মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০১৭

বজলুল বারী নানু'র মৃর্ত্যুতে মাইজগাও ইউনিয়ন আল-ইসলাহর তালামিযের শোক প্রকাশঃ


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আফতাব উদ্দীনের চাচা ফেঞ্চুগঞ্জ ফরিদপুর নিবাসী  মো: বজলুল বারী নানু ৩০ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
তার মৃর্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ২ নং মাইজগাও ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মারু, সহ সভাপতি কামরান আহমদ,উজ্জল আহমদ,ভারপ্রাপ্ত সাদারন সম্পাদক ইমন আহমদ,সংগটনিক সম্পাদক আরিফুর রাহমান, অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু,
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্ল্যেখ্য বজলুল বারী নানু ফরিদপুর গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করে আসছিলেন।

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০


সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায়
যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে
কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ও শেরপুর হাইওয়ে পুলিশ
আহতদের উদ্ধার করে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা
হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে
সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা
ট্রান্সপোর্ট (নং ঢাকা মেট্রো ব
০২-০৩৮৩) কুমিল্লা গামী বাস শেরপুরের
গ্রাম শেরপুর এলাকায় আসা মাত্র নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে
কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা
আশংকা জনক রয়েছে বলে পুলিশ
সূত্রে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার
করে ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করে ও বাস আটক
করে থানায় নিয়ে আসে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
বিমল চন্দ্র ভৌমিক দূর্ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা
দায়ের করা হয়েছে।

বাংলাদেশি ভিসাধারীদের দ্রুত আমেরিকায় ঢোকার পরামর্শ


আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী
আদেশে স্বাক্ষরের ফলে যে সাতটি
দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে
প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা
হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম
নেই। তারপরও যাদের বৈধ কাগজপত্র
নেই এমন বাংলাদেশিদের মধ্যে
ভীতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়
ভিসাধারীদের দ্রুত যুক্তরাষ্ট্রে
প্রবেশের পরামর্শ দিল বাংলাদেশি ও
অন্যান্য দক্ষিণ এশীয় অভিবাসীদের
স্বার্থ রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী
সংস্থা ‘ড্রাম’।
যথাসম্ভব সতর্কতা অবলম্বনের জন্য
যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের দ্রুত
আমেরিকায় প্রবেশ করার পরামর্শ দেওয়া
হয়েছে। তবে পাশাপাশি বর্তমান
পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের
ভীত না হওয়ার পরামর্শও দেওয়া
হয়েছে।
এদিকে, ‘গ্রিন কার্ড’ ধারীদেরও এই
মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাহিরে না যাওয়ার
পরামর্শ দিয়েছে ড্রাম। সংস্থাটির মুখপাত্র
বলেছেন, যাদের গ্রিন কার্ড রয়েছে,
তাদের এই মুহূর্তে দেশের বাহিরে
ভ্রমণে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কারণ হিসেবে একটি উদাহরণ টেনে
এনেছেন তিনি। মুখপাত্র বলেন, গত
রোববার গ্রিন কার্ড ধারি এক মরক্কোর
পরিবারকে দুবাই এয়ারপোর্টে আটকে
দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার সাত
দেশের মধ্যে মরক্কোর নাম নেই।
ফলে গ্রিন কার্ড ধারি যারা আছেন তাদের
দেশের বাহিরে না যাওয়া এবং যারা
দেশের বাহিরে আছেন তাদের দ্রুত
ফিরে আসার পরামর্শ দিচ্ছে ‘ড্রাম’।

