মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০১৭

স্পেনে আঞ্জুমানে আল ইসলাহ’র সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন

আঞ্জুমানে আল ইসলাহ স্পেন
বার্সেলোনা শাখার উদ্যোগে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার
অনুষ্ঠিত এ সভা ও মিলাদ
মাহফিলে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন
মিডল্যান্ড আল ইসলাহের সহ-
সভাপতি ও সিলসিলা ইসলামিক
সোসাইটি ইউকে এর পরিচালক
আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ।
আঞ্জুমানে আল ইসলাহ স্পেন
বার্সেলোনা শাখার সভাপতি
মোহাম্মদ গিয়াস উদ্দীনের
সভাপতিত্বে এবং সাধারন
সম্পাদক মোহাম্মদ জয়নাল
আবেদিনের পরিচালনায় কোরআনে
তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর
রহমান। নাতে রাসুল পরিবেশন
করেন আব্দুল ওয়াহিদ। বিপুল
সংখ্যক মুসল্লিয়ানে কেরামের
অংশগ্রহনে বিশেষ অতিথি
হিসাবে বয়ান পেশ করেন
মাওলানা মোহাম্মদ আবুল হাসান
এবং মাওলানা মোহাম্মদ আব্দুল
জলিল। এতে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন মো: নজমুল
ইসলাম, মো: আব্দু মতলিব, মো:
খোকন উদ্দিন, ছদরুল ইসলাম, আব্দুস
শহিদ, নজরুল ইসলাম, খছরুল ইসলাম
সাদিকুর রহমান, হাবিবুর রহমান,
শাহ আলম স্বাধীন, মনিরুজ্জামান
সুহেল, শফিউল আলম প্রমুখ। প্রেস
বিজ্ঞপ্তি

শ্রীলংকা সফরের টেস্ট দল ঘোষণা, ফিরেছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক:
আসন্ন শ্রীলংকা সফরের জন্যে টেস্ট দল
ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ
সম্মেলনে এ দল ঘোষণা করে বিসিবি।
শতভাগ ফিট না থাকায় ইমরুল কায়েস
বাদ পড়েছেন দল থেকে। ভারতের সফরে
গিয়ে টেস্টের আগে ইনজুরিতে পড়ে
দেশে ফিরে আসেন এ ওপেনার। তার
বদলে ভারতে যান লিটন দাস। লিটন
ভারতে গেলেও একমাত্র টেস্ট দলে স্থান
হয় নি এ উইকেটকিপার ব্যাটসম্যানের।
শ্রীলংকা সফরে লিটনও আছেন দলে।
ভারতের বিপক্ষে টেস্ট দলে শফিউল
ইসলাম থাকলেও তিনি বাদ পড়েছেন।
লিটনের মতো তিনিও খেলার সুযোগ পান
নি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান। আর ফর্মে
থাকার কারণে দলে জায়গা হয়েছে রুবেল
হোসেনের।
এদিকে, ম্যাচ না খেলিয়েই শফিউলের
বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক কমিটির
অন্যতম সদস্য মিনহাজুল আবেদিন নান্নু
বলেন, সে (শফিউল) ভারতে প্র্যাকটিস
ম্যাচে বল করেছে, আশানুরূপ করেনি।
শুভাশিস ভালো বল করেছে।
মোস্তাফিজ ফেরায় দুজনের যেকোনো
একজনকে বাদ দিতে হতো। তবে দলে না
থাকা মানে বিবেচনায় নেই এমন না।
ইমরুল যদি ফিটনেস ফিরে পান তবে
দ্বিতীয় টেস্টের দলে তাকে নেয়া হতে
পারে বলেও জানান নান্নু
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট
দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল,
সৌম্য সরকার, মমিনুল হক,
মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান,
সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল
ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল
ইসলাম রাব্বি, মোস্তাফিজুর
রহমান, মেহেদী হাসান মিরাজ,
মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায়
চৌধুরী, রুবেল হোসেন।

সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০১৭

সারা বিশ্বে ১ কোটি ৬০ লাখ মানুষের মুখের ভাষা সিলেটী

সারা বিশ্বে বর্তমানে এক কোটি
ষাট লক্ষ মানুষের মুখের ভাষা
হচ্ছে সিলেটী। অবিশ্বাস্য হলেও
সত্য সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে
থাকা বাংলা ভাষাভাষীদের
সিংহ ভাগই সিলেটী ভাষায় কথা
বলেন। লন্ডনের সিলেটী রিসার্চ
এন্ড ট্রেন্সলেশন সেন্টারের
উদ্যোগে পরিচালিত এক জরিপে
বলা হয় বাংলাদেশে মোট ৪২ টি
ভাষা প্রচলিত আছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে,
সিলেট অঞ্চল এবং ভারত ছাড়াও
বিশ্বের অন্যান্য দেশে এ ভাষা
ব্যবহারকারীর সংখ্যা
বিশ লক্ষেরও বেশী। বৃহত্তর
সিলেটের বর্তমান জনসংখ্যা এক
কোটি।
সিলেটি ভাষার ইতিহাস ঘাঁটলে
দেখা যায়, এ ভাষার প্রচলন শুধু
সিলেটেই সীমাবদ্ধ নয়, ভারতের
আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের
বহু সংখ্যক লোকের মুখের ভাষা
সিলটী। এটি একটি প্রাচীন ভাষা
তাতে কোন সন্দেহ নেই। ধারণা
করা হয়, বাংলা ভাষার আদি
নিদর্শন চর্যাপদ সিলেটের
আঞ্চলিক বাংলায় লিখিত। ভাষা
গবেষক সৈয়দ মোস্তফা কামাল ও
অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীর
মতে জটিল সংস্কৃত-প্রধান বাংলা
বর্ণমালার বিকল্প লিপি হিসেবে
‘সিলটী নাগরী’ লিপির উদ্ভাবন
হয়েছিল খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীর
মাঝামাঝি সময়ে। গবেষকদের
ধারণা, ইসলাম প্রচারক সুফী
দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের
মনের ভাব বিনিময়ের সুবিধার
জন্যে নাগরী লিপির উদ্ভাবন
হয়েছিল। এই নাগরী বা সিলেটী
ভাষা শুধু ভারত বা বাংলাদেশেই
সীমাবদ্ধ নয়, ক্রমে বিশ্বের
বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ
করেছে।
ব্রিটেন প্রবাসী আব্দুস সালাম ওদুদ
সুরমা নিউজকে বলেন, দূর প্রবাসে
নতুন প্রজন্মের কাছে স্বীয়
জাতিসত্তার ধারাবাহিকতা
টিকিয়ে রাখতে মরিয়া সব
ভাষাভাষী মানুষ। বাঙালিরাও
তার ব্যতিক্রম নয়। বিলেতে আমরা
যারা আছি তাদের প্রায় সবার
মুখের ভাষা সিলেটী।
আমেরিকা প্রবাসী সারওয়ার
চৌধুরী সুরমা নিউজকে গর্ব করে
বলেন, ভিনদেশে সিলেটী ভাষায়
ভাব প্রকাশ করে আমরা স্বস্তি
পাই, এ ভাষায় কথা বলে আমরা যে
তৃপ্তি পাই অন্য ভাষায় তা
পাইনা।
বিশ্বে কথ্য ভাষার সংখ্যা ৭৩৫৮।
২০০৫ সালে এ সংখ্যা ছিল ৬৮০৯।
ভাষা নিয়ে গবেষণা এবং
অনুসন্ধানকারী প্রতিষ্ঠান
ইথনোলগ এর সর্বশেষ প্রকাশনায়
এসব তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য যে, ২০০০ সালে বিশ্বে
কথ্য ভাষার সংখ্যা ছিল ৬৮০৯ ।
ইথনোলগ ১৯৫০ সালে সর্বপ্রথম
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল
যে, ৪২১টি কথ্য ভাষা আর বেঁচে
নেই। ২০০৮ সালে তারা উল্লেখ
করেছিল যে ৪৫৭টি ভাষার
প্রতিটিতে ৫০ জনেরও কম লোক
কথা বলেন। ১৯৩৪ সালে এই
সংস্থাটির রিপোর্টে বলা
হয়েছিল বিশ্বে ১০০০ ভাষা
রয়েছে-যা লেখার কোন অক্ষর
নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে,
ইথনোলগের তথ্যকে ইউনেস্কো
অপরিসীম গুরুত্ব দিয়ে থাকে।
ধর্মভিত্তিক এই সংস্থাটির প্রধান
লক্ষ্য হচ্ছে কম ভাষাভাষী
জনগোষ্ঠির কাছে তাদের ভাষায়
বাইবেল পৌঁছিয়ে দেওয়া। এর
প্রতিষ্ঠাতা উইলিয়াম
টোনসেড-১৯৩৪ সালে বয়স্কদের
অক্ষর জ্ঞান প্রদানের লক্ষ্য নিয়ে
এর কার্যক্রম শুরু করেন। সে বছর
ছাত্রসংখ্যা ছিল মাত্র ২ জন।
পরের বছর বেড়ে ৫ জন হয়। ২০০৯
সালে ছিল এই সংস্থার ৭৫তম
প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমানে ৭০
দেশে ২৫৫০ ভাষায় কাজ করছে এ
সংস্থা। কর্মীসংখ্যা হচ্ছে ৩৫
হাজার। প্রতিষ্ঠাকালিন এর নাম
ছিল সামার ইন্সটিটিউট অব
লেঙ্গুয়েস্টিক্স সংক্ষেপে
এসআইএল। বর্তমান নাম হচ্ছে
ইথনোলগ লীগ অব ওয়ার্ল্ডস।
ইথনোলগ চিহ্নিত বাংলাদেশের
৪২টি ভাষা হচ্ছে ১. বাংলা (২০০১
সালের সেনসাস অনুযায়ী)-১১
কোটি, ২. ডবহারী-২ লাখ ৫০
হাজার, ৩. আসামী-৯ হাজার, ৪.
আটং-৫৪০০, ৫. ডবঞ্চুপুরী-৪০ হাজার,
৬. বার্মিজ-৩ লাখ, ৭. চাক-৫৫০০, ৮.
চাকমা-১ লাখ ৫০ হাজার, ৯. চীন
আসো-২৩৪০, ১০. চীন বাওয়েম-১৩৫০০,
১১. চীন ফালাম-অনুসন্ধান চলছে, ১২.
চীন হাকা-১২৬০, ১৩. চীন খুমী-২০৯০,
১৪. চট্টগ্রামের আঞ্চলিক-১ কোটি
৩০ লাখ, ১৫. গাড়ো-১ লাখ ২০
হাজার, ১৬. হাজং-৮ হাজার, ১৭.
ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ-
অনুসন্ধান চলছে, ১৮. কোচ-৬ হাজার,
১৯. খোসী-অনুসন্ধান চলছে, ২০.
কোদা-১৩০০, ২১. কোক বরক-৫
হাজার, ২২. কুরক্স-৪০ হাজার, ২৩.
এার্মা-দেড় লাখ, ২৪. মেগাম-৬৮৭০,
২৫. মিটেই-১৫ হাজার, ২৬. মিজু-২৫০,
২৭. মরো-৩০ হাজার, ২৮.
সুন্দারী-২৫০০, ২৯. পাঙ্খুরা-২৫০০,৩০.
পিনার-৪ হাজার, ৩১. রাখিনি-৩৫
হাজার, ৩২. রংপুরী-১ কোটি
(ভারতসহ দেড় কোটি), ৩৩.
রিয়াং-৫০০, ৩৪. রোহিঙ্গা-২ লাখ,
৩৫. সাদরী ওরিয়ান-১ লাখ ৬৬
হাজার, ৩৬. সান্তলা-১ লাখ ৫৭
হাজার, ৩৭. সাওরিয়া-৭ হাজার,
৩৮. সিলেটি-৭০ লাখ (ভারতসহ ১
কোটি ৩ লাখ), ৩৯. টান চইঙ্গা-২১
হাজার ৬০০, ৪০. ত্রিপুরা-৮৫ হাজার,
৪১. ও ছৈ-২২ হাজার ৪০০ এবং ৪২.
ওয়ার জৈন্তিয়া-১৬ হাজার।
ইথনোলগ এর সর্বশেষ রিপোর্টে
বিশ্বে চীনা ভাষায় সবচেয়ে
বেশী লোক কথা বলেন-১৩০ কোটি।
এরপর রয়েছে স্প্যানিশ-৭০ কোটি,
ইংরেজী-৬০ কোটি, হিন্দি-৪৯
কোটি, আরবী-২৮ কোটি, মালয়-২৬
কোটি, পর্তুগীজ-২৩ কোটি,
বাংলা-১৯ কোটি, রাশিয়ান-১৪.৪
কোটি এবং ফ্রান্স-১২.৮ কোটি।
অপরদিকে খুব কমসংখ্যক লোকের
ভাষা হচ্ছে কুয়েতে লা
আইয়োলা-২ জন, রাশিয়ায় টের
সমি-২ জন, অস্ট্রেলিয়ায় কেয়ার
ডিলড-১০ জন, রাশিয়ায় ভটিগ-২০
জন, নওরয়ে ও সুইডেনে উসি
সামি-২০ জন, পিটি সামি-২০ জন,
তিব্বতে ডুজিকেন-৩৩ জন, উত্তর
চীন ও দক্ষিণ রাশিয়ায় মানছু-৬০
জন

