সোমবার, ডিসেম্বর ২৬, ২০১৬

মোগলবাজারে জনতার সহযোগীতায় ৯ ডাকাত আটক

 সুরমার মোগলাবাজারের
ডাকাতি করে মালামাল নিয়ে
পালিয়ে যাওয়ার সময় লুটকৃত মালামাল
ও অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে
পুলিশ। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে
জলকরকান্দি এলাকার স্থানীয় জনতার
সহায়তায় পুলিশ তাদের আটক করেছে।
আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত
দলের সদস্য বলে জানা গেছে।
• সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত
উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান
আল মুসা সিলেটভিউকে এ তথ্য
নিশ্চিত করে জানান, রাতে
মোগলাবাজারের ভাঙ্গি গ্রামের
জনৈক মল্লিকের বাসায় পনের-বিশ
জনের একটি ডাকাত দল হানা দেয়।
ডাকাতি শেষে মালামাল নিয়ে
পালানোর সময় একই থানার
জলকরকান্দি এলাকায় স্থানীয়দের
সহায়তা ৯ জনকে আটক করতে সক্ষম হয়
পুলিশ। তাদেরকে মোগলাবাজার
থানায় রাখা হয়েছে।
• তিনি আরও জানান, আটককৃতরা সবাই
আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য।
তারা দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন
স্থানে ডাকাতি করত। এদের মধ্যে
বাগেরহাট জেলার ২ জন,
ব্রাক্ষ্মনবাড়িয়ার ১ জন, ফেনীর ১ জন,
সুনামগঞ্জের ১জন এবং সিলেটের
গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন।
বাকিদের ধরতে ওই এলাকায় অভিযান
অব্যাহত আছে বলেও জানান তিনি।

১০ লাখ বিদেশি ফেরত পাঠাচ্ছে কুয়েত

সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার
বিষয়টি সামনে এনে অনেকদিন ধরেই
বিদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারটি
আলোচনা হচ্ছিল কুয়েতে। এবার সেটা
বাস্তবায়ন হতে যাচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে
পড়েছে। প্রায় দশ লাখ বিদেশিকে ফেরত
পাঠাচ্ছে কুয়েত! তবে বিষয়টিকে অবশ্য
গুঞ্জন বলেছেন কুয়েতের সামাজিক ও শ্রম
মন্ত্রী।
দেশটির সামাজিক ও শ্রম মন্ত্রী হিন্দ
আল সুবাইয়াহ জানিয়েছেন, দশ লাখের
বেশি বিদেশিকে ফেরত পাঠানোর যে
গুজব ছড়িয়ে পড়েছে, তার বিশ্বাসযোগ্য
কোনো ভিত্তি নেই। একসথে এতো
বিদেশিকে ফেরত পাঠানোর বিষয়ে
প্রাথমিক আলোচনাও হয়নি বলে
জানিয়েছেন কুয়েত মন্ত্রী।