খান’-দের নিয়ে যা বললেন রণবীর

 সালমান খান, আমির খান
আর শাহরুখ খান—বলিউডের এই বড় তিন
খানই ৫০ পেরিয়েছেন। কিন্তু বয়স
হয়ে গেলেও, বলিউডে তাঁদের দাপট
এতটুকুও কমেনি। খান অধ্যায় চলতে
চলতেই বলিউডে এলেন রাজ কাপুরের
নাতি রণবীর কাপুর। এই নায়কের অভিনয় ও
তারকা খ্যাতি দেখে অনেকেই মন্তব্য
করেছিলেন, রণবীরই পারবেন
খানদের সঙ্গে টেক্কা দিতে। তবে,
এই বিষয়ে কখনোই কিছু বলেননি ‘বারফি’
তারকা। সম্প্রতি তিনি মুখ খুলেছেন।
বয়স আর অভিজ্ঞতার দিক থেকে ‘খান’-
দের তুলনায় রণবীর বলতে গেলে
হাঁটুর কাছে। এত বড় মহাতারকার সঙ্গে
যখন তুলনা করা হয় তখন কার না ভালো
লাগে? তবে রণবীর কিন্তু তাঁর বিনয়
দেখাতে ভুল করেননি।
রণবীর বলেন, ‘কিছুদিন আগে হলেও
হয়তো আমি বলতাম, আমি তাঁদেরও
ছাড়িয়ে যাব। কিন্তু বলিউডে খানদের
চেয়ে এগিয়ে যাওয়া সহজ নয়। কঠোর
পরিশ্রম করার অনুপ্রেরণা আমি তাঁদের কাছ
থেকে পাই। আমি তাঁদের ভীষণ শ্রদ্ধা
করি। আর কামনা করি তাঁরা যেন আরও
অনেক দিন কাজ করে যেতে পারেন।’
সামনে মুক্তি পাবে রণবীর কাপুরের
‘জাগগা জাসুস’। অনুরাগ বসু পরিচালিত এই
ছবিতে রণবীরের বিপরীতে অভিনয়
করেছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা
কাইফ। ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল। ইন্ডিয়া
টুডে।

সোমবার, জানুয়ারি ৩০, ২০১৭

বিশুদ্ধ কুরআন শিক্ষায় আল্লামা ফুলতলী (রহ.) ব্যাপক অবদান রেখেছেন >>>>>>> মাওলানা আহমদ হাসান চৌধুরী

আবু তায়েফ শিবলু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান বলেছেন , বিশুদ্ধ কোরআন শিক্ষায় আল্লামা ফুলতলী (রহ.) ব্যাপক অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত দারুল কিরাতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারছে। শুধু তাইনয় তিনি দ্বীনের খেদমতে অনেক অবদান রেখেছেন। তিনি শতশত মাদ্রাসা তৈরী করে গেছেন। তিনি মানুষকে দ্বীনি শিক্ষার পথ দেখিয়েছেন।
তিনি আরোও বলেন, সকল বয়সের মানুষ দারুল কেরাতে পড়তে পারেন। যারা কোরআনকে ভালবেসেছে তাদের জীবন আলোকিত হয়েছে। মুসলাম হিসাবে আমাদের প্রত্যেকের শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখতে হবে। তার পাশাপাশি আমাদের কুরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমরা মুসলমানদের প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা তার আদেশ মেনে চলা। যারা আল্লাহকে একাকী অবস্থায় বেশি ভয় করেছেন তারা প্রকৃত ইমানদার হতে পেরেছেন।
তিনি সোমবার ফেঞ্চুগঞ্জ নুরপুর সাপ্তাহিক দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাহফিলে আরোও বয়ান পেশ করেন মোহনা টেলিভিশনের ইসলামী উপস্থাপক মাওলানা মুফতী বেলাল আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুফতী আলাউদ্দিন।
মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান , সিলেট পূর্ব জেলা সভাপতি সাইফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ্‌, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট জেলা আল ইসলাহ সহ সভাপতি তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান সজিব, সাবেক সভাপতি এম জি জাকারিয়া চৌধুরী।