ফেঞ্চুগঞ্জ এনজিএফএফ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার


ফেঞ্চুগঞ্জ এনজিএফএফ স্কুলের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক
মোস্তাক আহমদের সভাপতিত্বে ও
সহকারী শিক্ষক জাকির হোসেনের
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি
মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
শাহজালাল সার কারখানার
ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর
রহমান, প্রশাসন বিভাগীয় প্রধান
মিজানুর রহমান, সিবিএ সভাপতি
সালেহ আহমদ, সাধারণ সম্পাদক
রায়হান খন্দকার, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সম্পাদক মুহিব
উদ্দিন বাদল, অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন শাহজালাল সার কারখানার
জিএম (এমটিএস) মো. মনিরুল হক,
অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি)
জাকির হোসেন, অতিরিক্ত প্রধান
কর্মকর্তা (টিএসডি) বিল্লাল হোসেন,
অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি)
সুনিল চন্দ্র দাস, উপ-প্রধান কর্মকর্তা
(টিএসডি) আব্দুল বারিক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ
উস সামাদ চৌধুরী বলেন- এনজিএফএফ
বিদ্যালয়ের সাথে আমার শৈশবের
স্মৃতি রয়েছে। এই বিদ্যালয়ে আমি
লেখাপড়া করেছি। এই বিদ্যালয়ের
উত্তরোত্তর সাফল্যে আমি কাজ করে
যাবো। খেলাধুলার পাশাপাশি
লেখাপড়ার প্রতি বেশি বেশি
মনোনীত হওয়ার জন্য তিনি
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

শাবি শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, সড়ক অবরোধ


দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের
অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর
মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় শাবি ফটকের সামনে
এ সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে ৫৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন বলে
দাবি একাধিক প্রত্যক্ষদর্শী
শিক্ষার্থীর।
শিক্ষার্থীরা জানান, রোববার
বিকেলে শাবি ফটকের পাশে সাতকড়া
রেস্টুরেন্টে খেতে যান
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী।
এসময় খাবারের দাম নিয়ে রেস্টুরেন্ট
মালিকের সাথে দুই শিক্ষার্থীর
কথাকাটাকাটির এক পর্যায়ে মোস্তাক ও
লিমন নামে দুই ব্যক্তি ওই দুই
শিক্ষার্থীকে মারধর করেন।
এ খবর পেয়ে ক্যাম্পাস থেকে প্রধান
ফটকে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের
শ'খানেক শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে
ছয়টার দিকে তারা প্রধান ফটকের
সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ
সড়ক অবরোধ করে।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর
সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।
দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল
নিক্ষেপ করে। কয়েকটি দোকান
ভাংচুরের ঘটনাও ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন,
৫৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কের
অবরোধও তুলে নিয়েছে শিক্ষার্থীরা।
কাউকে আটক করা হয়নি এবং আহতের
কোনো তথ্যও তার কাছে নেই বলে
জানান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন
শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক
ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের
লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

