মঙ্গলবার, জানুয়ারি ০৩, ২০১৭

১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১২
জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশে
ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা
। ওইদিন দুপুরে
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে সিলেটের
জণগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান
করবেন।
এসময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের
উন্নয়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন
এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে বক্তব্য
প্রদান করবেন। সিলেটের জেলা
প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য
জানা গেছে। প্রধানমন্ত্রীর
ভিডিও কনফারেন্সে ভাষণ সফল
করার লক্ষ্যে সোমবার বিকেলে
সিলেটের জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা,
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন
শ্রেণী পেশার বিশিষ্ট
ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক
সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে জানানো হয়,
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার
ভাষণ সিলেটের জেলা প্রশাসকের
কার্যালয় প্রাঙ্গণে ১০ হাজার
জনতার উপস্থিতিতে বড় পর্দায়
সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়া সিলেট জেলার সকল
উপজেলা অফিস, ইউনিয়ন অফিস
এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থায়
প্রধানমন্ত্রীর ভিডিও
কনফারেন্সের ভাষণ প্রচারের
উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো
জয়নাল আবেদীনের সভাপতিত্বে
সোমবার অনুষ্ঠিত সভায় বক্তব্য
রাখেন- কেন্দ্রীয় আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক
এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,
কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর
আওয়ামী লীগের সভাপতি বদর
উদ্দিন আহমদ কামরান, সাধারণ
সম্পাদক আসাদ উদ্দিন আহমদ,
জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক সাবেক সংসদ সদস্য
শফিকুর রহমান চৌধুরী, সিলেটের
অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) মোঃ শহিদুল ইসলাম
চৌধুরী, ওয়ার্কার্স পাটির
সাধারণ সম্পাদক সিকান্দর আলী,
সিলেট জেলা প্রেসক্লাবের
সভাপতি আজিজ আহমদ সেলিম,
সিলেট প্রেসক্লাবের সভাপতি
ইকরামুল কবির, সিলেটের সিভিল
সার্জন ডাঃ মোঃ হাবিবুর
রহমান, মুক্তিযোদ্ধা সংসদ
মহানগর কমান্ডার ভবতোষ রায়
বর্মণ রানা, সিলেট তথ্য অফিসের
উপ-পরিচালক জুলিয়া যেসমিন
মিলি, সম্মিলিত নাট্য পরিষদের
সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত,
এনজিও নেতা বেলাল আহমদ প্রমুখ।