সিলেটে নির্বাচনের দিনসহ মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

 সিলেটে জেলা পরিষদ নির্বাচনের দিনসহ
আগের দু’দিন মোটর সাইকেল
চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে। সোমবার রাতে
সিলেট মহানগর পুলিশ (এসএমপি)
কর্তৃক প্রেরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা
হয়েছে।
এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার মো. জেদান আল মুসা
(মিডিয়া) জানান- ২৮ ডিসেম্বর
আসন্ন জেলা পরিষদ নির্বাচন-১৬
উপলক্ষে সিলেট সদর উপজেলার
কোতোয়ালি মডেল থানাধীন মদন
মোহন কলেজ, সিলেট এবং দক্ষিণ
সুরমা উপজেলাধীন মোগলাবাজার
থানাধীন ইছরাব আলী হাই স্কুল ও
কলেজ, কুচাই, মোগলাবাজার,
সিলেট ভোট কেন্দ্র সমূহে ভোট
গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান- উক্ত নির্বাচন সুষ্ঠু
ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার
লক্ষ্যে নির্বাচন কমিশন,
বাংলাদেশ নির্বাচন কমিশন
সচিবালয় এবং পুলিশ
হেডকোয়ার্টার্স কর্তৃক জারীকৃত
পরিপত্রের নির্দেশনার আলোকে
আজ (মঙ্গলবার) মধ্যরাত ১২ টা
থেকে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৮
ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত
সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের আশপাশ
এলাকায় মোটরসাইকেল চলাচলের
উপর নিষেধাজ্ঞা আরোপ করা
হয়েছে।
এসএমপি’র পুলিশ কমিশনার
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে
আরোও জানানো হয়েছে-
নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও
অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং
নির্বাচনী এজেন্টদের জন্য এই
উপরোক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য
হবে না। তবে পর্যবেক্ষক ও
পোলিং এজেন্টদের যানবাহনে
নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত
স্টিকার ব্যবহার করতে হবে।
নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেঞ্চুগঞ্জের প্রবীন মুরব্বী ও আল ইসলাহ নেতা হাজী আনোয়ার আলীর মৃর্ত্যুতে উপজেলা তালামীযের শোক প্রকাশঃ

ফেঞ্চুগঞ্জের প্রবীন মুরব্বী ও আল ইসলাহ
নেতা হাজী আনোয়ার আলীর মৃর্ত্যুতে
উপজেলা তালামীযের শোক প্রকাশঃ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ১নং
ফেঞ্চুগঞ্জ
ইউনিয়নের সাবেক সভাপতি ইসলামপুর
নিবাসী হাজী আনোয়ার আলী সোমবার
রাত ৯.৪৫ মিনিটে তিনির
নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা
তালামীযের নেতৃবৃন্দ গভীর শোক ও
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেছেন।
শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা
সভাপতি সাইফুর রহমান সজিব, সহ সভাপতি
মুহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক
এজাজুল হক সুমন, সহ সাধারণ সম্পাদক
শাহজাহান উদ্দীন, আছাব আলী,
সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,
প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ
সম্পাদক রেজাউল করিম, প্রশিক্ষণ সম্পাদক
তাহমিদুর রহমান।
উল্লেখ্য মরহুমের জানাজার নামাজ
আগামীকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায়
ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।

সিলেটে যৌতুকের জন্য স্ত্রীর জিহ্বা কেটে দেয়া স্বামীর আত্মসমর্পণ

সিলেটে যৌতুকের
 জন্য স্ত্রী
সুমা বেগমের জিহ্বা ও পায়ের
শিরা কেটে দেয়ার দায়ে অভিযুক্ত
স্বামী বেলাল আহমদ সিলেট
মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে
হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।
সোমবার সকাল ১০টায় সিলেট
ম্যাজিস্ট্রেট আদালতে হাজির
হলে আদালত তাকে কারাগারে
প্রেরণের নির্দেশ দেন বলে
জানিয়েছেন জালালাবাদ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার
হোসেন।
তিনি জানান, গত ১৫ ডিসেম্বর
সন্ধ্যার পর থেকে পলাতক থাকা
অবস্থায় সোমবার সিলেট মহানগর
ম্যাজিস্ট্রেট আদালত-১ এর
বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর
আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ
করেন বেলাল। পরে তাকে সিলেট
কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা
হয়। আক্তার হোসেন বলেন, আমরা
বেলালের ১০ দিনের রিমান্ড
আবেদন করবো, এছাড়াও মামলার
এজাহারভুক্ত বাকিদের ধরতেও
পুলিশের তৎপরতা চলবে।
গত ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট
সদর উপজেলার পশ্চিম দর্শা
গ্রামে সুমা বেগমের পৈতৃক
বাড়িতে যৌতুকের জন্য নির্মম
নির্যাতন চালায় বেলাল ও তার দুই
সহযোগী। এ সময় তারা ধারালো
অস্ত্র দিয়ে সুমার জিহ্বা, বাঁ
পায়ের শিরা কেটে দেয়। এছাড়ও
বুকে গভীর জখম করে।
পরে গুরুতর আহত সুমা বেগমকে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে আসা হয়,
তিনি এখনো সেখানেই
চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায়
পরদিন শুক্রবার (১৬ ডিসেম্বর)
বেলাল আহমদ, তার দুই ভাই, মা ও
অজ্ঞাত দুইজনকে আসামী করে
জালালাবাদ থানায় একটি
মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১৭ ডিসেম্বর (শনিবার)
সকালে বেলালের মা জয়বুন্নেছা
ও রাতে বেলালের মামাতো ভাই
ফয়েজ মিয়া ও ভাগনে রেদওয়ানকে
গ্রেপ্তার করে পুলিশ।