তালামীযের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র্যালি


বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি শনিবার সিলেট
মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য
র্যালি।
নজরকাড়া ব্যানার, দৃষ্টিনন্দন ফেস্টুন-
প্লেকার্ড ,জাতীয় ও দলীয় পতাকা হাতে
র্যালিতে অংশ নেন তালামীযের বিভিন্ন
স্তরের হাজার হাজার কর্মী সমর্থক। এসময়
দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হয় ‘সন্ত্রাস নয়
সম্প্রীতি তালামীযের মূলনীতি’ ‘আদর্শের
সংগ্রাম তালামীযে ইসলাম’ ‘বাচাঁও ইমান
বাচাঁও দেশ ফুলতলী ছাহেবের নির্দেশ’।
বাংলাদেশ আনুজমানে তালামীযে
ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর
শাখার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে
নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি
মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল
ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ
মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা
নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার
সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা
আজির উদ্দিন পাশা, হাফিয নজীর আহমদ
হেলাল, মাওলানা বেলাল আহমদ, সিলেট
মহানগরী সভাপতি এনাম উদ্দিনে, সিলেট
পশ্চিম জেলার সভাপতি সাইফুর রহমান শুভ
ও পূর্ব জেলার সভাপতি সাইফুর রহমান
চৌধুরী শিপু।
র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকে
তালামীযের কর্মীরা সোবহানীঘাটস্থ
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া
কামিল মাদরাসা প্রাঙ্গণে জমায়েত হতে
শুরু করে। এ সময় র্যালিপূর্ব আলোচনা সভায়
বক্তারা বলেন, যামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ
শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী
ছাহেব কিবলাহ (রহ.) দেশের এক
ক্রান্তিলগ্নে ১৯৮০ সালের ১৮ই ফেব্রুয়ারি
প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া।
প্রতিষ্ঠাকাল থেকে এ সংগঠনটি ইসলামী
তাহযিব-তামাদ্দুন ও সঠিক আকিদা
বিশ্বাস সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে
প্রচার করার লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্ঠা
চালিয়ে যাচ্ছে। দেশবিরোধী বহুমূখি
সড়যন্ত্র ও সন্ত্রাসবাদের বিরোদ্ধে
সোচ্চার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং
ইসলাম বিরোধী অপশক্তির বিরোদ্ধে
সময়ে সময়ে যথাযথ কর্মসূচি বাস্তবায়নের
মাধ্যমে দেশের আপামর জনসাধারণের
নিকট একটি প্রিয় ও আস্তাশীল সংগঠন
হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা
তালামীযের আগামী দিনের সকল
আন্দোলন সংগ্রামে দেশের সকলের
সম্পৃক্ততা কামনা করেন।
সিলেট মহানগরী তালামীযের সভাপতি
এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট
পশ্চিম জেলার সভাপতি সাইফুর রহমান শুভ
এবং পূর্ব জেলার সভাপতি সাইফুর রহমান
চৌধুরী শিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ
ফখরুল ইসলাম। এতে সম্মানিত অতিথির
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ
সম্পাদক উপাধ্যক্ষ মাওলনা আবু ছালেহ
মোঃ কুতবুল আলম, সিলেট সরকারি আলিয়া
মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা
আব্দুল মুছাব্বির, আনজুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
মাওলনা নজমূল হুদা খান, অফিস সম্পাদক
মাওলানা আতাউর রহমান, তালামীযে
ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি
মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয
নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল
আহমদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দুলাল
আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার
হোসাইন জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা
সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, অফিস
সম্পাদক মুহাম্মদ উসমান গণি, আল ইসলাহ
নেতা মাওলানা রফিকুল ইসলাম খান ও
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের
ইংরেজি বিভাগের লেকচারার মাওলানা
নোমান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য
সৈয়দ আহমদ আল জামিল, সুহাইল আহমদ
তালুকদার, তৌরিছ আলী, সুলতান আহমদ,
সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি
হাফিয ছাদ উদ্দিন, সিলেট মহানগরীর
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক
মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ, পশ্চিম
জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান,
পূর্বজেলার সহ-সভাপতি কামাল উদ্দিন,
পশ্চিম জেলার সহ-সভাপতি ফয়েজ আহমদ
তাজির, সাংগঠনিক সম্পাদক আলী
হায়দার, মহানগরী সহ-সাধারণ সম্পাদক
নুরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক
আব্দুস সামাদ আজাদ, পূর্ব জেলা
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

