রবিবার, ফেব্রুয়ারি ০৫, ২০১৭

ফেঞ্চুগঞ্জে দুই ভাইয়ের অজানা বিরল রোগ

তাজেম
(৮) ও তাজিম
(৬)। এ বয়সে যাদের পাঠশালায়
যাওয়ার এবং গ্রামের মেঠোপথে
দুরন্তপনার সময়। কিন্তু তাদের দুই ভাই
বের হতে পারছেন না ঘরের গণ্ডি
থেকে। কেননা; জন্মের পর থেকেই
তাদের শরীরে বাসা বেঁধেছে অজানা
বিরল রোগ।
এ রোগের কষ্টভোগ করে জীবনকে কুরে
কুরে খাচ্ছে, আর জীবনটা বিষিয়ে
উঠেছে। ডাক্তারের ভাষায় বিরল এই
রোগের নাম ‘ডুসেন মাস্কুলার
ডিস্ট্রোফি’। তাদের গ্রামের বাড়ি
উপজেলার বাদেদেউলিতে। বাবা ইতুর
আলী দিনমজুর। অর্থনৈতিক দৈনদশার
কারনে দুই ছেলের এমন বিরল রোগের
আধুনিক চিকিৎসা করাতে পারছেন না
তিনি।
ইতুর আলী জানান, জন্মের পর থেকে
ছেলে দুটি শুকিয়ে যাচ্ছিলো। তাদের
বুকের পাজরসহ শরীরের বিভিন্ন
হাড়গুলো দৃশ্যমান হয়ে যায়। প্রাথমিক
ভাবে ডাক্তার-কবিরাজি করিয়ে লাভ
হয়নি। পরবর্তীতে স্থানীয় এলাকার
মকসুদ চৌধুরীর সহায়তায় সিলেট শহরে
ড: দিপংকর নাথের কাছে তাদের
দুভাইকে নিয়ে গেলে এ রোগ ধরা পড়ে।
এ চিকিতসা ব্যয়বহুল ও সফল হবার
সম্ভাবনা কম শুনে নিরাশ হয়ে
পড়েছেন তারা। এজন্য তারা বাবা
সমাজের মানবিক বিত্তবানদের
সহায়তা কামনা করেন।
বিষয়টি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসার হুরে জান্নাতকে জানালে
তিনি এই প্রতিবেদকে বলেন, ‘আপনি
বিস্তারিত জানুন, মেডিকেল বোর্ড
গঠন করে দেখা যাবে কি করা যায়।’
সিলেট সিভিল সার্জন ড: হাবিবুর
রহমান বলেন, রুগী না দেখে তেমন কিছু
বলা যাবে না। তবে রোগ জটিল
অবস্থায় না গেলে চিকিতসা হতে
পারে। তিনি রুগীদের সিলেট এম,এ,জি
ওসমানী হাসপাতলের শিশু বিভাগে
ভর্তি করার পরামর্শ দেন।

শনিবার, ফেব্রুয়ারি ০৪, ২০১৭

সাত মুসলিম দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সাত মুসলিম দেশের নাগরিকদের
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের জারি করা
নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছেন
ওয়াশিংটনের একটি আদালত।
স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি)
সিয়াটল শহর আদালতের বিচারক জেমস
রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত
করেন।
ওই স্থগিতাদেশের ফলে নিষেধাজ্ঞায়
থাকা সাতটি মুসলিম দেশের
নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর
কোনো বাধা থাকল না। এই সপ্তাহের
মধ্যেই আদেশের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ
করা হবে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রে
অবস্থানরত বৈধ ভিসাধারী অভিবাসী ও
শরণার্থীদের ফেরত পাঠানোর
ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক
স্থগিত করেন দেশটির আরেকটি আদালত।
সাতটি মুসলিম দেশ ও শরণার্থীদের
যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি
করেন ডোনাল্ড ট্রাম্প। ওই সাতটি দেশ
হলো সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া,
সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, "যুক্তরাষ্ট্র থেকে
ইসলামী জঙ্গিদের দূরে রাখার জন্য এটি
একটি পদক্ষেপ। আমরা তাদের এখানে
চাই না। যারা আমাদের সেনাদের জন্য
হুমকি, তাদের আমরা নিতে পারি না।
আমরা তাদেরই নেব, যারা আমাদের
দেশ ও দেশের মানুষকে গভীরভাবে
ভালোবাসে।"
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড
ট্রাম্প। এর আগে ৮ নভেম্বর অনুষ্ঠিত
ভোটে ডেমোক্র্যাট দলের হিলারি
ক্লিনটনকে ইলেকটোরাল কলেজ ভোটে
হারিয়ে দেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিনই
যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে লাখ লাখ
মানুষ রাস্তায় নেমে আসে। এদের বেশির
ভাগই নারী। তারা ট্রাম্পের বিরুদ্ধে
স্লোগান দেয়।
ভোট গ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে
যৌন হয়রানিসহ নানা অভিযোগ আসতে
থাকে। অনেক নারী সংবাদ সম্মেলনে
যৌন হয়রানির অভিযোগ করেন।
প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পরও
তাঁর বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির
মামলা করেছেন।