সিলেটের ৫০ লাখ প্রবাসীর জন্য সুখবর : বিদেশী ফ্লাইটের জন্য উন্মুক্ত হচ্ছে ওসমানী বিমানবন্দর

বিদেশি
ফ্লাইটের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে
সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরের আকাশ।
বাংলাদেশ বিমানের
পাশাপাশি বিদেশি কোম্পানির
উড়োজাহাজ এসে অবতরণ করবে
সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরে। আগামী মাসে
সিলেট থেকে বহির্বিশ্বে
সরাসরি ফ্লাইট অপারেট করতে
যাচ্ছে ফ্লাই দুবাই। প্রতিদিনই
সিলেট থেকে ফ্লাইট চালুর
প্রস্তুতি শুরু করেছেন ওই
উড়োজাহাজ কোম্পানির
কর্মকর্তারা। একই সঙ্গে এয়ার
এরাবিয়া, জেট এয়ারসহ কয়েকটি
বিদেশি কোম্পানি সিলেট থেকে
সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া
চালাচ্ছে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন।
সিলেটের প্রায় ৫০ লাখ প্রবাসী
বসবাস করেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন
দেশে। গত ৬ দশক ধরে এসব প্রবাসী
বিদেশে বসবাস করে রেমিট্যান্স
প্রবাহকে সমৃদ্ধ করলেও তাদের
যাতায়াতের একমাত্র গেটওয়ে
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ছিল উপেক্ষিত। কেবল অভ্যন্তরীণ
ফ্লাইট যাতায়াত করতো ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরে।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর
রহমান সিলেট ওসমানী
বিমানবন্দরকে আন্তর্জাতিক
বিমানবন্দরে উন্নীত করেছিলেন।
ওই সময় অবকাঠামোগত উন্নয়ন করা
হলেও রিফুয়েলিং সিস্টেম ছিল
না। ফলে বর্তমান সরকার ক্ষমতায়
আসার পর দেশ-বিদেশ থেকে
সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরে রিফুয়েলিং সিস্টেম
চালু করার দাবি উঠে। এই দাবির
প্রেক্ষিতে প্রায় ৩ বছর আগে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
শত কোটি টাকা ব্যয়ে রিফুয়েলিং
সিস্টেম চালু করেন। এরপর থেকে
সিলেট ওসমানী বিমানবন্দর
আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য
প্রস্তুত হয়ে যায়। প্রস্তুতের পর
বাংলাদেশ বিমান সিলেট থেকে
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে
সরাসরি ফ্লাইট চালু করে। কিন্তু
কুয়াশারার অজুহাত দেখিয়ে প্রায়
দুই বছর আগে বিমানও সরাসরি
ফ্লাইট বন্ধ করে দেয়। ফলে কয়েক
মাস সিলেট থেকে লন্ডনে
সরাসরি ফ্লাইট চালু বন্ধ থাকে।
আর ওই সময় সিলেটবাসী দাবি
তোলেন ওসমানী বিমানবন্দরে
আন্তর্জাতিক উড়োজাহাজ
কোম্পানির ফ্লাইট অবতরণের। এ
দাবি নিয়ে যখন সিলেটসহ
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত
প্রবাসীরা একজোট হন তখন
বাংলাদেশ বিমান লন্ডন, দুবাই,
সৌদি থেকে সরাসরি ফ্লাইট
নিয়ে সিলেটে আসছে। কিন্তু
সিলেট থেকে সরাসরি ওই সব
দেশে ফ্লাইট চালু করেনি। ফলে
সিলেটের যাত্রীদের বাধ্য হয়ে
ঢাকা ছুঁয়ে বিশ্বের বিভিন্ন
স্থানে যাতায়াত করতে হচ্ছে।
এতে ভোগান্তির শেষ নেই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দর সূত্র জানিয়েছে,
সিলেট বিমানবন্দর দিয়ে
প্রতিদিন ৬-৭শ’ জন প্রবাসী
বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত
করেন। এসব যাত্রীর চলতে হয়
বিমানের মর্জির ওপর। প্রতি
মাসেই ২-১ বার বাংলাদেশ
বিমানের সিডিউল ওলটপালট হয়।
ওই সময় বিমানবন্দরের অভ্যন্তরে
ইউরোপ ও আমেরিকাগামী
যাত্রীদের পোহাতে হয়
ভোগান্তি। এ অবস্থায় ২০১৫ সালের
১লা এপ্রিল সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই
দুবাই সরাসরি ফ্লাইট চালু
করেছিল। ওই দিন দুবাই থেকে