এমসি কলেজে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩


সিলেটের টিলাগড়ে মুরারিচাঁদ (এমসি)
কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ ও
ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার
ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৩ কর্মী
আহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার
দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার
সকালে এমসি কলেজের পার্শ্ববর্তী
সিলেট সরকারি কলেজে মিছিল করে
ছাত্রদল নেতাকর্মীরা। পরে এমসি
কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ
রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল
নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে
রওয়ানা হন। মিছিলটি এমসি কলেজের
কাছাকাছি আসার পর এমসি কলেজ
শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা
দেন। এতে উভয় দলের নেতাকর্মীদের
মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের মিছিলে
হামলা করা হয়েছে বলে অভিযোগ
করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহজালাল মুন্সি সিলেটটুডে
টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায়
কোনো হতাহতের ঘটনা নেই এবং কাউকে
আটকও করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত
রয়েছে।

রবিবার, জানুয়ারি ২৯, ২০১৭

ইতালিতে সিজনাল ভিসা, এবারও কালো তালিকায় বাংলাদেশ

 চলতি বছরও কৃষি,
হোটেল ও পর্যটন খাতে মৌসুমি
কাজের জন্য সিজনাল ভিসায়
বাংলাদেশিদের ইতালি যাওয়া
হচ্ছে না। গত চার বছরের
ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো
বাংলাদেশকে কালো তালিকায়
ফেলেছে ইতালি সরকার। চলতি
বছর এই ভিসায় মোট ১৭ হাজার
শ্রমিক নেবে ইতালি।
অনুসন্ধানে জানা গেছে, এই
ভিসায় ইতালি গিয়ে বেশ কিছু
বাংলাদেশি নিয়মের ব্যতিক্রম
করায় বাংলাদেশকে বাদ দিয়েছে
দেশটির সরকার। মূলত সিজনাল
ভিসার নামে ইউরোপে পাড়ি
জমাতো বাংলাদেশি অনেকেই।
বিষয়টি জানাজানি হওয়ার পর
থেকেই ইতালি সরকার বন্ধ করে
দিয়েছে বাংলাদেশি কোটা।
রোমে বাংলাদেশ দূতাবাস এই
সমস্যা সমাধানে একাধিক বার
কূটনৈতিক আলোচনা সত্বেও গত
কয়েক বছরে এর কোন সমাধান
হয়নি। ফলে প্রতি বছর ইতালিতে
সিজনাল ভিসায় কাজের সুযোগ
থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার
বাংলাদেশি।
২০১৭ সালের সিজনাল ভিসায়
আগতদের জন্য নতুন আইন হচ্ছে
ইতালিতে। নতুন আইনে যে সব
শ্রমিক ২০১৬ সালে ইতালিতে
প্রবেশ করে নিজ দেশে ফেরত
যায়নি তারা আর আগের মালিকের
অধীনে কাজ করতে পারবে না এবং
গত বছর ছয় মাসের চুক্তি শেষে
যারা নিজ দেশে কেন ফেরত
আসেনি তার ব্যাখ্যা দিতে হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম
মন্ত্রণালয়কে ।
ইতালিতে অর্থনৈতিক মন্দা
চলাকালে সরকার কেন বাইরে
থেকে শ্রমিক আনার ঘোষণা
দিয়েছে তা নিয়েও চলছে জোর
সমালোচনা।
সিজনাল ভিসায় একজন শ্রমিক
কৃষি, হোটল ও পর্যটন খাতে ছয় মাস
ইতালিতে বৈধভাবে কাজ করতে
পারেন। এরপর আইন ওই শ্রমিককে
নিজ দেশে চলে আসতে হতো। এই
নিয়ম পালন করে কোন শ্রমিক
আসা যাওয়ার মধ্যে থাকলে
তিনবার পর পূর্ণাঙ্গ বৈধ হওয়ার
সুযোগ পায়।
চলতি বছর ফেব্রুয়ারিতে সিজনাল
ভিসার গেজেট প্রকাশ হওয়ার
সম্ভাবনা রয়েছে। গেজেট প্রকাশ
হলে আবেদন জমার সময় বিস্তারিত
নিয়ম জানা যাবে। যে সব দেশের
নাগরিকদের সিজনাল ভিসায়
ইতালিতে কাজের সুযোগ আছে এর
মধ্যে উল্লেখযোগ্য হল:
আলবেনিয়া, আলজেরিয়া,
বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ
কোরিয়া, আইভরি কোস্ট, মিশর,
ইথিওপিয়া, মেসিডোনিয়া,
সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র,
ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা,
জাপান, ভারত, কসোভো, মরক্কো,
মরিশাস, মালদোভিয়া,
মন্টিনিগ্রো, নাইজার,
নাইজেরিয়া, পাকিস্তান,
সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা,
সুদান, ইউক্রেন এবং তিউনেসিয়া।