শুক্রবার, ফেব্রুয়ারি ০৩, ২০১৭

ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা তালামীযের শপথ গ্রহণ সম্পন্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা
আঞ্চলিক শাখার অভিষেক ও শপথ গ্রহণ
শুক্রবার বাদ আছর হাটুভাঙ্গা জামে
মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাখা সভাপতি কামরান
হুসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি
জাবেদ আহমদের সঞ্চালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন
আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম বেলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-
প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ,
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব
হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক
ইমন, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু,
হাটুভাঙ্গা আলিম মাদরাসা শাখার
সাধারণ সম্পাদক হাফিজ জুয়েল আহমদ।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শাখার সহ-
সভাপতি সুমন আহমদ, সুহেল আহমদ, কবির
উদ্দীন, ইসহাক আহমদ পলাশ, সহ-সাধারণ
সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক
সম্পাদক তাজুল ইসলাম শাকিল, প্রমুখ।

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী
থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে
পুলিশ। নিহতদের পিতার পরিবারের
পক্ষ থেকে দায়ের করা মামলায়
গ্রেপ্তার নিহতের স্বামী ও ভাসুরের
স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে বলে
জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে
কুশিয়ারা নদী থেকে জনি রানী দাস
(২২) নামের এই গৃহবধূর লাশ উদ্ধার করে
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। জনি রানী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার
তালিমপুর ইউনিয়নের গগড়া গ্রামের
সজল কান্তি দাসের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ পুলিশ
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ
হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জনির লাশ উদ্ধারের খবরে তাঁর বাবার
বাড়িতে কান্নার রোল পড়ে যায়। মা
শেলি রাণী দাসসহ পরিবারের
সদস্যদের মাতমে এলাকার আকাশ
বাতাস ভারী হয়ে উঠে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়
সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮
জানুয়ারি) শ্বশুর বাড়ি সিলেটের
গোলাপগঞ্জ উপজেলার আলমপুর থেকে
রহস্যজনকভাবে নিখোঁজ হন গৃহবধূ জনি
রানী দাস। হঠাৎ করে গৃহবধূর
নিখোঁজের বিষয়টি তাঁর স্বামী ও
শ্বশুর বাড়ির লোকজন অন্যের সাথে
পালিয়েছে বলে এলাকায় প্রচার করতে
থাকে। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির
লোকজনের কথায় নিহতের পিতার
সন্দেহ হয়।
নিখোঁজের তিনদিনের মাথায়ও সন্ধান
না পাওয়ায় (৩০ জানুয়ারি) সোমবার
জনির বাবা সজল কান্তি দাস
গোলাপগঞ্জ থানায় নিহতের স্বামী
রঙ্গেস দে ও রঙ্গেসের বড় ভাইয়ের
স্ত্রী শিল্পী রানী দেবকে আসামী
করে একটি মামলা দায়ের করেন।
মামলা নং-১৯। থানায় দায়ের করা
মামলার প্রেক্ষিতে পুলিশ গৃহবধূ জনির
স্বামী রঙ্গেস দে ও তার বড় ভাইয়ের
স্ত্রী শিল্পী রানী দেবকে গ্রেপ্তার
করে।
গ্রেপ্তারের পর পুলিশি
জিজ্ঞাসাবাদে শিল্পী রানী দেব ও
নিহতের স্বামী রঙ্গেস জনি রানীকে
হত্যার কথা পুলিশের কাছে স্বীকার
করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার
ঘটনা সংক্রান্তে পুলিশকে বিভিন্ন
তথ্য প্রদান করে। গ্রেপ্তারের পরদিন
আদালতে নিহতের ভাসুরের স্ত্রী
শিল্পী রানী দেব জনিকে হত্যার কথা
স্বীকার করে কার্যবিধির ১৬৪ ধারায়
জবানবন্দি প্রদান করে।
এদিকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)
সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলায়
কুশিয়ারা নদীতে অজ্ঞাত এক নারীর
লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন
পুলিশে খবর দেন। স্থানীয়দের মাধ্যমে
খবর পেয়ে কুশিয়ারা নদী থেকে
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের এসআই সবুজ
কুমার নাইডু অজ্ঞাত এই নারীর লাশ
উদ্ধার করেন। এরই মধ্যে অজ্ঞাত
নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে
ফেঞ্চুগঞ্জ থানায় হাজির হন নিহত
জনি রানী দাসের বাবা সজল কান্তি
দাস। থানায় তিনি লাশটিকে তার
মেয়ে জনি রানীর বলে সনাক্ত করেন।
নিহতের পিতা সজল কান্ত দাস বলেন,
গোলাপগঞ্জে স্বামীসহ শ্বশুর বাড়ির
লোকজন তার মেয়ে জনি রাণী দাসকে
হত্যা করে অজ্ঞাত স্থানে লাশ ফেলে
দেয়। তারা আমার মেয়েকে হত্যার পর
লাশ গুম করে মিথ্যা নিখোঁজের নাটক
সাজায়। আমার সন্দেহ হওয়ায় আমি
আমার মেয়ের জামাই ও মেয়ের
ভাসুরের স্ত্রী শিল্পি রানীকে
আসামি করে গোলাপগঞ্জ থানায়
মামলা করি। আমি আমার মেয়ের
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি
চাই।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের এসআই সবুজ
কুমার নাইডু জানান, ‘ বৃহস্পতিবার
সকালে স্থানীয়রা কুশিয়ারা নদীতে
অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভাসতে
দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে
আমি ঘটনাস্থলে পৌঁছে লাশের
সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। লাশ
থানায় নিয়ে আসার পর নিহতের পিতা
লাশ তাঁর মেয়ে জনি রানী দাসের
বলে সনাক্ত করেন। পরে লাশ
ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী
মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুন
নাসের বলেন, ‘নিহত জনি রানীর লাশ
উদ্ধারের খবর পেয়েছি। গত সোমবার
নিহতের পিতা থানায় মেয়ের স্বামী
ও স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর নামে
মামলা করেন। মামলার প্রেক্ষিতে
পুলিশ নিহতের স্বামী ও স্বামীর বড়
ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে
তাঁরা জনিকে হত্যার কথা পুলিশের
কাছে স্বীকার করে। পরদিন আদালতে
নিহতের ভাসুরের স্ত্রী শিল্পি রানী
দাস জনিকে হত্যার কথা স্বীকার করে
কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি
প্রদান করে।

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০২, ২০১৭

বাংলাদেশি গ্রীনকার্ডকারী ,যারা আমেরিকার বাহিরে অবস্থান করছেন

ফেঞ্চুগঞ্জ পতিদিন
: যে
সমস্ত গ্রীনকার্ডধারী
বাংলাদেশীরা এখন কানাডা সহ
আমেরিকার বাহিরে
অবস্থান করছেন, তাদের
জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,
আপনি/আপনারা আমেরিকায় ফেরত
আসার সময় প্লেনে বা প্লেন বদলি
করার সময় কিংবা রাস্তায় কোথাও
যদি আপনাকে আই-৪০৭ ফরমটি পূরণ
করে তাতে সই করার জন্য বলা হয়,
তবে আপনি তাতে কখনোও সই
করবেননা। উক্ত ফরমে সই করলে
আপনি আপনার গ্রীনকার্ডটি
বাতিল করে আপনাকে তন্ন তন্ন
করে তালাশ কিংবা ফেরত
পাঠানোর ব্যবস্থা পর্যন্তও নেয়া
যেতে বলে আপনি কতৃপক্ষকে
অনুমতি দিয়ে দিলেন বলে গন্য হবে।
ইমিগ্রেশনের জটিল ব্যাপারে
হাতুড়ে কোন এটর্ণির পরামর্শ
নেবেননা। এখন জটিল সময়, তাই
সাবধানতা অবলম্বন করাই শ্রেয়,
সেজন্যে সুযোগ সন্ধানী উকিলদের
আচমকা বিজ্ঞাপনে বা
সেমিনারে গিয়ে বিভ্রান্ত হবেন
না। তবে জটিল সময় শিগগীরই পার
হবে বলে আশা করা যাচ্ছে।
আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী
গোষ্ঠির সাথে পরোক্ষ যোগাযোগ
আছে এমন সব প্রতিষ্ঠান, সংগঠন
কিংবা ব্যক্তিদের দ্বারা
পরিচালিত ধর্মীয় ও সামাজিক
সংগঠনের কর্মসূচী থেকে আপনি
আপনাকে ও আপনার পরিবারের
সদস্য বিশেষ করে নতুন প্রজন্মকে
বিরত রাখুন।