সরাসরি আসা একটি ফ্লাইট
সিলেটে আসে এবং সিলেট থেকে
সরাসরি দুবাই যায়। তবে মাত্র
একদিন ফ্লাইট অপারেট করেই
ফ্লাই দুবাইয়ের চলাচল বন্ধ হয়ে
যায়। এর কারণ ছিল, ফ্লাই দুবাই
ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড
সার্ভিস পায়নি। এমনকি তখন
ফ্লাই দুবাই রিজেন্ট এয়ার
ওয়েজের গ্রাউন্ড সার্ভিস
চেয়েছিল। কিন্তু বিমানের
আপত্তির কারণে তারা সেটিও
পায়নি। ওই সময় এয়ার এরাবিয়া
আসার কথা থাকলেও পরবর্তীতে
তারাও ফ্লাইট বন্ধ করে দেয়।
এদিকে, সম্প্রতি সিলেটের
প্রবাসী, ব্যবসায়ীসহ বিভিন্ন মহল
সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ
করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিতও এ ব্যাপারে কথা বলেন।
সরকারের শীর্ষ পর্যায়ের
ইতিবাচক মনোভাবের কারণে
সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বের
উড়োজাহাজ আসার প্রক্রিয়া শুরু
হয়েছে।
গতকাল বিকালে ফ্লাই দুবাই
সিলেট অফিসের ম্যানেজার
সিরাজুল ইসলাম মুকুল জানান,
আশা করা হচ্ছে আগামী
জানুয়ারি মাসের শেষদিকে
ফ্লাই দুবাই সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে
নিয়মিত যাতায়াত করতে পারবে।
ইতিমধ্যে সিভিল এভিয়েশনের
ছাড়পত্র পাওয়া গেছে। তিনি
বলেন, ফ্লাই দুবাই সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরে
রিজেন্ট এয়ারওয়েজের গ্রাউন্ড
সার্ভিস নেবে। রিজেন্ট আগামী
মাসের প্রথম দিকে আরো
যন্ত্রপাতি আনবে বলে জানান
তিনি। এদিকে, ফ্লাই দুবাই
সপ্তাহে প্রতিদিন দুবাই, কাতার,
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের
বিভিন্ন দেশে যাতায়াত করবে।
এতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে
বসবাসকারী যাত্রীরা কিছুটা
সুবিধা আদায় করবেন। তারা দুবাই
ট্রানজিট নিয়ে সরাসরি চলে
আসতে পারবেন সিলেটে। আর
সিলেট থেকে দুবাই হয়ে
যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে
পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে
বসবাসকারী সিলেটি যাত্রীরা
নিজ দেশের উড়োজাহাজ
কোম্পানি বাংলাদেশ বিমানে
ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
কিন্তু বিমানের নজিরবিহীন
গাফলাতির কারণে দুর্ভোগ
কমাতে বিদেশি কোম্পানিকে
আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণের দাবি তুলেছিলেন।
সিলেটের শিপার এয়ার
সার্ভিসের স্বত্বাধিকারী ও শীর্ষ
ব্যবসায়ী নেতা খন্দকার শিপার
আহমদ জানিয়েছেন, সিলেটের
যাত্রীরা প্রথম পছন্দ হিসেবে
বিমানকে বেঁচে নেন। আমরাও
বিমানকে সাপোর্ট করি। কিন্তু
যাত্রী চাহিদার কারণে এখন অন্য
উড়োজাহাজ কোম্পানিকে
সিলেটে আমন্ত্রণে বাধ্য করা
হয়েছে। বিমান সিলেট থেকে
সরাসরি ফ্লাইট চালু করলে একটু
বেশি দাম হলেও যাত্রীরা
বিমানেই ভ্রমণ করবেন বলে
জানান তিনি।
সিলেট চেম্বার অব কমার্সের
সভাপতি সালাহউদ্দিন আলী
আহমদ জানিয়েছেন, বিমানকে
সক্ষমতা আনতে হবে। যাত্রী
চাহিদা পূরণে আরো বেশি সচেষ্ট
হতে হবে। প্রতিযোগিতায় না এলে
চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি
বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে
আমাদের রপ্তানি বাণিজ্য
বাড়বে। এতে রেমিট্যান্সের
প্রবাহ আরো বাড়বে বলে জানান
তিনি। সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরের
ব্যবস্থাপক হাফিজ আহমদ
জানিয়েছেন, আমরা অনেক আগে
থেকেই প্রস্তুত। বিমানের
আন্তর্জাতিক ফ্লাইট তো অপারেট
করা হচ্ছে। সুতরাং যাত্রী সেবার
মান আরো বাড়াতে বিমানবন্দর
কর্তৃপক্ষ সচেষ্ট থাকবেন।

পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার কাউন্সিল ৩০ ডিসেম্বর

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার আওতাধীন পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার কাউন্সিল ৩০ ডিসেম্বর শুক্রবার
বাদ জুমা পশ্চিম ফরিদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে শাখার সকল দায়িত্বশীল নেতাকর্মীদের উপস্তিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে।
দাওয়াতক্রমে:
সভাপতি আবু তাহেফ শিবলু, সম্পাদক শরিফ আহমদ।

রবিবার, ডিসেম্বর ২৫, ২০১৬

ফেঞ্চুগঞ্জে মূল লড়াই হবে সাবেক দুই ছাত্রনেতা

সারা দেশে বহু প্রতীক্ষিত জেলা পরিষদ
নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত
হবে। জনপ্রতিনিধিদের ভোটে জেলা
পরিষদের প্রশাসক ও ওয়ার্ড সদস্যরা
নির্বাচিত হলেও সাধারণ মানুষের মধ্যে
উৎসাহের কমতি নেই। নির্বাচনের তারিখ
যত ঘনিয়ে আসছে পছন্দের প্রার্থীদের
পক্ষে ভোট প্রার্থনায় চেয়ারম্যান
মেম্বারদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্র্থী ও
তাদের সমর্থকরা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ও দক্ষিণ সুরমার দুটি
ইউনিয়ন নিয়ে গঠিত সিলেটের জেলা
পরিষদের ৩ নং ওয়ার্ডে ৭ প্রার্থী
থাকলেও ভোটারদের ধারণা মূল লড়াই হবে
সাবেক দুই ছাত্রনেতা আবদুল আউয়াল
কয়েস ও আবদুল আহাদ খান জামালের
মধ্যে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ, ২
নং মাইজগাঁও ও ৩ নং ঘিলাছড়া ইউপি
এবং দক্ষিণ সুরমা উপজেলার মোগলা
বাজার ও দাউদপুর ইউনিয়ন নিয়ে সিলেট
জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড গঠিত। এই
ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৩ জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
ও দুই ভাইস চেয়ারম্যানসহ তিনটি
ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের
নিয়ে ভোট সংখ্যা ৩৭টি এবং দক্ষিণ
সুরমার মোগলা বাজার ও দাউদপুর ইউপি
চেয়ারম্যান মেম্বারদের ভোট সংখ্যা
২৬টি। ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সদস্য
পদে ৫ জন প্রার্থী হলেও দক্ষিণ সুরমা
উপজেলা থেকে ২ জন প্রার্থী হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সদর
বিভিন্ন প্রার্থীর ব্যানার-পোস্টারে
ছেয়ে গেছে। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন
ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ
প্রার্থীদের ব্যানার, পোস্টারে ভরে
গেছে । সবার একটাই উদ্দেশ্য,
চেয়ারম্যান-মেম্বারদের দৃষ্টি আকর্ষণ
করা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে যারা প্রার্থী
হয়েছেন তারা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
আবদুল আউয়াল কয়েস (হাতি মার্কা),
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি
আবদুল আহাদ খান জামাল (ক্রিকেট ব্যাট)
ক্রীড়া সংগঠক আখলাকুর রহমান চৌধুরী
(উটপাখি), আতিকুর রহমান মিঠু (ঘুড়ি
মার্কা), শিক্ষক আবদুল্লাহ আল মামুন
(বৈদ্যুতিক পাখা)। দক্ষিণ সুরমা উপজেলা
থেকে প্রার্থী হয়েছেন সাংবাদিক ফয়ছল
আহমদ মুন্না (টিউবওয়েল মার্কা) এবং
ব্যবসায়ী ইছন মিয়া (তালা মার্কা)।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩
নং ওয়ার্ডে ভোটের মূল লড়াই হবে সাবেক
দুই ছাত্রনেতা কয়েস ও জামালের মধ্যে।
ছাত্রনেতা কয়েস প্রয়াত ইউপি সদস্য আবুল
কালামের সন্তান হওয়ার কারণে
চেয়ারম্যান-মেম্বাররা তার প্রতি
সহানুভূতিশীল।
১২ বছরে পদার্পণ করলো দেশের
শীর্ষস্থানীয় বেসরকারি
স্যাটেলাইট টেলিভিশন আরটিভি।
জনপ্রিয় এ টিভি চ্যানেলের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে
দিনব্যাপী জমকালো আয়োজন।
রাজধানীর তেজগাঁওতে আরটিভির
বেঙ্গল স্টুডিওতে সুশীল সমাজ,
রাজনীতিবিদ, গণমাধ্যম ও
সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং
তারকাদের উপস্থিতিতে
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে
সোমবার বেলা ১১টায়। দিনভর চলবে এ
অনুষ্ঠান, শেষ হবে সন্ধ্যা ৬টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
সরাসরি সম্প্রচারিত হবে আরটিভি ও
আরটিভি অনলাইনে
(www.rtvonline.com)।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
এরইমধ্যে শুরু হয়েছে। এ উপলক্ষে ২৫
ডিসেম্বর রাত ১১টা ২৫মিনিটে শুরু
হয়েছে গানের অনুষ্ঠান ‘উৎসব আনন্দে
আজ ও আগামী রাতের আয়োজন’।
২৬ ডিসেম্বর সকাল ৮ টা ৩০ মিনিট
থেকে থাকছে সরাসরি
সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ
এবং আগামীর প্রভাতি আয়োজন'।
সকাল ১০ টা ৩০ মিনিটে রয়েছে
বিশেষ তারকালাপ।
বিকেল ৫ টায় আঁখি আলমগীরের
পরিবেশনায় সরাসরি প্রচারিত হবে
আরেকটি বিশেষ লাইভ গানের
অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং
আগামীর সান্ধ্য আয়োজন’।

