাষার ইতিহাস ঘাঁটলে
দেখা যায়, এ ভাষার প্রচলন শুধু
সিলেটেই সীমাবদ্ধ নয়, ভারতের
আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের
বহু সংখ্যক লোকের মুখের ভাষা
সিলটী। এটি একটি প্রাচীন ভাষা
তাতে কোন সন্দেহ নেই। ধারণা
করা হয়, বাংলা ভাষার আদি
নিদর্শন চর্যাপদ সিলেটের
আঞ্চলিক বাংলায় লিখিত। ভাষা
গবেষক সৈয়দ মোস্তফা কামাল ও
অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীর
মতে জটিল সংস্কৃত-প্রধান বাংলা
বর্ণমালার বিকল্প লিপি হিসেবে
‘সিলটী নাগরী’ লিপির উদ্ভাবন
হয়েছিল খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীর
মাঝামাঝি সময়ে। গবেষকদের
ধারণা, ইসলাম প্রচারক সুফী
দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের
মনের ভাব বিনিময়ের সুবিধার
জন্যে নাগরী লিপির উদ্ভাবন
হয়েছিল। এই নাগরী বা সিলেটী
ভাষা শুধু ভারত বা বাংলাদেশেই
সীমাবদ্ধ নয়, ক্রমে বিশ্বের
বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ
করেছে।
ব্রিটেন প্রবাসী আব্দুস সালাম ওদুদ
সুরমা নিউজকে বলেন, দূর প্রবাসে
নতুন প্রজন্মের কাছে স্বীয়
জাতিসত্তার ধারাবাহিকতা
টিকিয়ে রাখতে মরিয়া সব
ভাষাভাষী মানুষ। বাঙালিরাও
তার ব্যতিক্রম নয়। বিলেতে আমরা
যারা আছি তাদের প্রায় সবার
মুখের ভাষা সিলেটী।
আমেরিকা প্রবাসী সারওয়ার
চৌধুরী সুরমা নিউজকে গর্ব করে
বলেন, ভিনদেশে সিলেটী ভাষায়
ভাব প্রকাশ করে আমরা স্বস্তি
পাই, এ ভাষায় কথা বলে আমরা যে
তৃপ্তি পাই অন্য ভাষায় তা
পাইনা।
বিশ্বে কথ্য ভাষার সংখ্যা ৭৩৫৮।
২০০৫ সালে এ সংখ্যা ছিল ৬৮০৯।
ভাষা নিয়ে গবেষণা এবং
অনুসন্ধানকারী প্রতিষ্ঠান
ইথনোলগ এর সর্বশেষ প্রকাশনায়
এসব তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য যে, ২০০০ সালে বিশ্বে
কথ্য ভাষার সংখ্যা ছিল ৬৮০৯ ।
ইথনোলগ ১৯৫০ সালে সর্বপ্রথম
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল
যে, ৪২১টি কথ্য ভাষা আর বেঁচে
নেই। ২০০৮ সালে তারা উল্লেখ
করেছিল যে ৪৫৭টি ভাষার
প্রতিটিতে ৫০ জনেরও কম লোক
কথা বলেন। ১৯৩৪ সালে এই
সংস্থাটির রিপোর্টে বলা
হয়েছিল বিশ্বে ১০০০ ভাষা
রয়েছে-যা লেখার কোন অক্ষর
নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে,
ইথনোলগের তথ্যকে ইউনেস্কো
অপরিসীম গুরুত্ব দিয়ে থাকে।
ধর্মভিত্তিক এই সংস্থাটির প্রধান
লক্ষ্য হচ্ছে কম ভাষাভাষী
জনগোষ্ঠির কাছে তাদের ভাষায়
বাইবেল পৌঁছিয়ে দেওয়া। এর