বিয়ের অনুষ্ঠানে ৫ লাখ টাকার বেশি খরচ করা যাবেনা, আসছে নতুন আইন


বিয়ের অনুষ্ঠানে ৫ লাখ টাকার
বেশি খরচ করলে মোট খরচের ১০
শতাংশ টাকা জমা দিতে হবে
একটি কল্যাণমূলক তহবিলে
খাওয়াদাওয়া ও নিমন্ত্রিত-
তালিকার ঊর্ধ্বসীমাও বেঁধে
দেওয়া হবে
এমনই প্রস্তাব নিয়ে ভারতের
সংসদের আগামী অধিবেশনে
আসছে একটি বেসরকারি বিল
কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন ‘দ্য
ম্যারেজেস (কম্পালসারি
রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিভেনশন
অফ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার) বিল,
২০১৬’, পেশ করেছেন সংসদে
প্রসঙ্গত, রঞ্জিত বিহারের সাংসদ
পাপ্পু যাদবের স্ত্রী
বিলের উদ্দেশ্যই হল প্রচুর টাকা
খরচ করে জমকালো বিয়ের অনুষ্ঠান
ও বিয়ের অনুষ্ঠানের নামে বাজে
খরচ বন্ধ করা। অথবা বিয়ের নাম
করে কালো টাকা সাদা করার
খেলা বন্ধ করা
এই বেসরকারি বিলে বলা হয়েছে,
যদি কোনও পরিবার ৫ লাখ টাকার
বেশি খরচ করতে চায়, তা হলে
তাদের মোট খরচের পরিমাণ কোনও
সরকারি কর্তৃপক্ষকে অনুষ্ঠানের
আগেই জানাতে হবে সেই খরচের
১০ শতাংশ টাকা একটি কল্যাণমূলক
তহবিলে জমা দিতে হবে
সেই তহবিল থেকে টাকা গরিব
পরিবারের মেয়েদের বিয়ের জন্য
খরচ করা হবে
এই বিল আইনে পরিণত হলে বিয়ের
৬০ দিনের মধ্যে বিয়েটি আইনত
নথিভুক্ত করতে হবে সরকার চাইলে
নিমন্ত্রিত অতিথিদের সংখ্যা ও
কত ধরনের খাবার পরিবেশন করা
হবে, তার ঊর্ধ্বসীমাও বেঁধে দিতে
পারবে।

শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

পুলিশ পরিবহন শ্রমিক সংঘর্ষে সোবহানিঘাট উপশহর এলাকা রণক্ষেত্র , সড়ক অবরোধ , চরম দুর্ভোগ