এক মাসের মাথায় ফেঞ্চুগঞ্জে আবারও দুর্ধর্ষ ডাকাতি : ৮ লক্ষ টাকার মালামাল লুট


এক মাসের মাথায় ফেঞ্চুগঞ্জে
আবারও ডাকাতি সংঘটিত হয়েছে।
রবিবার দিবাগত মধ্য রাতে
ডাকাতদের সংঘবদ্ধ দল হানা দেয়
ফেঞ্চুগঞ্জ সুলতানপুরের আব্দুস
শহিদ তানু মিয়ার বাড়িতে।
এসময় ডাকাতরা ১০ ভরি সোনা, ৮
টি মোবাইল সেট সহ বিভিন্ন
জিনিস নিয়ে যায়।
তানু মিয়া জানান, রাত প্রায়
তিনটায় ডাকাত দল দরজা ভেঙ্গে
ঘরে ঢুকে পরিবারের সবাইকে
মারধর করে বেঁধে ফেলে এবং ১০
ভরি সোনার জন্য নির্যাতন করতে
থাকে। নির্যাতন সহ্য করতে না
পেরে তারা আলমিরার চাবি
দিয়ে দেন। ৮/১০ জনের
অস্ত্রসজ্জিত ডাকাত দল প্রায়
ঘন্টাখানিক লুটপাট চালিয়ে
হাওরের পাশ দিয়ে চলে।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এসআই
সবুজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন
করেন ও অভিযোগ নেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির এক জন বলেন,
ডাকাতরা স্থানীয়ই হবে না হলে
১০ভরি সোনার কথা বলে কি করে?
আর এ বাড়ির রাস্তায় ট্রাক পিক
আপ ঢুকার সুযোগ নাই, ডাকাতরা
হেটেই আসেছে ওভাবেই গেছে।
তানু মিয়ার ছেলে ফরহাদ বলেন,
তিনি সন্দেহজনক নাম দিয়ে
অভিযোগ করবেন।
উল্লেখ্য, মাস খানিক আগেও
পার্শ্ববর্তি গঙ্গাপুরে এক রাতে দুই
প্রবাসীর বাড়িতেও ডাকাতি
সংঘটিত হয়।
এলাকাবাসী ক্ষোভ করে বলেন,
ফেঞ্চুগঞ্জ উত্তরে ৪ ও ৫ নং
ইউনিয়নে গ্রাম পুলিশ নাই
গ্রাম পুলিশ থাকলে কিছুটা
সহায়তা হত।