প্রতিষ্ঠাতা উইলিয়াম
টোনসেড-১৯৩৪ সালে বয়স্কদের
অক্ষর জ্ঞান প্রদানের লক্ষ্য নিয়ে
এর কার্যক্রম শুরু করেন। সে বছর
ছাত্রসংখ্যা ছিল মাত্র ২ জন।
পরের বছর বেড়ে ৫ জন হয়। ২০০৯
সালে ছিল এই সংস্থার ৭৫তম
প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমানে ৭০
দেশে ২৫৫০ ভাষায় কাজ করছে এ
সংস্থা। কর্মীসংখ্যা হচ্ছে ৩৫
হাজার। প্রতিষ্ঠাকালিন এর নাম
ছিল সামার ইন্সটিটিউট অব
লেঙ্গুয়েস্টিক্স সংক্ষেপে
এসআইএল। বর্তমান নাম হচ্ছে
ইথনোলগ লীগ অব ওয়ার্ল্ডস।
ইথনোলগ চিহ্নিত বাংলাদেশের
৪২টি ভাষা হচ্ছে ১. বাংলা (২০০১
সালের সেনসাস অনুযায়ী)-১১
কোটি, ২. ডবহারী-২ লাখ ৫০
হাজার, ৩. আসামী-৯ হাজার, ৪.
আটং-৫৪০০, ৫. ডবঞ্চুপুরী-৪০ হাজার,
৬. বার্মিজ-৩ লাখ, ৭. চাক-৫৫০০, ৮.
চাকমা-১ লাখ ৫০ হাজার, ৯. চীন
আসো-২৩৪০, ১০. চীন বাওয়েম-১৩৫০০,
১১. চীন ফালাম-অনুসন্ধান চলছে, ১২.
চীন হাকা-১২৬০, ১৩. চীন খুমী-২০৯০,
১৪. চট্টগ্রামের আঞ্চলিক-১ কোটি
৩০ লাখ, ১৫. গাড়ো-১ লাখ ২০
হাজার, ১৬. হাজং-৮ হাজার, ১৭.
ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ-
অনুসন্ধান চলছে, ১৮. কোচ-৬ হাজার,
১৯. খোসী-অনুসন্ধান চলছে, ২০.
কোদা-১৩০০, ২১. কোক বরক-৫
হাজার, ২২. কুরক্স-৪০ হাজার, ২৩.
এার্মা-দেড় লাখ, ২৪. মেগাম-৬৮৭০,
২৫. মিটেই-১৫ হাজার, ২৬. মিজু-২৫০,
২৭. মরো-৩০ হাজার, ২৮.
সুন্দারী-২৫০০, ২৯. পাঙ্খুরা-২৫০০,৩০.
পিনার-৪ হাজার, ৩১. রাখিনি-৩৫
হাজার, ৩২. রংপুরী-১ কোটি
(ভারতসহ দেড় কোটি), ৩৩.
রিয়াং-৫০০, ৩৪. রোহিঙ্গা-২ লাখ,
৩৫. সাদরী ওরিয়ান-১ লাখ ৬৬
হাজার, ৩৬. সান্তলা-১ লাখ ৫৭
হাজার, ৩৭. সাওরিয়া-৭ হাজার,
৩৮. সিলেটি-৭০ লাখ (ভারতসহ ১
কোটি ৩ লাখ), ৩৯. টান চইঙ্গা-২১
হাজার ৬০০, ৪০. ত্রিপুরা-৮৫ হাজার,
৪১. ও ছৈ-২২ হাজার ৪০০ এবং ৪২.
ওয়ার জৈন্তিয়া-১৬ হাজার।
ইথনোলগ এর সর্বশেষ রিপোর্টে
বিশ্বে চীনা ভাষায় সবচেয়ে
বেশী লোক কথা বলেন-১৩০ কোটি।
এরপর রয়েছে স্প্যানিশ-৭০ কোটি,
ইংরেজী-৬০ কোটি, হিন্দি-৪৯
কোটি, আরবী-২৮ কোটি, মালয়-২৬
কোটি, পর্তুগীজ-২৩ কোটি,
বাংলা-১৯ কোটি, রাশিয়ান-১৪.৪
কোটি এবং ফ্রান্স-১২.৮ কোটি।
অপরদিকে খুব কমসংখ্যক লোকের
ভাষা হচ্ছে কুয়েতে লা
আইয়োলা-২ জন, রাশিয়ায় টের
সমি-২ জন, অস্ট্রেলিয়ায় কেয়ার
ডিলড-১০ জন, রাশিয়ায় ভটিগ-২০
জন, নওরয়ে ও সুইডেনে উসি
সামি-২০ জন, পিটি সামি-২০ জন,
তিব্বতে ডুজিকেন-৩৩ জন, উত্তর
চীন ও দক্ষিণ রাশিয়ায় মানছু-৬০
জন