বুধবার, ফেব্রুয়ারি ০১, ২০১৭

শানে রিসালাত সম্মেলন সফলের লক্ষে ফেঞ্চুগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

 আবু তায়েফ শিবলু:
আগামী ২ ও ৩ মার্চ সিলেটে
অনুষ্ঠিত আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন
সফলের লক্ষে বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ
মোহাম্মদীয়া ফাজিল মাদরাসা কনফারেন্স হলে
উপজেলা আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া
ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কোরআন
বোর্ডের সদস্যদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত
হয়।
সভায় বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম
পারভেজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম
খান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার
অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন, তালামীযের
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সহ-
সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক
হুমায়নুর রহমান লেখন, সিলেট পূর্ব জেলা সভাপতি
সাইফুর রহমান চৌধুরী শিপু, সিলেট জেলা আল
ইসলাহ সহ সভাপতি তরিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক
শামসুদ্দোহা খান, সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল
জলিল, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার
উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, উপজেলা আল ইসলাহ
প্রচার সম্পাদক কাজী বদরুদ্দোজা, অর্থ সম্পাদক
আবু বকর নুরী, সমাজকল্যাণ সম্পাদক কাজী বুরহান
উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের
সভাপতি সাইফুর রহমান সজিব, সাধারণ সম্পাদক শাহজাহান
উদ্দীন।

চার মাস পর সিলেটে এসেছেন কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস

প্রায় চার মাস পর সিলেটে এসেছেন কলেজ
ছাত্রী খাদিজা বেগম নার্গিস
। গত ৩ অক্টোবর
ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতি
কোপে আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে
যাওয়া হয়েছিলো খাদিজাকে।
দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার দুপুরে বাংলাদেশ
বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে
অবতরণ করেন খাদিজা বেগম। বিজি- ৬০৩ ফ্লাইটটি
দুপুর ২ টা ১৭ মিনিটে ওসমানীতে অবতরণ
করে।
চার মাস আগে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা
অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছিলো খাদিজাকে।
তবে আজ ওসমানী বিমানবন্দরের ভিআইপি
লাউঞ্জে তাকে অনেকটা সুস্থ মনে
হয়েছে।

শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির ক্যাবল তার চুরি করতে গিয়ে তিন চোর আটক

ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার
ফ্যাক্টরির পরিত্যাক্ত সংযোগবিহীন ক্যাবল তার
চুরির দায়ে তিন চোরকে পালবাড়ী বাজার
থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার
নিজামপুর গ্রামের বাসিন্দা মোঃ রাজন মিয়া
(৩২)।রাজনগর উপজেলার লালাপুর গ্রামের
দুলাল মিয়া (২৮) ও রাজনগরের মুকুটপুর গ্রামের
আকবর মিয়া (২২)।
পালবাড়ী বাজারের চৌকিদার ও গ্রাম পুলিশ হাসু
করের সহযোগিতায় চুরি হওয়া মালামাল সৈয়দ
মিয়ার বাসা থেকে উদ্ধার করা হয়। ধৃত দুলাল মিয়া
ও আকবর মিয়া উক্ত বাসায় ভাড়াটিয়া হিসেবে
থাকতেন।ক্যাবল তারের সংযোগ কাটার সময়
হযরত মাইয়্যাম শাহ রাঃ লাইব্রেরী ও
ষ্টেশনারী দোকানের টিনের চালের
উপর থকে চোরেরা দোকানের ভিতর
পড়ে যায়।এসময় স্থানীয়দের
গনধোলাইয়ের শিকার হলে তিন চোরকে
ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার
জন্য পাঠানো হয়।
সারকারখানা কতৃপক্ষের সিকিউরিটি অফিসার জানান
উক্ত চুরির ঘটনায় তারা আইনি পদক্ষেপ নিবেন।
মালামাল উদ্ধারের সময় উপস্থিত ছিলেন
মাইজগাও ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল
বাসিত,পালবাড়ী বাজার কমিটির সভাপতি নজমুল
ইসলাম,মাহবুবুল ইসলাম চৌঃ মিসলু,পারভেজ
আহমেদ,জিয়াউল হক শিপলু সহ আরো
গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০১৭