স্টাফ রির্পোটার : শুক্রবার রাতে নগরীর
সোবহানিঘাট উপশহর এলাকা পুলিশ ও পরিবহন
শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত
হয়। এসময় সড়কের উভয় দিকে শতশত
যানবাহন ও যাত্রী সাধারণ আটকা পড়লে এক
অবর্ণননীয় দুর্ভোগ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবার পরিজন নিয়ে ঘরফিরতি মানুষজন ও
শহরমুখি যাত্রী সাধারণকে পায়ে হেঁটে
গন্তব্যে যেতে দেখা যায়।
শুক্রবার হওয়ার কারণে এসময় নগরী এবং
আশপাশে বেড়াতে আসা বিপুল সংখ্যক
লোকজন রাস্তায় আটকা পড়েন। মহিলা ও
শিশুদের মাঝে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি
হয়। বেশিরভাগ লোকজনকে গাড়ি থেকে
নেমে হেঁটে ঘটনাস্থল দ্রুত ত্যাগ
করতে দেখা যায়। এসময় উপশহর
পয়েন্টে পুলিশের অবস্থান কালে এক
সদস্যের হাতে থাকা শটগান থেকে
অসচেতভাবে একটি গুলি বেরিয়ে যায় বলে
প্রত্যক্ষদর্শীরা জানান। এতে এলাকায়
আরো ভীতি ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাত ৯টার দিকে সোবহানীঘাট
উপশহর মেইনরোডে দুই পিকআপ
শ্রমিককে আটকের ঘটনার জের ধরে
এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় সংঘর্ষে
৭/৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের সময় বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়
বলে প্রতক্ষদর্শীরা জানান। ঘটনার পরপরই
আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ।
প্রতিবাদে ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ
করে এবং পুলিশের বিরুদ্ধে শ্লোগান
দিতে থাকে। এসময় পুলিশ উপশহর
পয়েন্টে শাহজালাল ব্রীজ মাইক্রোবাস
শ্রমিক উপ কমিটি নামে একটি শ্রমিক সংগঠনের
অফিসে হামলা চালিয়েছে বলে দাবি করেন
শ্রমিক নেতারা। ঘটনার কিছুক্ষন পর সিলেট
মহানগর আওয়ামীলীগ সভাপতি বদরউদ্দিন
আহমদ কামরান এবং সিলেট মেট্রোপলিটন
পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম
রোকনউদ্দীন ঘটনাস্থলে পৌছান। তারা
শ্রমিক নেতাদের সাথে আলাপ করেন এবং
বিষয়টি সুরাহা করবার প্রতিশ্রুতি দেন। তাদের
আশ্বাসে শ্রমিকরা কিছুটা শান্ত হয়। তবে তারা
চলে যাবার কিছু সময় পর পরিবেশ ধীরে
ধীরে আবার উত্তেজিত হতে থাকে।
এসময় শ্রমিকরা আটক শ্রমিকদের মুক্তির
দাবিতে রাস্তায় নেমে পড়ে এবং
সোবহানিঘাট এলাকায় রাস্তার উপর আড়াআড়ি
ট্রাক রেখে রাস্তা অবরোধ করে রাখে।
পরে শ্রমিক নেতারা নিজেদের মধ্যে
বৈঠকে বসেন। মধ্যরাতে এ প্রতিবেদন
লেখা পর্যন্ত পরিস্থিতির কোন সমাধান হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের দাবি, শুক্রবার
রাতে মহাজনপট্টি থেকে মাদকসহ দুই ট্রাক
শ্রমিককে ডিবি পুলিশ আটক করে। পরে
১০/১২ জন শ্রমিক মিলে তাদের ছাড়িয়ে
নিতে উপশহরে ডিবি পুলিশ কার্যালয়ে হামলা
চালায়। তবে শ্রমিকরা জানিয়েছেন মাদকের
দাবি অসত্য। মূলত অনৈতিকভাবে চাঁদা আদায়
করতে তাদের গাড়ি আটকায় পুলিশ। চাঁদা না
পেয়ে শ্রমিকদের মারধর করে এবং দুই
শ্রমিককে আটক করে নিয়ে যায়। দুজনকে
আটকের বিষয়টি জানতে তারা ডিবি পুলিশ
কার্যালয়ে হাজির হলে তাদের কাছে ঘুষ চাওয়া
হয় এবং মারধর করা হয়। পরে উপশহর শাহজালাল
সেতু সংলগ্ন এলাকায় এসেও ট্রাক ও
মাইক্রোবাস শ্রমিকদের মারধর করে
গোয়েন্দা পুলিশ। এসময় কয়েকটি গাড়িও
ভাংচুর করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের
পর সোবহানীঘাট থেকে শাহজালাল সেতু
পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে
শ্রমিকরা। এসময় ব্যস্ত এই সড়ক দীর্ঘ
যানজটের কবলে পড়ে। পরে রাত ১০টার
দিকে পুলিশ ও রাজনৈতিক নেতাদের
আশ্বাসে ট্রাক শ্রমিকদের একটি পক্ষ
অবরোধ তুলে নেয়। তবে আরেক পক্ষ
আটককৃত শ্রমিকদের মুক্তি না দিলে
অবরোধ চালিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
এদিকে, সংঘর্ষ এবং অবরোধের কারণে
আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি
হয়। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার
রোকন উদ্দিন ঘটনাস্থল থেকে বলেন,
দুজনকে আটকের জেরে ট্রাক শ্রমিকরা
ডিবি পুলিশের অফিসে হামলা করেছিলো। এ
নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন
পরিস্থিতি শান্ত আছে। ট্রাক শ্রমিক ইউনিয়ন
সিলেটের সভাপতি আব্দুস সালাম বলেন,
প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে
আমরা ১০টার দিকে অবরোধ প্রত্যাহার
করেছি। এসময় তিনি উপশহর পয়েন্টে
শাহজালাল ব্রীজ মাইক্রোবাস শ্রমিক উপ
কমিটির অফিসে শ্রমিকনেতাদের নিয়ে বৈঠক
করছিলেন। এদিকে অবরোধস্থলে
উপস্থিত ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেটের
সাবেক সভাপতি আবু সরকার জানান, ঘটনা
সম্পর্কে এখনি পুরোপুরি কিছু বলা যাবে না।
নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন, সেখান
থেকে সিদ্ধান্ত আসার পর বিস্তারিত বলা
যাবে। পুলিশ আমাদের দুজন শ্রমিককে
আটক করেছে। তারপর ঘুষ দাবি করেছে।
তাদের মুক্তি না দিলে শ্রমিকরা অবরোধ
প্রত্যাহার করবে না।
এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের একাধিক
কর্মকর্তার সাথে মোবাইলে
যোগাযোগের চেষ্টা করা হলে তাদের
পাওয়া যায়নি। কোনো কর্মকর্তা তাৎক্ষণিক
বিস্তারিত মন্তব্য বা তথ্য দিতে রাজি হননি।

তালামীযের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ডিগ্রি কলেজের আনন্দ মিছিল


আবু তায়েফ শিবলু :"আদর্শের সংগ্রাম, তালামীযে ইসলাম" এই স্লোগানে শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ডিগ্রি কলেজ  তালামীযের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ফেঞ্চুগঞ্জ থানারোড প্রদক্ষিণ করে সামাদ প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসুচী সমাপ্ত করা হয়।
মিছিলে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মালিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুছ সামাদ, সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, উপজেলা অর্থ সম্পাদক রেজাউল করিম, মাইজগাও ইউনিয়ন সভাপতি হাফিয মারুফ আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন সভাপতি রাহাত আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সভাপতি শাহজাহান আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালিব, প্রমুখ।

অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় আটক ৩৬


অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার
সময় বেনাপোল সীমান্ত থেকে নারী,
পুরুষ ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক
করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
সদস্যরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে
বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে ২১
ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশিদের মধ্যে ২৩ পুরুষ, ৭ নারী
ও ৬ শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট,
সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস
ছামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারি, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত
থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে
প্রবেশ করছে, এমন সময় সেখানে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কৌশলে
পালিয়ে যান পাচারকারীরা।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক
(এসআই) আশরাফ জানান, আটক ব্যক্তিদের
বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে
মামলা দায়ের দিয়ে দুপুরে তাদের যশোর
আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা রাঘবপুরী ছাহেবের ইন্তেকাল, সর্বত্র শোকের ছায়া,