ফেঞ্চুগঞ্জ এনজিএফএফ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার


ফেঞ্চুগঞ্জ এনজিএফএফ স্কুলের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক
মোস্তাক আহমদের সভাপতিত্বে ও
সহকারী শিক্ষক জাকির হোসেনের
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি
মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
শাহজালাল সার কারখানার
ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর
রহমান, প্রশাসন বিভাগীয় প্রধান
মিজানুর রহমান, সিবিএ সভাপতি
সালেহ আহমদ, সাধারণ সম্পাদক
রায়হান খন্দকার, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সম্পাদক মুহিব
উদ্দিন বাদল, অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন শাহজালাল সার কারখানার
জিএম (এমটিএস) মো. মনিরুল হক,
অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি)
জাকির হোসেন, অতিরিক্ত প্রধান
কর্মকর্তা (টিএসডি) বিল্লাল হোসেন,
অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি)
সুনিল চন্দ্র দাস, উপ-প্রধান কর্মকর্তা
(টিএসডি) আব্দুল বারিক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ
উস সামাদ চৌধুরী বলেন- এনজিএফএফ
বিদ্যালয়ের সাথে আমার শৈশবের
স্মৃতি রয়েছে। এই বিদ্যালয়ে আমি
লেখাপড়া করেছি। এই বিদ্যালয়ের
উত্তরোত্তর সাফল্যে আমি কাজ করে
যাবো। খেলাধুলার পাশাপাশি
লেখাপড়ার প্রতি বেশি বেশি
মনোনীত হওয়ার জন্য তিনি
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

শাবি শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, সড়ক অবরোধ


দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের
অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর
মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় শাবি ফটকের সামনে
এ সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে ৫৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন বলে
দাবি একাধিক প্রত্যক্ষদর্শী
শিক্ষার্থীর।
শিক্ষার্থীরা জানান, রোববার
বিকেলে শাবি ফটকের পাশে সাতকড়া
রেস্টুরেন্টে খেতে যান
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী।
এসময় খাবারের দাম নিয়ে রেস্টুরেন্ট
মালিকের সাথে দুই শিক্ষার্থীর
কথাকাটাকাটির এক পর্যায়ে মোস্তাক ও
লিমন নামে দুই ব্যক্তি ওই দুই
শিক্ষার্থীকে মারধর করেন।
এ খবর পেয়ে ক্যাম্পাস থেকে প্রধান
ফটকে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের
শ'খানেক শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে
ছয়টার দিকে তারা প্রধান ফটকের
সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ
সড়ক অবরোধ করে।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর
সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।
দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল
নিক্ষেপ করে। কয়েকটি দোকান
ভাংচুরের ঘটনাও ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন,
৫৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কের
অবরোধও তুলে নিয়েছে শিক্ষার্থীরা।
কাউকে আটক করা হয়নি এবং আহতের
কোনো তথ্যও তার কাছে নেই বলে
জানান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন
শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক
ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের
লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