শুভ সকাল ﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ Good Morning আজ সোমবার ২৬ ডিসেম্বর ২০১৬ খ্রীষ্টাব্দ ২৫ রবিউল আউয়াল ১৪৩৮ হিজরী ১২ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ এখন শীতকাল আজকের সূর্যোদয় ৬:৩৯ ও সূর্যাস্ত ৫:১৮ মিনিটে

শুভ সকাল
ﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ
Good Morning
আজ সোমবার
২৬ ডিসেম্বর ২০১৬ খ্রীষ্টাব্দ
২৫ রবিউল আউয়াল ১৪৩৮ হিজরী
১২ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ
এখন শীতকাল
আজকের সূর্যোদয় ৬:৩৯ ও সূর্যাস্ত ৫:১৮
মিনিটে

মার্চে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে অংশ নেবে বাংলাদেশও

স্পোর্টস ডেস্কঃ আইসিসির
বাজেট বন্ধ করে দেয়ার ঘোষণার
পরই এশিয়ান ক্রিকেট কাউন্সিল
(এসিসি) ঘোষণা দিয়েছিল চলতি
বছর থেকে নিজেদের শক্তিতে
উঠে দাঁড়ানোর। আর তারই অংশ
হিসেবে নিজেরাই টুর্নামেন্ট
আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
মার্চে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে
ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার
সাথে অংশ নেবে বাংলাদেশও

শ্রীলঙ্কায় এসিসি সদরদফতরে
অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,
আগামী বছরের মার্চ থেকে নতুন
আঙ্গিকে অনুষ্ঠিত হবে এশিয়ান
এমার্জিং কাপ। আর এবারের এই
টুর্নামেন্টে এশিয়ার দুটি সহযোগি
দেশের পাশাপাশি অংশ নেবে
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও
শ্রীলঙ্কার একটি করে দল। এই খবর
নিশ্চিত করেছে বিসিবির প্রধান
নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী
সুজন।
এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন,
‘আগামী ১৫ থেকে ২৫ মার্চ দুবাইতে
এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর
এশিয়া কাপের পাশাপাশি
এমার্জিং এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপ ও মেয়েদের এশিয়া
কাপ এখন থেকে নিয়মিত আয়োজন
করা হবে বলে আমরা আশা করছি।’
এদিকে এ টুর্নামেন্টে এশিয়ার
সহযোগি দেশগুলো তাদের মূল
জাতীয় দল পাঠালেও চারটি টেস্ট
খেলুড়ে দল তাদের অনুরধ-২৩ দল
পাঠাবে। তবে শর্ত হচ্ছে এই দলে
তিনজন জাতীয় দলের
ক্রিকেটারকে রাখতেই হবে। আর
টুর্নামেন্টের দুটি সহযোগি দেশ
বাছাই করা হবে মূলত
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার গংঙ্গাপুর গ্রামে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফেঞ্চুগঞ্জ উপজেলার
গংঙ্গাপুর গ্রামে গত ২১তারিখ রোজ বুধবার
রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা
ঘটেছে। বুধবার রাত সোয়া ১টায় মিনিটে
গংঙ্গাপুরের চান মিয়া ও ময়না মিয়ার
বাড়িতে হামলা চালায় ডাকাত দল।
সরেজমিনে দেখা যায়, দুই বাড়িই
এলোমেলো, গেইট, গ্রীল,দরজা ক্ষতিগ্রস্ত।
চান মিয়ার মেয়ে জানান, রাত ১টার পরই
১০/১২ জনের সসস্ত্র ডাকাত দল গ্রীলের
তালা ভেঙ্গে ঘরে ডুকে তাদেরকে এক রুমে
বন্দি করে সোনাদানা, নগদ টাকা সহ প্রায়
তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে
যায়। তার আগে বা পরেই ডাকাত দল
হামলা চালায় পার্শ্ববর্তি ময়না মিয়ার
বাড়িতে একই কায়দায় ডাকাত দল
আনুমানিক পাচ লক্ষাধিক টাকার
মালামাল নিয়ে যায়।
ঘটনাস্থলে আসা ফেঞ্চুগঞ্জ থানার এস, আই
বশির উদ্দিন জানান, ডাকাতির খবর শুনে
ঘটানাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ
ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া
যায়নি। শীত মৌসুমে ডাকাতির উপদ্রব
বেড়ে যায়। উত্তর ফেঞ্চুগঞ্জ এলাকায়
রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার
দাবি জানান এলাকাবাসী।