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি
রাজিউন...........................
বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা রাঘবপুরী
ছাহেবের ইন্তেকাল, সর্বত্র শোকের ছায়া,

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছদর উদ্দিন
রাঘবপুরী সাহেব আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার
ভোর ৫ ঘটিকার সময় সিলেটস্থ মাউন্ট এডোরা
হাসপাতালে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি ২ স্ত্রী ৭ছেলে
২মেয়ে সহ অসংখ্য ভক্ত মুরিদান ও গুনগ্রাহী
রেখে গেছেন ।আজ বাদ আছর তিনির বাড়ি সংলগ্ন
উত্তর মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হবে।

বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

পাকিস্তান সুপার লীগে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ


স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার
লীগের দল কোয়েটা
গ্লাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচেই
আলো ছড়িয়েছেন বাংলাদেশের
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ । ২০ বলে
২টি চার ও একটি ছয়ে ২৯ রানের এক
বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবুও
তার দল হেরেছে ৫উইকেটের
ব্যবধানে। প্রথমে ব্যাট করে ৬
উইকেট হারিয়ে মাহমুদুল্লার দল
কোয়েটা তুলে ১৪৮ রান। জবাবে সাম
বিলিংসের ৭৮ রানের ইনিংসে সহজ জয়
তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।
ভারতের বিপক্ষে টেস্টের কারণে
পিএসএলের শুরু থেকে থাকতে
পারেননি মাহমুদউল্লাহ।তাই টেস্ট শেষ
করেই দুবাইতে গিয়েছেন তিনি। যোগ
দিয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর্স
শিবিরে।

শুভ জন্মদিন বাউল সম্রাট শাহ আব্দুল করিম

আবু তায়েফ শিবলু:
সঙ্গীত


সাধক ও বাউল সম্রাট শাহ আব্দুল
করিমের জন্মদিন আজ। সুনামগঞ্জের দিরাই
উপজেলার ধলআশ্রম গ্রামে ১৯১৬ সালের ১৫
ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাংলা বাউল গানের
এই জীবন্ত কিংবদন্তী।
হাওর অঞ্চল বলে খ্যাত সুনামগঞ্জে কালনীর
তীরে বেড়ে ওঠা এই বাউল সাধক আজীবন
গানে গানে বলে গেছেন বাংলাদেশ, বাঙালি
আর অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের কথা। ভাটি
অঞ্চলের মানুষের জীবনের সুখ-দুঃখ,
প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা
বলেছে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর
সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। শাহ আব্দুল করিমের গান
ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও দেশের
শহরাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র
কয়েক বছর আগে। মৃত্যুর আগ পর্যন্ত প্রায়
দেড় সহস্রাধিক গান লিখেছেন তিনি।
দারিদ্রতা ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া
বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু
ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটকে
গানের প্রেরণা দিয়েছেন তাঁর স্ত্রী
আফতাবুন্নেসা। তিনি তাকে আদর করে
ডাকতেন ‘সরলা’। পাশাপাশি তিনি তাঁর গানের
অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সাধক
ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন
থেকেও।
যদিও দারিদ্রতা তাঁকে বাধ্য করে কৃষিকাজে তাঁর
শ্রম ব্যয় করতে, কিন্তু কোন কিছু তাঁকে গান
সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি
আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেন
কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ
ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে।
শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সব
ধরণের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও
করেছেন তিনি।
বাউল শাহ আবদুল করিমের লেখা গান নিয়ে এ
পর্যন্ত ৬টি গানের বই প্রকাশিত হয়েছে।
বইগুলো হলো- আফতাব সঙ্গীত (১৯৪৮),
গণসঙ্গীত (১৯৫৭), কালনীর ঢেউ (১৯৮১),
ধলমেলা (১৯৯০), ভাটির চিঠি (১৯৯৮), কালনীর
কূলে (২০০১) ও শাহ আবদুল করিম রচনাসমগ্র
(২০০৯)। এছাড়া বাংলা একাডেমির উদ্যোগে তাঁর
১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।
বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক
লাভ করেন। এছাড়া বিভিন্ন সময় পেয়েছেন
লেবাক এ্যাওয়ার্ড (২০০৩), মেরিল-প্রথম
আলো আজীবন সম্মাননা পুরস্কার (২০০৪),
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
আজীবন সম্মাননা (২০০৫), বাংলাদেশ জাতিসংঘ
সমিতি সম্মাননা (২০০৬), খান বাহাদুর এহিয়া পদক
(২০০৮), বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মাননা
(২০০৮), হাতিল এ্যাওয়ার্ড (২০০৯), এনসিসি ব্যাংক এনএ
সম্মাননা (২০০৯) ও কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি
পদক (২০০০)।
বাউল সাধক শাহ আবদুল করিম জীবনের একটি বড়
অংশ লড়াই করেছেন দারিদ্রতার সাথে। বিভিন্ন
প্রতিষ্ঠান বিভিন্ন সময় তাঁর সাহায্যার্থে এগিয়ে
এলেও তা যথেষ্ঠ ছিল না। ২০০৬ সালে 'সাউন্ড
মেশিন' নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তাঁর
সম্মানে ‘জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল
করিম’ নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তাঁর জনপ্রিয়
১২টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই
অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর
বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তাঁর
পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টা
৫৮ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন মহান এই বাউল সম্রাট।