বজলুল বারী নানু'র মৃর্ত্যুতে মাইজগাও ইউনিয়ন আল-ইসলাহর তালামিযের শোক প্রকাশঃ


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আফতাব উদ্দীনের চাচা ফেঞ্চুগঞ্জ ফরিদপুর নিবাসী  মো: বজলুল বারী নানু ৩০ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
তার মৃর্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ২ নং মাইজগাও ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মারু, সহ সভাপতি কামরান আহমদ,উজ্জল আহমদ,ভারপ্রাপ্ত সাদারন সম্পাদক ইমন আহমদ,সংগটনিক সম্পাদক আরিফুর রাহমান, অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু,
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্ল্যেখ্য বজলুল বারী নানু ফরিদপুর গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করে আসছিলেন।

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০


সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায়
যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে
কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ও শেরপুর হাইওয়ে পুলিশ
আহতদের উদ্ধার করে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা
হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে
সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা
ট্রান্সপোর্ট (নং ঢাকা মেট্রো ব
০২-০৩৮৩) কুমিল্লা গামী বাস শেরপুরের
গ্রাম শেরপুর এলাকায় আসা মাত্র নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে
কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা
আশংকা জনক রয়েছে বলে পুলিশ
সূত্রে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার
করে ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করে ও বাস আটক
করে থানায় নিয়ে আসে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
বিমল চন্দ্র ভৌমিক দূর্ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা
দায়ের করা হয়েছে।

বাংলাদেশি ভিসাধারীদের দ্রুত আমেরিকায় ঢোকার পরামর্শ


আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী
আদেশে স্বাক্ষরের ফলে যে সাতটি
দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে
প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা
হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম
নেই। তারপরও যাদের বৈধ কাগজপত্র
নেই এমন বাংলাদেশিদের মধ্যে
ভীতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়
ভিসাধারীদের দ্রুত যুক্তরাষ্ট্রে
প্রবেশের পরামর্শ দিল বাংলাদেশি ও
অন্যান্য দক্ষিণ এশীয় অভিবাসীদের
স্বার্থ রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী
সংস্থা ‘ড্রাম’।
যথাসম্ভব সতর্কতা অবলম্বনের জন্য
যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের দ্রুত
আমেরিকায় প্রবেশ করার পরামর্শ দেওয়া
হয়েছে। তবে পাশাপাশি বর্তমান
পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের
ভীত না হওয়ার পরামর্শও দেওয়া
হয়েছে।
এদিকে, ‘গ্রিন কার্ড’ ধারীদেরও এই
মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাহিরে না যাওয়ার
পরামর্শ দিয়েছে ড্রাম। সংস্থাটির মুখপাত্র
বলেছেন, যাদের গ্রিন কার্ড রয়েছে,
তাদের এই মুহূর্তে দেশের বাহিরে
ভ্রমণে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কারণ হিসেবে একটি উদাহরণ টেনে
এনেছেন তিনি। মুখপাত্র বলেন, গত
রোববার গ্রিন কার্ড ধারি এক মরক্কোর
পরিবারকে দুবাই এয়ারপোর্টে আটকে
দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার সাত
দেশের মধ্যে মরক্কোর নাম নেই।
ফলে গ্রিন কার্ড ধারি যারা আছেন তাদের
দেশের বাহিরে না যাওয়া এবং যারা
দেশের বাহিরে আছেন তাদের দ্রুত
ফিরে আসার পরামর্শ দিচ্ছে ‘ড্রাম’।