রাষ্ট্রপক্ষের আপিল করা মামলায় স্থায়ী জামিন পেলেন আরিফ,গউছ

• সিলেট সিটি করপোরেশনের (সাময়িক
বরখাস্থকৃত) মেয়র আরিফুল হক চৌধূরীর উপর
রাষ্ট্রপক্ষের আপিল করা মামলায় স্থায়ী জামিন
পেলেন আরিফ,গউছ।
• মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল
বিভাগের বিচারপতিরা মেয়র আরিফ ও হবিগঞ্জ
পৌরসভার মেয়র জি কে গউছকে স্থায়ী
জামিন দেন। ফলে জেল থেকে মুক্তি
পেতে আর কোন বাধা রইলো না।
• তবে সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে পিডাব্লিউ (পোটাপ ওয়ারেন্ট)
প্রত্যাহার হলেই আরিফ, গউছ মুক্তি পাবেন
বলে জানান, আরিফুল হক চৌধূরীর
আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি ।
• গত ২০ ডিসেম্বর সিলেট সিটি
করপোরেশনের (সাময়িক বরখাস্ত) হওয়া
মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার
মেয়র জি কে গউছকে হাইকোর্টের
দেওয়া জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের
চেম্বার আদালত। একই সাথে মামলার
পরবর্তী শুনানীর ধার্য্য তারিখ ছিল ২ জানুয়ারি
সোমবার।
• তবে ১লা জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল
বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান
সানার মৃত্যু হওয়ায় সোমবার অবকাশকালীন
ছুটির পর প্রথম কার্যদিবসে সুপ্রিম
কোর্টের আপিল বিভাগ না বসায় ঔই মামলার
শুনানী হয়নি।
• গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাইয়ে
বোমা হামলা মামলায় সিলেট সিটি
করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র
আরিফুল হক চৌধুরীকে এবং প্রাক্তন
অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার
ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায়
হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে ছয়
মাসের জামিন দেন হাইকোর্ট।
• মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন
সুনামগঞ্জের দিরাই বাজারে একটি সমাবেশে
বোমা হামলার ঘটনা ঘটে। এ বোমা হামলায়
এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত
হয়।
• ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী
কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে
অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র
দাখিল করেন। সে সময় উপপরিদর্শক
(এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায়
একটি মামলা করেন।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী : নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম
হলে যে ছাত্রসংগঠনটির জন্ম,
অনেক চড়াই উৎরাই পেরিয়ে বুধবার
ঊনসত্তর বছর পূর্ণ করছে সেই
বাংলাদেশ ছাত্রলীগ।
প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল ‘পূর্ব
পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’।
পাকিস্তান আমলেই ‘মুসলিম’
শব্দটি ছেঁটে ফেলা হয়।
স্বাধীনতার পর নাম হয়
‘বাংলাদেশ ছাত্রলীগ’।
ছয় দশকে সংগঠনটি পেরিয়েছে
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬
সালের ছয় দফা, ১৯৬৯ এর
গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর
নব্বইয়ের দশকের
স্বৈরাচারবিরোধী আন্দোলনের
ঝঞ্ঝামুখর সময়। ছাত্রস্বার্থ
রক্ষার পাশাপাশি পাকিস্তান ও
বাংলাদেশ আমলের অনেক
সংকটকালীন ছাত্রলীগ ছিল
আন্দোলনের নেতৃত্বের ভূমিকায়।
দাবি আদায়ের সংগ্রামে ঝরে
গেছে বহু নেতাকর্মীর প্রাণ।
প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন
আহম্মেদকে আহ্বায়ক করে ১৪
সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শেখ মুজিবুর রহমান ছিলেন এর
প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫
সেপ্টেম্বর আরমানিটোলায়
ছাত্রলীগের প্রথম সম্মেলনে
দবিরুল ইসলাম সভাপতি ও
মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক
নির্বাচিত হন।
বুধবার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর
দিনটি উৎসবমুখর করতে এবার নেয়া
হয়েছে নানা প্রস্তুতি। ঢাবি
ক্যাম্পাসের বিভিন্ন ভবনের
দেয়ালে আঁকা হচ্ছে সাত দশকের
গৌরবোজ্জ্বল ইতিহাস—‘চিত্রপটে
বাংলাদেশ ছাত্রলীগ’। এসব
ছবিতে ইতিহাস আর সমকালীন
অর্জনগুলো তুলে ধরার চেষ্টা
রয়েছে। আছে বই উৎসবের চিত্র,
বর্তমান সরকারের ডিজিটাল
বাংলাদেশ গড়ার প্রত্যয়।
রোকেয়া হল সংলগ্ন দেয়ালে
আঁকা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও তার ছেলে সজীব
ওয়াজেদ জয়ের ছবি। অন্য
ছবিগুলোতে আছে ছাত্রলীগের
প্রতিষ্ঠা; ‍মুক্তিযুদ্ধ, ভাষা
আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান আর
৯০ এর স্বৈরাচারবিরোধী
আন্দোলনে ছাত্রলীগের ভূমিকার
কথা।
সংগঠনের কর্মীরাই রঙ তুলি দিয়ে
দেয়ালগুলো ‘ইতিহাসে মুড়িয়ে
দিচ্ছেন’ বলে জানান কেন্দ্রীয় সহ-
সভাপতি আরিফুল রহমান লিমন।
তিনি বলেন,
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার
দেয়ালচিত্রের মাধ্যমে
ছাত্রলীগের গৌরবোজ্জ্বল
ইতিহাস তুলে ধরার চেষ্টা করা
হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম
ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে
জানতে পারবে।
দেয়ালচিত্রের বাইরেও
প্রতিষ্ঠাবার্ষিকী ধরে চারদিনের
কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন
আওয়ামী লীগের সহযোগী এ ছাত্র
সংগঠন। বুধবার সকাল সাড়ে ৬টায়
ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল
দিয়ে শুরু হবে ৬৯তম
প্রতিষ্ঠাবার্ষিকীর
আনুষ্ঠানিকতা।
সকাল ৮টায় ঢাবির কার্জন হলে
কাটা হবে কেক, পরে সকাল ১০টার
দিকে অপরাজেয় বাংলার পাদদেশ
থেকে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর
শোভাযাত্রা। বৃহস্পতিবার বেলা
১১টায় ঢাবির কলাভবনের সামনে
হবে রক্তদান কর্মসূচি। আর ৬
জানুয়ারি বিকালে স্বোপার্জিত
স্বাধীনতা চত্বরে শীতবস্ত্র
বিতরণ ও পরে টিএসসিতে
সাংস্কৃতিক অনুষ্ঠান করবে
ছাত্রলীগ। এছাড়া ৮ জানুয়ারি
সকাল ১০টায় কলাভবনের সামনে
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা
উপকরণ বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরক্ষরমুক্ত
বাংলাদেশ গড়ার প্রত্যাশা
জানান ছাত্রলীগের সাধারণ
সম্পাদক এস এম জাকির হোসাইন।
এজন্য সংগঠনের সকল স্তরের
নেতাকর্মীদের কাজ করার আহ্বান
জানান তিনি।
জাকির বলেন, প্রতিবছরের মত
এবারও প্রতিষ্ঠাবার্ষিকীর
শোভাযাত্রা অপরাজেয় বাংলা
থেকে শাহবাগ হয়ে বঙ্গবন্ধু
এভিনিউয়ে শেষ হবে। এতে
সাময়িক যানজট হতে পারে।
সেজন্য রাজধানীবাসীর কাছে
আগেই দুঃখ প্রকাশ করছি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল
করতে মোট নয়টি উপ-কমিটি করা
হয়েছে। সেসব কমিটি প্রস্তুতি
শেষ করে এনেছে বলে
জানিয়েছেন ছাত্রলীগের
সভাপতি মো. সাইফুর রহমান
সোহাগ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া
সংগঠন ছাত্রলীগ। এর ১৭ হাজার
নেতাকর্মী কেবল মুক্তিযুদ্ধেই
আত্মাহুতি দিয়েছেন। ছাত্রলীগ
সবসময় অপশক্তির বিরুদ্ধে
দাঁড়িয়েছে। এ সংগঠন শুধু
ছাত্রসমাজের নয়, দেশের ১৬
কোটি মানুষের প্রিয় সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর
অনুষ্ঠানের সঙ্গে দেশের সকল
মানুষকে যুক্ত করে আনন্দ
ভাগাভাগি করতে চাই।