“২ ও ৩ মার্চ আলিয়া মাঠে সিলেটের ইতিহাসে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে”


সিলেটের ইতিহাসে সবচেয়ে বড়
ধর্মীয় সমাবেশ সিলেট সরকারি আলিয়া
মাঠে আগামী ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত
হতে যাচ্ছে বলে জানিয়েছেন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র
সভাপতি ও আন্তর্জাতিক শানে রিসালত
মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
তিনি গত রোববার নগরীর একটি অভিজাত
হোটেলের হলরুমে আন্তর্জাতিক
শানে রিসালত মহাসম্মেলন সফলের
লক্ষ্যে সিলেটের প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে
মতবিনিময় সভায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন-
শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন
কমিটির সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান
চৌধুরী।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে
লিখিত বক্তব্যে তিনি বলেন-
“বিশ্বমানবতার মুক্তির দিশারী প্রিয়নবী
হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের
সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। তাঁর
জীবন ও কর্ম গোটা মানবজাতির জন্য
অনুসরণীয়-অনুকরণীয়। ধর্ম-বর্ণ
নির্বিশেষে সকল কালের সকল মানুষের
জন্য তাঁর সুমহান চরিত্র সর্বোত্তম
চরিত্রের নমুনা। তাঁর আদর্শ অনুসরণে
একসময় সারা দুনিয়ায় সাম্য, শান্তি ও ন্যায়-
ইনসাফের ফল্গুধারা প্রবাহিত হয়েছিল।
আজ তাঁর আদর্শ থেকে বিচ্যুতির কারণে
দিকে দিকে বিরাজ করছে অন্যায়, অনাচার,
অশান্তি আর বিশৃঙ্খলা। এমনি পরিস্থিতিতে
প্রকৃত শান্তি ও মুক্তি খুঁজে পেতে
হলে আমাদের আবারো মহানবী (সা.)-
এর আদর্শের দিকে প্রত্যাবর্তন করা
আবশ্যক। একই লক্ষ্যে দুনিয়ার মানুষের
সামনে তাঁর সার্বজনীন আদর্শকে
ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। এ
উদ্দেশ্যকে সামনে রেখে আগামী
২ ও ৩ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদরাসা
মাঠে ‘আন্তর্জাতিক শানে রিসালত
মহাসম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।” এ
সম্মেলনের সাথে ২০০৪ সালে হযরত
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর
আহবানে আয়োজিত আন্তর্জাতিক
শানে রিসালত মহাসম্মেলনের
যোগসূত্র তুলে ধরে লিখিত বক্তব্যে
বলা হয়, ২ ও ৩ মার্চের মহাসম্মেলনে
দেশবরেণ্য উলামা-মাশায়িখ ও শিক্ষাবিদগণ
ছাড়াও সৌদি আরব, মিশর, বাহরাইন ও ভারতসহ
বিভিন্ন দেশের খ্যাতিমান পীর-মাশায়িখ ও
ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হবেন।
সেখানে কয়েক লাখ মানুষের সমাগম
ঘটবে এমন প্রত্যাশা করে তিনি
সম্মেলন সফল করতে সিলেটের
প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ,
ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক
মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক ও
শ্রমিকবৃন্দসহ সর্বস্তরের
সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা
করেন।
আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয়
সদস্য হাফিয নজীর আহমদ এর পরিচালনায়
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব
অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর
আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা
মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ
ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ
মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল
হুদা খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা
মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা.
শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক রেদওয়ান
আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয়
সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, মাওলানা
বেলাল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা
সম্পাদক আখতার হোসাইন জাহেদ,
আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলা
সহ-সভাপতি হাফিয তরীকুল ইসলাম
তোফা, মহানগরী সহ-সাধারণ সম্পাদক
মাওলানা আব্দুস সবুর, তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও
প্রকাশনা সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন,
অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সিলেট
জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক
মাওলানা হারুনুর রশিদ, মহানগরী সহ-সাংগঠনিক
সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম,
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়
সদস্য সৈয়দ আহমদ আল জামিল, মো.
তৌরিছ আলী, সোহাইল আহমদ তালুকদার,
সিলেট পূর্ব জেলা সভাপতি সাইফুর রহমান
শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল
শাহ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক
জাহেদুল ইসলাম চৌধুরী, এমসি কলেজ
সভাপতি আহমদ শরীফ প্রমুখ।

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

মাদ্রিদ আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান ফেঞ্চুগঞ্জে সংবর্ধিত



মঙ্গলবার: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ স্পেন মাদ্রিদ শাখার সাংগঠনিক সম্পাদক ও সিলেট এম সি কলেজ শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আতিকুর রহমানকে মঙ্গলবার বিকেলে সংবর্ধনা প্রদান করেছে ফেঞ্চুগঞ্জ মাইজগাও ইউনিয়ন তালামীয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলা সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মাইজগাও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন ছাদী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে মাইজগাও ইউনিয়ন তালামীযের সভাপতি হাবিবুর রহমান মারুফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক ইমনের উপস্তাপনায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, সহ-অফিস সম্পাদক ছাব্বির আহমদ, মিজানুর রহমান, জালাল উদ্দিন, লিমন আহমদ, মাহেদুল ইসলাম, প্রমুখ।