খান’-দের নিয়ে যা বললেন রণবীর

 সালমান খান, আমির খান
আর শাহরুখ খান—বলিউডের এই বড় তিন
খানই ৫০ পেরিয়েছেন। কিন্তু বয়স
হয়ে গেলেও, বলিউডে তাঁদের দাপট
এতটুকুও কমেনি। খান অধ্যায় চলতে
চলতেই বলিউডে এলেন রাজ কাপুরের
নাতি রণবীর কাপুর। এই নায়কের অভিনয় ও
তারকা খ্যাতি দেখে অনেকেই মন্তব্য
করেছিলেন, রণবীরই পারবেন
খানদের সঙ্গে টেক্কা দিতে। তবে,
এই বিষয়ে কখনোই কিছু বলেননি ‘বারফি’
তারকা। সম্প্রতি তিনি মুখ খুলেছেন।
বয়স আর অভিজ্ঞতার দিক থেকে ‘খান’-
দের তুলনায় রণবীর বলতে গেলে
হাঁটুর কাছে। এত বড় মহাতারকার সঙ্গে
যখন তুলনা করা হয় তখন কার না ভালো
লাগে? তবে রণবীর কিন্তু তাঁর বিনয়
দেখাতে ভুল করেননি।
রণবীর বলেন, ‘কিছুদিন আগে হলেও
হয়তো আমি বলতাম, আমি তাঁদেরও
ছাড়িয়ে যাব। কিন্তু বলিউডে খানদের
চেয়ে এগিয়ে যাওয়া সহজ নয়। কঠোর
পরিশ্রম করার অনুপ্রেরণা আমি তাঁদের কাছ
থেকে পাই। আমি তাঁদের ভীষণ শ্রদ্ধা
করি। আর কামনা করি তাঁরা যেন আরও
অনেক দিন কাজ করে যেতে পারেন।’
সামনে মুক্তি পাবে রণবীর কাপুরের
‘জাগগা জাসুস’। অনুরাগ বসু পরিচালিত এই
ছবিতে রণবীরের বিপরীতে অভিনয়
করেছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা
কাইফ। ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল। ইন্ডিয়া
টুডে।

সোমবার, জানুয়ারি ৩০, ২০১৭

বিশুদ্ধ কুরআন শিক্ষায় আল্লামা ফুলতলী (রহ.) ব্যাপক অবদান রেখেছেন >>>>>>> মাওলানা আহমদ হাসান চৌধুরী

আবু তায়েফ শিবলু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান বলেছেন , বিশুদ্ধ কোরআন শিক্ষায় আল্লামা ফুলতলী (রহ.) ব্যাপক অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত দারুল কিরাতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারছে। শুধু তাইনয় তিনি দ্বীনের খেদমতে অনেক অবদান রেখেছেন। তিনি শতশত মাদ্রাসা তৈরী করে গেছেন। তিনি মানুষকে দ্বীনি শিক্ষার পথ দেখিয়েছেন।
তিনি আরোও বলেন, সকল বয়সের মানুষ দারুল কেরাতে পড়তে পারেন। যারা কোরআনকে ভালবেসেছে তাদের জীবন আলোকিত হয়েছে। মুসলাম হিসাবে আমাদের প্রত্যেকের শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখতে হবে। তার পাশাপাশি আমাদের কুরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমরা মুসলমানদের প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা তার আদেশ মেনে চলা। যারা আল্লাহকে একাকী অবস্থায় বেশি ভয় করেছেন তারা প্রকৃত ইমানদার হতে পেরেছেন।
তিনি সোমবার ফেঞ্চুগঞ্জ নুরপুর সাপ্তাহিক দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাহফিলে আরোও বয়ান পেশ করেন মোহনা টেলিভিশনের ইসলামী উপস্থাপক মাওলানা মুফতী বেলাল আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুফতী আলাউদ্দিন।
মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান , সিলেট পূর্ব জেলা সভাপতি সাইফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ্‌, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট জেলা আল ইসলাহ সহ সভাপতি তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান সজিব, সাবেক সভাপতি এম জি জাকারিয়া চৌধুরী।

এমসি কলেজে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩


সিলেটের টিলাগড়ে মুরারিচাঁদ (এমসি)
কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ ও
ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার
ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৩ কর্মী
আহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার
দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার
সকালে এমসি কলেজের পার্শ্ববর্তী
সিলেট সরকারি কলেজে মিছিল করে
ছাত্রদল নেতাকর্মীরা। পরে এমসি
কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ
রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল
নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে
রওয়ানা হন। মিছিলটি এমসি কলেজের
কাছাকাছি আসার পর এমসি কলেজ
শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা
দেন। এতে উভয় দলের নেতাকর্মীদের
মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের মিছিলে
হামলা করা হয়েছে বলে অভিযোগ
করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহজালাল মুন্সি সিলেটটুডে
টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায়
কোনো হতাহতের ঘটনা নেই এবং কাউকে
আটকও করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত
রয়েছে।