তালামীযের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র্যালি


বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি শনিবার সিলেট
মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য
র্যালি।
নজরকাড়া ব্যানার, দৃষ্টিনন্দন ফেস্টুন-
প্লেকার্ড ,জাতীয় ও দলীয় পতাকা হাতে
র্যালিতে অংশ নেন তালামীযের বিভিন্ন
স্তরের হাজার হাজার কর্মী সমর্থক। এসময়
দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হয় ‘সন্ত্রাস নয়
সম্প্রীতি তালামীযের মূলনীতি’ ‘আদর্শের
সংগ্রাম তালামীযে ইসলাম’ ‘বাচাঁও ইমান
বাচাঁও দেশ ফুলতলী ছাহেবের নির্দেশ’।
বাংলাদেশ আনুজমানে তালামীযে
ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর
শাখার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে
নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি
মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল
ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ
মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা
নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার
সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা
আজির উদ্দিন পাশা, হাফিয নজীর আহমদ
হেলাল, মাওলানা বেলাল আহমদ, সিলেট
মহানগরী সভাপতি এনাম উদ্দিনে, সিলেট
পশ্চিম জেলার সভাপতি সাইফুর রহমান শুভ
ও পূর্ব জেলার সভাপতি সাইফুর রহমান
চৌধুরী শিপু।
র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকে
তালামীযের কর্মীরা সোবহানীঘাটস্থ
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া
কামিল মাদরাসা প্রাঙ্গণে জমায়েত হতে
শুরু করে। এ সময় র্যালিপূর্ব আলোচনা সভায়
বক্তারা বলেন, যামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ
শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী
ছাহেব কিবলাহ (রহ.) দেশের এক
ক্রান্তিলগ্নে ১৯৮০ সালের ১৮ই ফেব্রুয়ারি
প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া।
প্রতিষ্ঠাকাল থেকে এ সংগঠনটি ইসলামী
তাহযিব-তামাদ্দুন ও সঠিক আকিদা
বিশ্বাস সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে
প্রচার করার লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্ঠা
চালিয়ে যাচ্ছে। দেশবিরোধী বহুমূখি
সড়যন্ত্র ও সন্ত্রাসবাদের বিরোদ্ধে
সোচ্চার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং
ইসলাম বিরোধী অপশক্তির বিরোদ্ধে
সময়ে সময়ে যথাযথ কর্মসূচি বাস্তবায়নের
মাধ্যমে দেশের আপামর জনসাধারণের
নিকট একটি প্রিয় ও আস্তাশীল সংগঠন
হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা
তালামীযের আগামী দিনের সকল
আন্দোলন সংগ্রামে দেশের সকলের
সম্পৃক্ততা কামনা করেন।
সিলেট মহানগরী তালামীযের সভাপতি
এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট
পশ্চিম জেলার সভাপতি সাইফুর রহমান শুভ
এবং পূর্ব জেলার সভাপতি সাইফুর রহমান
চৌধুরী শিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ
ফখরুল ইসলাম। এতে সম্মানিত অতিথির
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ
সম্পাদক উপাধ্যক্ষ মাওলনা আবু ছালেহ
মোঃ কুতবুল আলম, সিলেট সরকারি আলিয়া
মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা
আব্দুল মুছাব্বির, আনজুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
মাওলনা নজমূল হুদা খান, অফিস সম্পাদক
মাওলানা আতাউর রহমান, তালামীযে
ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি
মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয
নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল
আহমদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দুলাল
আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার
হোসাইন জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা
সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, অফিস
সম্পাদক মুহাম্মদ উসমান গণি, আল ইসলাহ
নেতা মাওলানা রফিকুল ইসলাম খান ও
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের
ইংরেজি বিভাগের লেকচারার মাওলানা
নোমান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য
সৈয়দ আহমদ আল জামিল, সুহাইল আহমদ
তালুকদার, তৌরিছ আলী, সুলতান আহমদ,
সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি
হাফিয ছাদ উদ্দিন, সিলেট মহানগরীর
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক
মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ, পশ্চিম
জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান,
পূর্বজেলার সহ-সভাপতি কামাল উদ্দিন,
পশ্চিম জেলার সহ-সভাপতি ফয়েজ আহমদ
তাজির, সাংগঠনিক সম্পাদক আলী
হায়দার, মহানগরী সহ-সাধারণ সম্পাদক
নুরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক
আব্দুস সামাদ আজাদ, পূর্ব জেলা
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

বিয়ের অনুষ্ঠানে ৫ লাখ টাকার বেশি খরচ করা যাবেনা, আসছে নতুন আইন


বিয়ের অনুষ্ঠানে ৫ লাখ টাকার
বেশি খরচ করলে মোট খরচের ১০
শতাংশ টাকা জমা দিতে হবে
একটি কল্যাণমূলক তহবিলে
খাওয়াদাওয়া ও নিমন্ত্রিত-
তালিকার ঊর্ধ্বসীমাও বেঁধে
দেওয়া হবে
এমনই প্রস্তাব নিয়ে ভারতের
সংসদের আগামী অধিবেশনে
আসছে একটি বেসরকারি বিল
কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন ‘দ্য
ম্যারেজেস (কম্পালসারি
রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিভেনশন
অফ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার) বিল,
২০১৬’, পেশ করেছেন সংসদে
প্রসঙ্গত, রঞ্জিত বিহারের সাংসদ
পাপ্পু যাদবের স্ত্রী
বিলের উদ্দেশ্যই হল প্রচুর টাকা
খরচ করে জমকালো বিয়ের অনুষ্ঠান
ও বিয়ের অনুষ্ঠানের নামে বাজে
খরচ বন্ধ করা। অথবা বিয়ের নাম
করে কালো টাকা সাদা করার
খেলা বন্ধ করা
এই বেসরকারি বিলে বলা হয়েছে,
যদি কোনও পরিবার ৫ লাখ টাকার
বেশি খরচ করতে চায়, তা হলে
তাদের মোট খরচের পরিমাণ কোনও
সরকারি কর্তৃপক্ষকে অনুষ্ঠানের
আগেই জানাতে হবে সেই খরচের
১০ শতাংশ টাকা একটি কল্যাণমূলক
তহবিলে জমা দিতে হবে
সেই তহবিল থেকে টাকা গরিব
পরিবারের মেয়েদের বিয়ের জন্য
খরচ করা হবে
এই বিল আইনে পরিণত হলে বিয়ের
৬০ দিনের মধ্যে বিয়েটি আইনত
নথিভুক্ত করতে হবে সরকার চাইলে
নিমন্ত্রিত অতিথিদের সংখ্যা ও
কত ধরনের খাবার পরিবেশন করা
হবে, তার ঊর্ধ্বসীমাও বেঁধে দিতে
পারবে।