হ্যাকড অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশ

বর্তমানে ফেসবুক জীবনের অংশ
হয়ে গেছে। ভোর থেকে শুরু করে
গভীর রাত পর্যন্ত ফেসবুকের সঙ্গেই
চলে বসবাস।
আমেরিকার নিরাপত্তা বাহিনীর
প্রতিবেদন অনুসারে, এ বছর হ্যাকড
অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ২৭ শতাংশ
৷ অসংখ্য
অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে
সুনির্দিষ্ট ও সঠিক তথ্যের অভাব
রয়েছে। আবার কিছু কিছু
অ্যাকাউন্টের সক্রিয়তাও
সন্দেহজনক। এসব অ্যাকাউন্ট
বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে
মার্কিন নিরাপত্তা বাহিনী।
২০১৬ সালে হ্যাকড অ্যাকাউন্টের
সংখ্যা ছিল ৫৯ হাজার ২৯৯, আগের
বছর সেই সংখ্যা ছিল ৪৬ হাজার
৭১০টি৷ প্যারিস অ্যাটাকের পর
মার্কিন নিরাপত্তা বাহিনী
ফেসবুক অ্যাকাউন্টের ওপর জোর
নজরদারি শুরু করেছে। ফেসবুক
কর্তৃপক্ষের কাছে এসব
অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও
চেয়েছেন তারা।

সোমবার, জানুয়ারি ০২, ২০১৭

মাত্র ১১ দিনের মাথায় অর্জন করে নিয়েছে ৪০০ কোটি রুপি

রেকর্ড ভাঙার পণ নিয়েই যেন নির্মিত
হয়েছে আমির খানের নতুন সিনেমা
‘দঙ্গল’। ২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তির
পর থেকেই একরকম তোলপাড় সৃষ্টিকারী
দঙ্গলকে আটকানো যাচ্ছে না পূর্বের কোন
রেকর্ডেই। ছবিটি মুক্তির মাত্র ১১ দিনের
মাথায় অর্জন করে নিয়েছে ৪০০ কোটি
রুপি

ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট
বাতিল করার পর দেশটির অর্থনীতিতে
মন্দা চলছে। তা সত্ত্বেও দঙ্গল ছবিটির
এতো টাকা আয় সত্যিই অবাক করার মতো।
ছবিটি ১০ দিনের মধ্যেই বলিউডের শীর্ষ
পাঁচ ছবির তালিকায় অবস্থান নিশ্চিত
করে ফেলেছে। শুধু তাই নয়, ১১ দিনে
দঙ্গলের আয় সুলতানের মোট আয়ের সমান
সমানে গিয়ে ঠেকেছে।
আয়ের ধারা যদি এভাবেই চলতে থাকে
তাহলে ‘পিকে’ বা ‘বজরঙ্গী ভাইজান’ এর
আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। অনুমান
করা যাচ্ছে, কাল অথবা পরশুর মধ্যেই
বলিউড ইতিহাসে সর্বাধিক উপার্জন করা
ছবির স্থানটি নিয়ে নেবে দঙ্গল। নিতেশ
তিওয়ারি পরিচালিত এই ছবিতে আমির
খান ছাড়া আরও অভিনয় করেছেন ফাতিমা
সানা শেখ, সানিয়া মালহোত্রা ও
সাক্ষী তানওয়ার।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দঙ্গল
মুক্তির প্রথম দিনেই অর্থাৎ ২৩ ডিসেম্বর
ছবিটি আয় করেছে ২৯.৭৮ কোটি রুপি, এরপর
৩৪.৮২ কোটি, তৃতীয় দিন ৪২.৩৫ কোটি
এভাবে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে
আয় করেছে ১৯৬.৯৯ কোটি রুপি। এরপর
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে
যথাক্রমে ১৮.৫৯ কোটি, ২৩.০৭ এবং ৩১.২৭
কোটি রুপি। এভাবে ১১ দিনে দঙ্গল
ছাড়িয়ে গেছে ৪০০ কোটি রুপি। সিনেমা
বিশ্লেষকরা বলছেন, দঙ্গল এভাবে চলতে
থাকলে সুলতান, বজরাঙ্গি ভাইজানসহ
সবাই পেছনে পড়ে যাবে।

মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের
সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০
গোলে উড়িয়ে ফাইনালে উঠলো
বাংলাদেশ
। ফাইনালে মেয়েদের
প্রতিপক্ষ প্রতিবেশি ভারত।
সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা
স্টেডিয়ামে খেলাটি শুরু হয়
বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
খেলার শুরুতেই একের পর এক আক্রমণে
প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে
বাংলাদেশের মেয়েরা। ম্যাচের
শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। লাল
সবুজের হয়ে হ্যাট্রিক করেন সাবিনা।
আর স্বপ্না ২টি ও নার্গীস করেন ১টি
করে গোল।
গ্রুপের প্রথম ম্যাচে
আফগানিস্তানকে ৬-০ গোলে হারায়
বাংলাদেশ। পরের ম্যাচে
শক্তিশালী ভারতের বিপক্ষে
গোলশূণ্য ড্র করে গ্রুপসেরা হয়ে
সেমিফাইনালে ওঠে গোলাম রব্বানী
ছোটনের দল।

ফেঞ্চুগঞ্জ প্রবাসী তালামীয নেতাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনাঃ

ফেঞ্চুগঞ্জ প্রবাসী তালামীয নেতাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনাঃ

উন্নয়নের স্বার্থে প্রবাসীদের ভুমিকা গুরুত্বপূর্ণ
______মাওলানা হারুনুর রশীদ

২ জানুয়ারিঃ ফেঞ্চুগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ বলেছেন, অসহায় মানুষদের সহযোগিতায় বহুকাল ধরে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে আল্লামা ফুলতলী (র:) এর আদর্শ অনুস্বরনকারী প্রবাসীরা বিদেশে বিভিন্ন সোসাইটির মাধ্যমে সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছেন। তাই তাদের সু পরামর্শ দিয়ে সচেতন সমাজকে রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি আজ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্দ্যোগে সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাদ্বিল মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত  প্রবাসী তালামীয নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মো: নুরুল হুদা, উপজেলা তালামীযের সাবেক সভাপতি সৈয়দ মওদুদ আহমদ আদিল, মাওলানা জাকির হোসেন, আল-ইসলাহ নেতা হাফিজ সেলিম উদ্দীন।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় কাতারস্ত ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, সৌদি আরব প্রবাসী আব্দুল হামিদ,
কাতার কেন্দ্রীয় আল ইসলাহ'র সেক্রেটারি আবুল হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মো: আলাউদ্দিন, পর্তুগাল প্রবাসী গোলজার হোসেন, ফ্রান্স প্রবাসী আখতার হোসেন, মালয়েশিয়া প্রবাসী আফতাব উদ্দীন।
উপজেলা তালামীযের সভাপতি হাফিজ সাইফুর রহমান সজিবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন এবং সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছের উপস্থাপনায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা অর্থ সম্পাদক হাফিজ রেজাউল করিম।

ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

• বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ডিগ্রী
কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে গত
কাল (১ জানুয়ারি ২০১৭) বিকাল ৪
ঘটিকার সময় স্হানীয় বাজারের
গ্যালাক্সি শপিং সিটির সম্মুখে কেক
কাঁটা ও পথসভা অনুষ্ঠিত হয়।
• প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক,
স্বৈরাচার নিপাত যাক। এই
স্লোগানকে সামনে রেখে জাঁকজমক
ভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ডিগ্রী
কলেজ ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকী
পালন করে।
• ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের
আহ্বায়ক এম.জে আহমেদ জাবেদ এর
সভাপতিত্বে এবং ডিগ্রী কলেজ
ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ
তায়েফুজ্জামান এর পরিচালনায়
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের
সদস্য সচিব মো:শাহিন আহমদ, যুগ্ন-
আহ্বায়ক বদরুল ইসলাম খান, নুরুল ইসলাম
নাহিদ, এম.সামি, শাওন আহমদ,
কাওছার আহমদ।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব তপু আহমদ
খান, যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান
মিঠন, আমিনুল হক, কামরুজ্জামান
কামরুল, ওমর সানি সুইট,সাদ্দাম আহমদ,
শাহরুল আমিন মারুফ, আজমল হোসেন
সাজু, হাসান আহমদ প্রমুখ।
• উপস্হিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড
ছাত্রদলের নেতৃবৃন্দ।

রবিবার, জানুয়ারি ০১, ২০১৭

সিলেটজুড়ে চলছে বই উৎসব

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো
ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ
জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে
রেখে সারাদেশের ন্যায়
সিলেটজুড়ে উদযাপিত হচ্ছে বই
উৎসব দিবস। বছরের শুরুতেই নতুন
শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার
আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা।
সিলেটসহ বিভাগের অন্য ৩ জেলা
জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার ও
সুনামগঞ্জের সবক’টি শিক্ষা
প্রতিষ্ঠানে উৎসবের মাধ্যমে
শিশুদের হাতে বই তুলে দেয়া হয়।
রোববার (১ জানুয়ারি) সিলেটে ব্লু
বার্ড স্কুলে শিক্ষার্থীদের হাতে
বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের
উদ্বোধন করেন সিলেটের জেলা
প্রশাসক জয়নাল আবেদিন।
পহেলা জানুয়ারী রবিবার সকাল
থেকেই উৎসবমুখর পরিবেশে
সিলেটের প্রাথমিক ও মাধ্যমিক
স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন
বই তুলে দেওয়া শুরু হয়।
বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে,
সকালেই অনুষ্ঠান করে বই বিতরণ
শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। এর পর
থেকেই নতুন বই নিয়ে স্কুল
প্রাঙ্গণে ছোটাছুটি করছে ছেলে-
মেয়েরা।
প্রথম শ্রেণি থেকে শুরু করে নবম
শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের
সবার হাতেই নতুন বই। চার রঙের ও
আকর্ষণীয় মলাটে বই পেয়ে
খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে
স্কুলের মাঠে। অনেকেই আবার বই
উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু
করে দিয়েছে।
সকালে ১১টায় নগরীর অগ্রগামী
বালিকা বিদ্যালয় ও কলেজ বই
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সিলেটের বিভাগীয় কমিশনার
জামাল উদ্দিন আহমদ। এসময় তিনি
শিক্ষার্থীদের হাতে নতুন বছরের
পাঠ্যপুস্তক তুলে দেন।
সিলেটের জেলা প্রশাসক মো.
জয়নাল আবেদীনের সভাপতিত্বে
অতিথি ছিলেন সিলেট রেঞ্জের
ডিআইজি কামরুল আহসান,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের সিলেট অঞ্চলের
উপপরিচালক জাহাঙ্গির কবির
আহমদ, সিলেট জেলা
প্রেসক্লাবের সভাপতি আজিজ
আহমদ সেলিম, সময় টেলিভিশনের
সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির
ইকু, মেট্রোপলিটন
ইউনিভার্সিটির সহকারি প্রক্টর
আব্বাস উদ্দিন।
এদিকে, এর আগে সকালে নগরীর ব্লু-
বার্ড স্কুল অ্যান্ড কলেজে বই
উৎসবের উদ্বোধন করেন সিলেটের
জেলা প্রশাসক মো. জয়নাল
আবেদীন। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ
হুসনে আরার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা
ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ
আমিনুর রহমান।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে
জানা যায়, ২০১৭ সালের
শিক্ষাবর্ষের জন্য সিলেট
বিভাগের প্রাথমিকের
শিক্ষার্থীদের মধ্যে ৮২ লাখ ৪৭
হাজার ৭৪৭টি নতুন বই বিতরণ করা
হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬
লাখ ২৩ হাজার ৯৭৬, সুনামগঞ্জে
২১লাখ ৯৮হাজার ৭২১, হবিগঞ্জে ১৮
লাখ ৯৮ হাজার ২৩২,
মৌলভীবাজারে ১৫ লক্ষ ২৬ হাজার
৮১৬টি বই বরাদ্দ দেয়া হয়।
অন্যদিকে, মাধ্যমিকের অন্যদিকে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
রয়েছে ১ কোটি ২৫ লাখ নতুন বই।
তাছাড়া এবছরেই নতুন করে সংযুক্ত
হয়েছে পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-
গোষ্ঠীর প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকও।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক
তাহমিনা খানম সিলেটভিউকে
বলেন, ‘সকাল থেকেই বিভাগের
সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে
একযোগে বই বিতরণ শুরু হয়েছে।
এবছর চাহিদানুযায়ী বই আসায় সব
শিক্ষার্থীরাই প্রথম দিনে বই
নিয়ে বাড়ি ফিরতে পারছে।
এছাড়া প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদেরকেও বরণ করতে
বিদ্যালয়ে ‘শিশু বরণ’ উৎসবও করা
হচ্ছে বলে জানান তিনি।
প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে শুরু
করে নবম শ্রেণি পর্যন্ত
শিক্ষার্থীরা সবাই পেয়েছে নতুন
বই। নতুন বই হাতে পেয়ে স্বভাবতই
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ফেঞ্চুগঞ্জে সাবেক তালামীয নেতাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা আগামীকাল