সুরমার তীর দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা


সিলেটের নগরীর উপর দিয়ে বয়ে চলা
সুরমা নদীর তীর দখল করে অবৈধভাবে
গড়ে উঠেছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
নগরীর পূর্ব কাজিরবাজারের 'কলার
আড়তের ঘাট' থেকে কাজিরবাজার সেতু
পর্যন্ত নদীর তীরে অবৈধভাবে গড়ে
উঠেছে এসব দোকানঘর। অধিকাংশ
দোকানঘর নিচের দিকে বাঁশের খুঁটি
দিয়ে গড়ে উঠলেও অনেকগুলো আবার
পাকা ভবন।
এভাবে স্থাপনা নির্মাণের ফলে নদীর
স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে
বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। অথচ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা
না নিয়ে উল্টো সহযোগিতা করেছে বলে
অভিযোগ রয়েছে।
কয়েকজন দোকান মালিকের সঙ্গে কথা
বলে জানা গেছে, ব্যক্তি উদ্যোগে
তাদের কেউ বাঁশ-টিন দিয়ে এবং অন্যরা
একেবারে পাকা ঘর বানিয়ে নিয়েছেন।
নগরীর কিস্ফনব্রিজ থেকে
কাজিরবাজার পর্যন্ত গড়ে ওঠা বিভিন্ন
অবৈধ স্থাপনা আলোচিত ওয়ান-
ইলেভেনের সময় অপসারণ করে নদীর তীর
সংস্কার করে সৌন্দর্যবর্ধন করা
হয়েছিল। সাম্প্রতিক ওই অংশটুকু বাদ
দিয়ে 'কলার আড়তের ঘাট' থেকে অবৈধ
স্থাপনাগুলো গড়ে উঠেছে।
তবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা
স্বীকার করেছেন, কারও অনুমতি ছাড়াই
ব্যক্তিগত উদ্যোগে তারা স্থাপনাগুলো
গড়ে তুলেছেন। নিয়ম অনুযায়ী, নগরীতে
ব্যবসা করতে হলে সিলেট সিটি
করপোরেশন (সিসিক) থেকে ব্যবসার
অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) নেওয়া
বাধ্যতামূলক। এ ক্ষেত্রে যাচাই-
বাছাইয়ের কথা থাকলেও তা না করে
এসব প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতিপত্র
দিয়েছে সিসিক কর্তৃপক্ষ। একই সারিতে
নির্মিত একটি পাকা শৌচাগার
সম্প্রতি উচ্ছেদ করলেও রহস্যজনক কারণে
এসব অবৈধ স্থাপনার ব্যাপারে নিশ্চুপ
সংশ্লিষ্টরা।
সিসিকের লাইসেন্স অফিসার হেলাল
উদ্দিন বলেন, সুরমা নদীর ঢালে গড়ে ওঠা
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেকেরই ট্রেড
লাইসেন্স আছে। এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, লাইসেন্স শাখার
কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে
ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পেলে
ট্রেড লাইসেন্স প্রদান করা হয়। এ
ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্থাপনা বৈধ না
অবৈধ তা যাচাই-বাছাই করা হয় না বলে
স্বীকার করেন তিনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)
নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম
বলেন, নদীর তীর বা ঢালে কোনো
স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই।
বিষয়টি দেখার জন্য জাতীয় নদী কমিশন
গঠন করা হয়েছে। সম্প্রতি সিলেটে
বিভাগীয় পর্যায়ে কমিশনের বৈঠক
অনুষ্ঠিত হয়। এতে সুরমা নদীসহ অন্যান্য
নদীর সীমানা চিহ্নিত করার উদ্যোগ
নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্প এলাকায় অবৈধ দখল
হলেই শুধু পাউবো তা উচ্ছেদের ব্যাপারে
পদক্ষেপ নিয়ে থাকে। তবে সম্প্রতি একই
স্থানে নির্মিত শৌচাগার উচ্ছেদের
সময় তাদের কাছ থেকে প্রতিবেদন
নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল
আবেদিন বলেন, এ ব্যাপারে কেউ
অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির
(বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ
সাহেদা আখতার জানান, সিলেটের নদ-
নদী দখল-দূষণ রুখতে আইনি পদক্ষেপ
নেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। নগরীর
কাজিরবাজার এলাকায় সুরমার ঢাল দখল
করে স্থাপনা নির্মাণের ব্যাপারেও
তাদের প্রতিবেদন প্রস্তুতের পরিকল্পনা
রয়েছে।
পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার
বাংলাদেশের সিলেট শাখার পরিচালক
মইনুদ্দিন জালাল নদী-জলাশয় রক্ষায়
শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষের সম্মিলিত
প্রয়াসের আহ্বান জানান।

পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ


ঢাকায় হরতালে দায়িত্ব
পালনকালে সাংবাদিকের ওপর
চড়াও হয়ে পুলিশি নির্যাতনের
প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন
করেছেন সিলেটের
সাংবাদিকরা। ইলেকট্রনিক
মিডিয়া জার্নালিস্ট
এসোসিয়েশন (ইমজা) সিলেট এর
আয়োজনে এই ১ ঘন্টার অবস্থান
কর্মসূচি পালন করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) সিলেট
কেন্দ্রিয় শহীদ মিনারে দুপুর ১২ টা
থেকে ১ টা পর্যন্ত অবস্থান
কর্মসূচিতে সিলেটের সকল
সংবাদকর্মী ছাড়াও সচেতনমহল
অংশ নেন।
এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক
শাস্তি এবং দেশব্যাপী
সাংবাদিকদের নিরাপত্তার
দাবিতে অবস্থান কর্মসূচিতে
সিলেট প্রেসক্লাব, জেলা
প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট
এসোসিয়েশন, টিভি ক্যামেরা
জার্নালিস্ট এসোসিয়েশনসহ
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ
নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন
ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল
আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান
ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক
আমজাদ হোসেন, দৈনিক
যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর
রশীদ রেনু, সিলেট জেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
শাহ দিদার আলম নবেল, ফটো
জার্নালিস্ট এসোসিয়েশনের
সভাপতি আব্দুল বাতিন ফয়সল,
সাধারণ সম্পাদক এ এইচ আরিফ,
টিভি ক্যামেরা জার্নালিস্ট
এসোসিয়েশনের সভাপতি আনিস
রহমান, সাধারণ সম্পাদক দিগেন
সিংহ, ইমজার সভাপতি মাহবুবুর
রহমান রিপন, সাধারণ সম্পাদক
সজল ছত্রী, সাবেক সাধারণ
সম্পাদক মঈন উদ্দিন মনজু, সাবেক
সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন
শিহাব, সহ সাধারণ সম্পাদক
সাদিকুর রহমান সাকি ও প্রচার
সম্পাদক শাকিল আহমদ সোহাগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয়
পরিষদের কেন্দ্রিয় সহ সভাপতি
মোকাদ্দেস বাবুল, পরিবেশ ও হাওর
রক্ষা কমিটির সভাপতি কাসমির
রেজা, চিত্রশিল্পি আব্দুল বাতেন,
শামীমুল ইসলাম শামীম (বাংলা
ভিশন), আব্দুর রাজ্জাক (দি
ট্রাইবুনাল), শেখ আশরাফুল আলম
নাসির( ডেইলি স্টার), আশরাফুল
কবির (দেশটিভি), মঞ্জুর আহমদ
(ইন্ডিপেনডেন্ট), নাজমুল কবীর
পাভেল (নিউজ টুয়েন্টিফোর),
ফারুক আহমদ (সকালের খবর), প্রত্যুষ
তালুকদার (ডিবিসি), গোলজার
আহমদ (চ্যানেল টুয়েন্টিফোর),
মারুফ আহমদ (এনটিভি), শ্যামানন্দ
শ্যামল (এসএটিভি), গোপাল বর্ধন
(ইন্ডিপেনডেন্ট টিভি), আব্দুল
আহাদ (সময় টেলিভিশন), শিপার
আহমদ ( মোহনা টিভি), নিরানন্দ
পাল (যমুনা টিভি), সুবর্ণা হামিদ
(চ্যানেল আই), মোয়াজ্জেম সাজু
(এশিয়ান টিভি), আনিস মাহমুদ
(প্রথম আলো), দিপক বৈদ্য দিপু
(চ্যানেল টুয়েন্টিফোর), মামুন
হোসাইন (ডেইলি সান), শহীদুল
ইসলাম (সকালের খবর), দেবাশীষ
দাস (ইকরা-বাংলা টিভি),
কমলজিৎ পাল (ইকরা-বাংলা
টিভি), হুসাইন আহমদ সুজাত
(চ্যানেল এস ইউকে), রাহিন আহমদ
(চ্যানেল এস ইউকে), মো. শফিকুল
ইসলাম শফি (এটিএন বাংলা
ইউকে), এ এম রুবেল (এটিএন বাংলা
ইউকে), রাজিব রাসেল (সিলেট
টুডে টুয়েন্টিফোর), আহাদ আহমদ
(উত্তরপূর্ব), থিয়েটার মুরারিচাঁদের
সংগঠক এমরাজ চৌধুরী,
সংবাদকর্মী মাহমুদ সামুন চৌধুরী
প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকায় তেল-
গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর
রক্ষা জাতীয় কমিটির ডাকা
আধাবেলা হরতাল চলাকালে
বেসরকারি টেলিভিশন চ্যানেল
এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক
এহসান বিন দিদার ও
ক্যামেরাম্যান আবদুল আলীম
পুলিশি নির্যাতনের শিকার হন।
রামপালে কয়লাভিত্তিক
বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই
হরতাল চলছিল। কোনো কারণ
ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ
করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই
সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক
মারধর করেন। এসময় তারা
সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও
বলেন।