রবিবার, জানুয়ারি ২৯, ২০১৭

ইতালিতে সিজনাল ভিসা, এবারও কালো তালিকায় বাংলাদেশ

 চলতি বছরও কৃষি,
হোটেল ও পর্যটন খাতে মৌসুমি
কাজের জন্য সিজনাল ভিসায়
বাংলাদেশিদের ইতালি যাওয়া
হচ্ছে না। গত চার বছরের
ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো
বাংলাদেশকে কালো তালিকায়
ফেলেছে ইতালি সরকার। চলতি
বছর এই ভিসায় মোট ১৭ হাজার
শ্রমিক নেবে ইতালি।
অনুসন্ধানে জানা গেছে, এই
ভিসায় ইতালি গিয়ে বেশ কিছু
বাংলাদেশি নিয়মের ব্যতিক্রম
করায় বাংলাদেশকে বাদ দিয়েছে
দেশটির সরকার। মূলত সিজনাল
ভিসার নামে ইউরোপে পাড়ি
জমাতো বাংলাদেশি অনেকেই।
বিষয়টি জানাজানি হওয়ার পর
থেকেই ইতালি সরকার বন্ধ করে
দিয়েছে বাংলাদেশি কোটা।
রোমে বাংলাদেশ দূতাবাস এই
সমস্যা সমাধানে একাধিক বার
কূটনৈতিক আলোচনা সত্বেও গত
কয়েক বছরে এর কোন সমাধান
হয়নি। ফলে প্রতি বছর ইতালিতে
সিজনাল ভিসায় কাজের সুযোগ
থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার
বাংলাদেশি।
২০১৭ সালের সিজনাল ভিসায়
আগতদের জন্য নতুন আইন হচ্ছে
ইতালিতে। নতুন আইনে যে সব
শ্রমিক ২০১৬ সালে ইতালিতে
প্রবেশ করে নিজ দেশে ফেরত
যায়নি তারা আর আগের মালিকের
অধীনে কাজ করতে পারবে না এবং
গত বছর ছয় মাসের চুক্তি শেষে
যারা নিজ দেশে কেন ফেরত
আসেনি তার ব্যাখ্যা দিতে হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম
মন্ত্রণালয়কে ।
ইতালিতে অর্থনৈতিক মন্দা
চলাকালে সরকার কেন বাইরে
থেকে শ্রমিক আনার ঘোষণা
দিয়েছে তা নিয়েও চলছে জোর
সমালোচনা।
সিজনাল ভিসায় একজন শ্রমিক
কৃষি, হোটল ও পর্যটন খাতে ছয় মাস
ইতালিতে বৈধভাবে কাজ করতে
পারেন। এরপর আইন ওই শ্রমিককে
নিজ দেশে চলে আসতে হতো। এই
নিয়ম পালন করে কোন শ্রমিক
আসা যাওয়ার মধ্যে থাকলে
তিনবার পর পূর্ণাঙ্গ বৈধ হওয়ার
সুযোগ পায়।
চলতি বছর ফেব্রুয়ারিতে সিজনাল
ভিসার গেজেট প্রকাশ হওয়ার
সম্ভাবনা রয়েছে। গেজেট প্রকাশ
হলে আবেদন জমার সময় বিস্তারিত
নিয়ম জানা যাবে। যে সব দেশের
নাগরিকদের সিজনাল ভিসায়
ইতালিতে কাজের সুযোগ আছে এর
মধ্যে উল্লেখযোগ্য হল:
আলবেনিয়া, আলজেরিয়া,
বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ
কোরিয়া, আইভরি কোস্ট, মিশর,
ইথিওপিয়া, মেসিডোনিয়া,
সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র,
ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা,
জাপান, ভারত, কসোভো, মরক্কো,
মরিশাস, মালদোভিয়া,
মন্টিনিগ্রো, নাইজার,
নাইজেরিয়া, পাকিস্তান,
সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা,
সুদান, ইউক্রেন এবং তিউনেসিয়া।