ফেঞ্চুগঞ্জে সাবেক তালামীয নেতাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা আগামীকাল
_________________________
১ জানুয়ারিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সহ-সভাপতি ও কাতার কেন্দ্রীয় আল ইসলাহ নেতা আবুল হোসেন সহ বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতাককে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল সোমবার দুপুর ২ টায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদরাসা কনফারেন্স হলে সংবর্ধনা দেওয়া হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীও আল ইসলাহ তালামীযের উর্ধতন নেতারা উপস্তিত থাকবেন।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা, ইউনিয়ন, আঞ্চলিক ও প্রাতিষ্ঠানিক শাখার নেতাকর্মীদের উপস্তিত থাকার আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ সাইফুর রহমান সজিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন।

ফেঞ্চুগঞ্জে উপজেলায় বছরের শুরুতেই নতুন বই পাওয়ায় উল্লাসিত শিক্ষার্থীরা

ফেঞ্চুগঞ্জের কচুয়া বহর মির্জাপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় ফল
পাওয়ার পরেই তাদের আনন্দ আরও
বাড়িয়ে দিয়েছে নতুন বই প্রাপ্তি।
বছরের শুরুতেই নতুন শ্রেণীর নতুন বই
হাতে পাওয়ার আনন্দে উল্লাসিত উক্ত
বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু কচুয়া
বহর মির্জাপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়,
ফেঞ্চুগঞ্জের সবকটি প্রাথমিক
বিদ্যালয়েয় শিক্ষার্থীরা উল্লসিত।
আজ রবিবার সকাল থেকেই উৎসবমুখর
পরিবেশে কচুয়া বহর মির্জাপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে
দেওয়া শুরু হয়।
সকাল ১০ টায় কচুয়া বহর মির্জাপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই
বিতরণ করেন- প্রধান শিক্ষিকা রহিমা
বেগম, শিক্ষিকা মমতাজ বেগম,
শিক্ষিকা উম্মে হাবিবা, শিক্ষিকা
রেবেকা সুলতানা, শিক্ষিকা
হান্নানা ফেরদৌস প্রমুখ।
এসময় বই বিতরণে উপস্থিত ছিলেন
কচুয়া বহর মির্জাপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়েয় পরিচালনা
কমিটির সদস্য, মহিলা মেম্বার সাথী
রানী চৌধুরী সহ ছাত্রছাত্রীদের
অবিভাবকবৃন্দ।