শনিবার, জানুয়ারি ২৮, ২০১৭

ভাটেরা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস দুর্ঘটনায় কবলিত

ভাটেরা থেকে ছেড়ে আসা সিলেটগামী
একটি বাস দুর্ঘটনায় কবলিত

ভাটেরা থেকে ছেড়ে আসা সিলেট গামী
একটি বাস আজ সকাল সাড়ে নয়টার দিকে
দক্ষিণ সুরমা উপজেলার হাজীগঞ্জ
পুর্নাখলা নামক স্হানে দুর্ঘটনায় কবলিত
হয়েছে। জানাযায় সিলেট জ, ০৫০০০৫
নম্বরধারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি
গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে
এতে বাসে থাকা বেশীর ভাগ যাত্রীরা
আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজন বাস
যাত্রীকে এলাকাবাসীর সহযোগিতায়
তাৎক্ষনিক ভাবে সিলেট এম'এ'জি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা
হয়েছে। বাস যাত্রীদের মধ্যে নিহত হওয়ার
খবর এখন ও জানাযায়নি।

শুক্রবার, জানুয়ারি ২৭, ২০১৭

ঈমান রক্ষার সার্থে আবারো আন্দোলনে নামতে হবে: _______আল্লামা হুছামুদ্দীন চৌধুরী

আবু তায়েফ শিবলু:
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ
সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী ফুলতলী বলেছেন, যুগে যুগে এদেশে
ইসলামের বিরুদ্ধে মুরতাদরা ফিতনা সৃষ্টি
করেছে। এখনোও আমাদের সমাজে তা চলে
আসছে। লতিফ সিদ্দিকীর ধর্ম অবমাননা,
নাস্তিক ব্লগারদের ইসলাম বিদ্বেষী
অপপ্রচার সহ নানাভাবে দ্বীন ইসলামের
বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ঈমান
এতটাই বিপন্ন হয়েগেছে যে আমাদের
সর্বচ্চ আদালত সম্মুখে নারীর মুর্তি স্থাপন
করা হয়েছে। এভাবে দিন দিন আমাদের
ঈমান দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে। আমরা
আল্লাহপাকের নেয়ামত পেয়েছি কিন্তু
তার শুকরিয়া আদায় করি না। আমরা
আমাদের ঈমান রক্ষার্থে আল্লাহর সঠিক
আইন মানব তার রাসূলকে অনুসরণ করবো।
যদি ইসলামের ষড়যন্ত্রকারীরা আবারো
ইসলামবিরোধী কোন কার্যকলাপে লিপ্ত
হয় তাহলে আমরা আবারো আন্দোলনে
নামতে প্রস্তুত আছি।
তিনি আজ (শুক্রবার) ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা
আলিম মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে
আরোও বয়ান করেন মৌলভীবাজার টাউন
কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল
কাইয়ুম সিদ্দিকী, মাওলানা বশির উদ্দীন,
মাওলানা কাউছার আহমদ জিহাদী।

বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০১৭

ফেঞ্চুগঞ্জে তালামীয নেতার মৃর্ত্যুবার্ষিকী পালন

আবু তায়েফ শিবলু:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ  ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার উদ্যোগে পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হুসাইন মুহাম্মদ ফয়ছলের ৪র্থ মৃর্ত্যুবার্ষিকী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম বেলাল আহমদ টিটু স্বরণে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর নয়াবাজারস্ত কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় শাখা সভাপতি হাবিবুর রহমান মারুফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব)  জেলার অফিস সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ সাইফুর রহমান সজিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মালিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন ছাদী, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, অর্থ সম্পাদক রেজাউল করিম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন শাখার সহ সভাপতি কামরান আহমদ,অর্থ সম্পাদদক আবু তায়েফ শিবলু,
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার, জানুয়ারি ২৫, ২০১৭

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি


নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের
সার্চ কমিটির নাম মন্ত্রিপরিষদ
বিভাগে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো.
আবদুল হামিদ।
বুধবার (২৫ জানুয়ারি) প্রস্তাবিত এই
সার্চ কমিটির নাম বঙ্গভবন থেকে
মন্ত্রিপরিষদে পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা
জানিয়েছেন, বুধবারই সার্চ কমিটি গঠন
করে আদেশ জারি করা হবে।
একজন কমিশনার বাদে বর্তমান প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য
নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ
হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। অপর
কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ
শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ
কমিটি করতে গত ১৮ ডিসেম্বর থেকে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু
করেন রাষ্ট্রপতি। সংলাপ শেষ হয় ১৮
জানুয়ারি। এ সময়ে রাষ্ট্রপতি আওয়ামী
লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩১টি
দলের সঙ্গে সংলাপ করেন। প্রায়
প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন
প্রণয়নের প্রস্তাব দেয়। আইন না হওয়া
পর্যন্ত সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন
কমিশন গঠনের প্রস্তাবও দেয় দলগুলো।

যে সাতটি দেশের জন্য ভিসা বন্ধ করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


শরণার্থী ও অবৈধ নাগরিকদের
প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে
বুধবার (২৫ জানুয়ারি) একটি
নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাহী
আদেশের মধ্যে থাকবে
শরণার্থীদের প্রতি অস্থায়ী
নিষেধাজ্ঞা এবং সিরিয়া,
মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ সাতটি
দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের
ভিসা প্রদান বাতিল করা।
মঙ্গলবার রাতে ডোনাল্ড ট্রাম্প
তার একটি টুইটে এমন ইঙ্গিত দেন।
তিনি টুইটে জানান, বুধবার জাতীয়
নিরাপত্তা ইস্যুতে একটি ‘গুরুত্বপূর্ণ
দিন’ আসতে যাচ্ছে।
কংগ্রেস সদস্য ও ট্রাম্পের খুব
কাছের বিভিন্ন সূত্র থেকে বার্তা
সংস্থা রয়টার্স জানায়, ডোনাল্ড
ট্রাম্প অনির্ধারিত সময় পর্যন্ত
শরণার্থীদের প্রতি নিষেধাজ্ঞা
আরোপ করতে পারেন।
জানা গেছে, আরেকটি আদেশ বলে
সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া,
সোমালিয়া, সুদান ও ইয়েমেনের
মতো দেশগুলোর নাগরিকদের
ভিসা প্রদান বন্ধ করে দিতে
পারেন ডোনাল্ড ট্রাম্প।
২০ জানুয়ারি প্রসিডেন্ট হিসাবে
ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন
চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।
এর মধ্যে ছিল ওবামা প্রশাসনের
নিয়োগ দেওয়া কূটনীতিকদের
চাকরি থেকে বরখাস্ত, ট্রান্স-
প্যাসিফিক পার্টনারশিপ
(টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে
প্রত্যাহারের মতো বিষয়গুলো।