নতুন বছরের রুটিন

ভাল–মন্দ মিলিয়ে ২০১৬ তো কেটে
গেল! রাত পোহালেই নতুন বছর।
সামনের দিনগুলি হেসেখেলে
কাটাতে কিছু ভেবেছেন কী?
বেশি কিছু না হলেও রোজকার
জীবনে একটু বদল আনতেই পারেন।
❏ ‌বন্ধুরা প্রায়ই দেখা করতে চান।
কিন্তু দিনভর খাটুনির পর আপনি
রাজি হন না! নতুন বছরে এই অভ্যাস
পাল্টান। পারলে আরও দু’–
চারজনকে দলে ভেড়ান। অফিসের
পর বা মাঝেমধ্যে কাজ পালিয়ে
কোথাও আড্ডা দিন। মন ভাল
থাকবে।
❏ এমনিতে ডায়েট নিয়ে ঘ্যন
ঘ্যান করলেও, কেউ কিছু খেতে
দিলে না বলতে পারেন না! চলবে
না। না বলা শিখতে হবে। কাউকে
খুশি করতে গিয়ে নিজের ক্ষতি
করবেন কেন?
❏ মোবাইল ফোনে হাজারখানেক
আজেবাজে অ্যাপ রয়েছে! সব মুছে
ফেলুন। স্বাস্থ্য ও ডায়েট
সংক্রান্ত অ্যাপ রাখুন। সুযোগ
পেলেই চোখ বুলিয়ে নিন।
❏ রোগা হতে গিয়ে খাবারের মেনু
থেকে মিষ্টি, চকলেট, কেক,
ফাস্টফুড একেবারে বাদ দেবেন
না। না খেলেই বরং লোভ বাড়বে।
তারচেয়ে মাঝেমধ্যে চেখে দেখুন।
❏ অতিরিক্ত কাজের চাপে মাথা
যন্ত্রণা হতে বাধ্য। তাই বলে মুঠো
মুঠো ওষুধ খাবেন না। এতে
ভবিষ্যতে হৃদরোগের সম্ভাবনা
বেড়ে যায়।
❏ ছোটবেলায় ডায়েরি লিখতেন
নিশ্চয়ই! পুরনো অভ্যাস ফিরিয়ে
আনুন। সন্ধেবেলায় দু’কলম মনের
কথা লিখে ফেলুন।
❏ ঘুমোতে যাওয়ার আগে মোবাইল
ফোনে খুটখাট না করে বালিশের
কাছে একটা উপন্যাস রাখুন। রোজ
কয়েক পাতা পড়ুন।

সিলেটজুড়ে চলছে বই উৎসব

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো
ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ
জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে
রেখে সারাদেশের ন্যায়
সিলেটজুড়ে উদযাপিত হচ্ছে বই
উৎসব দিবস। বছরের শুরুতেই নতুন
শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার
আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা।
সিলেটসহ বিভাগের অন্য ৩ জেলা
জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার ও
সুনামগঞ্জের সবক’টি শিক্ষা
প্রতিষ্ঠানে উৎসবের মাধ্যমে
শিশুদের হাতে বই তুলে দেয়া হয়।
রোববার (১ জানুয়ারি) সিলেটে ব্লু
বার্ড স্কুলে শিক্ষার্থীদের হাতে
বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের
উদ্বোধন করেন সিলেটের জেলা
প্রশাসক জয়নাল আবেদিন।
পহেলা জানুয়ারী রবিবার সকাল
থেকেই উৎসবমুখর পরিবেশে
সিলেটের প্রাথমিক ও মাধ্যমিক
স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন
বই তুলে দেওয়া শুরু হয়।
বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে,
সকালেই অনুষ্ঠান করে বই বিতরণ
শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। এর পর
থেকেই নতুন বই নিয়ে স্কুল
প্রাঙ্গণে ছোটাছুটি করছে ছেলে-
মেয়েরা।
প্রথম শ্রেণি থেকে শুরু করে নবম
শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের
সবার হাতেই নতুন বই। চার রঙের ও
আকর্ষণীয় মলাটে বই পেয়ে
খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে
স্কুলের মাঠে। অনেকেই আবার বই
উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু
করে দিয়েছে।
সকালে ১১টায় নগরীর অগ্রগামী
বালিকা বিদ্যালয় ও কলেজ বই
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সিলেটের বিভাগীয় কমিশনার
জামাল উদ্দিন আহমদ। এসময় তিনি
শিক্ষার্থীদের হাতে নতুন বছরের
পাঠ্যপুস্তক তুলে দেন।
সিলেটের জেলা প্রশাসক মো.
জয়নাল আবেদীনের সভাপতিত্বে
অতিথি ছিলেন সিলেট রেঞ্জের
ডিআইজি কামরুল আহসান,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের সিলেট অঞ্চলের
উপপরিচালক জাহাঙ্গির কবির
আহমদ, সিলেট জেলা
প্রেসক্লাবের সভাপতি আজিজ
আহমদ সেলিম, সময় টেলিভিশনের
সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির
ইকু, মেট্রোপলিটন
ইউনিভার্সিটির সহকারি প্রক্টর
আব্বাস উদ্দিন।
এদিকে, এর আগে সকালে নগরীর ব্লু-
বার্ড স্কুল অ্যান্ড কলেজে বই
উৎসবের উদ্বোধন করেন সিলেটের
জেলা প্রশাসক মো. জয়নাল
আবেদীন। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ
হুসনে আরার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা
ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ
আমিনুর রহমান।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে
জানা যায়, ২০১৭ সালের
শিক্ষাবর্ষের জন্য সিলেট
বিভাগের প্রাথমিকের
শিক্ষার্থীদের মধ্যে ৮২ লাখ ৪৭
হাজার ৭৪৭টি নতুন বই বিতরণ করা
হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬
লাখ ২৩ হাজার ৯৭৬, সুনামগঞ্জে
২১লাখ ৯৮হাজার ৭২১, হবিগঞ্জে ১৮
লাখ ৯৮ হাজার ২৩২,
মৌলভীবাজারে ১৫ লক্ষ ২৬ হাজার
৮১৬টি বই বরাদ্দ দেয়া হয়।
অন্যদিকে, মাধ্যমিকের অন্যদিকে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
রয়েছে ১ কোটি ২৫ লাখ নতুন বই।
তাছাড়া এবছরেই নতুন করে সংযুক্ত
হয়েছে পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-
গোষ্ঠীর প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকও।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক
তাহমিনা খানম সিলেটভিউকে
বলেন, ‘সকাল থেকেই বিভাগের
সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে
একযোগে বই বিতরণ শুরু হয়েছে।
এবছর চাহিদানুযায়ী বই আসায় সব
শিক্ষার্থীরাই প্রথম দিনে বই
নিয়ে বাড়ি ফিরতে পারছে।
এছাড়া প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদেরকেও বরণ করতে
বিদ্যালয়ে ‘শিশু বরণ’ উৎসবও করা
হচ্ছে বলে জানান তিনি।
প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে শুরু
করে নবম শ্রেণি পর্যন্ত
শিক্ষার্থীরা সবাই পেয়েছে নতুন
বই। নতুন বই হাতে পেয়ে স্বভাবতই
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

শনিবার, ডিসেম্বর ৩১, ২০১৬

২ জানুয়ারী থেকে হযরত শাহ্ মালুম (রঃ)-এর মাজারে বার্ষিক উরস মাহফিল শুরু।

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: আগামী ২ জানুয়ারী
থেকে হযরত শাহ্ মালুম (রঃ)-এর
মাজারে বার্ষিক উরস মাহফিল শুরু।
চলবে ৪ জানুয়ারী পর্যন্ত।
৩ দিন ব্যাপী উরস মাহফিলে দেশের
প্রত্যেক অঞ্চল থেকে হাজার হাজার
ওলী ভক্ত এবং আশেকানদের সমাগমে
মুখরিত হয়ে উঠবে শাহ্ মালুম (রঃ)
মাজার শরীফ। হাজিরানে
আশেকানদের খাওয়া দাওয়া জন্য
মাজারের আশেপাশে প্রচুর
দোকানপাট এবং মেলা অনুষ্ঠিত হয়।
সপ্তাহখানেক আগে থেকে উৎসব মুখর
হয়ে উঠে ফেঞ্চুগঞ্জ উপজেলা।
মাজার সংলগ্ন মাঠে বিভিন্ন দেশী
বিদেশী পণ্যের সমারোহ থাকে।তাই
ক্রেতারা পণ্য কেনার জন্য দোকানে
ভিড় জমান।
ঢাকা থেকে আসা একজন ব্যবসায়ী
জানান,উরসে বিক্রির আশায় আমরা
বিভিন্ন ধরণের জিনিসপত্র নিয়ে
দোকান দেয়।ক্রেতাদের মন আকৃষ্ট
করার মাধ্যমে আমরা উন্নত মানের
পণ্য বিক্রি করতে পারি।উরস আসলে
আমরা টাকার মুখ দেখি।