ইসরায়েলে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তান

ইসরায়েলে পরমাণু হামলার হুমকি
দিয়েছেন পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ
আসিফ। জানা গেছে, সিরিয়া ইস্যুতে
পাকিস্তানকে নাক গলাতে নিষেধ
করেছিল ইসরায়েল। এমনকি সিরিয়ায়
সৈন্য পাঠালে পাকিস্তানকে
পারমাণবিক বোমায় গুড়িয়ে দেয়ার
হুমকিও দেয়ার খরর প্রকাশ পায় একটি
পোর্টালে। এরই জবাবে ইসরায়েলকে
হুঁশিয়ার করেছেন পাকিস্তানের
প্রতিরক্ষা মন্ত্রী।
ইসরায়েল পাকিস্তানে পরমাণু হামলা
চালাবে গণমাধ্যমে এমন খবর প্রচার হবার
পর পাল্টা হুমকি দেন মোহাম্মদ আসিফ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে
তিনি লিখেছেন, 'সিরিয়ায় দায়েশের
বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকায়
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী পরমাণু
হামলার হুমকি দিয়েছেন। কিন্তু
ইসরায়েলকে মনে রাখা উচিত
পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ।' এই টুইট
বার্তাতেই স্পষ্ট ইসরায়েল পাকিস্তানে
হামলা বা তাদের দিকে চোখ তুলে
তাকালে দেশটি ছেড়ে কথা বলবে না।

হাতে আর মাত্র কয়েকঘণ্টা, এর পরই মাঠে গড়াবে বাংলাদেশে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে

হাতে আর মাত্র
কয়েকঘণ্টা, এর পরই মাঠে গড়াবে
বাংলাদেশে-নিউজিল্যান্ড
সিরিজের প্রথম ওয়ানডে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে
আগামীকাল লন্ডন সময় রাত ১০টা ও
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে
ম্যাচটি। খেলা বিদেশে, তাই
ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ
নেই- কোন চ্যানেলে দেখা যাবে
মাশরাফি-সাকিবদের খেলা।
আশার কথা এই সিরিজের
ম্যাচগুলো দেখা যাবে
বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল
নাইনে।
শুধু দেশের এই দুটি চ্যানেলেই নয়,
দেখা যাবে সনি ইএসপিএনেও। আর
নিউজিল্যান্ডের প্রিমিয়ার
টিভি সরাসরি সম্প্রচার করবে
সিরিজের তিনটি ওয়ানডে,
তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট।
এ ছাড়া বাংলাদেশ বেতার
খেলাটির ধারাবিবরণী শোনাবে।
আগামীকাল প্রথম ওয়ানডে ছাড়া
সিরিজের দ্বিতীয় ও তৃতীয়
ওয়ানডে হবে যাথাক্রমে ২৯ ও ৩১
ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি
খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর
দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০
থেকে ২৪ জানুয়ারি।
প্রথম ওয়ানডের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা
(অধিনায়ক), সাকিব আল হাসান
(সহ-অধিনায়ক), তামিম ইকবাল,
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ,
ইমরুল কায়েস, সৌম্য সরকার,
সাব্বির রহমান, মোসাদ্দেক
হোসেন, রুবেল হোসেন, তাসকিন
আহমেদ, মোস্তাফিজুর রহমান,
মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ
রায় ও তানভীর হায়দার।

ছড়া ও খাল রক্ষায় সিলেটের ইতিহাসে পাওয়া গেছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত একনেকের সভায় ২শ’ ৩৬ কোটি ৪০ লাখ টাকা প্রকল্পের অনুমোদন

ছড়া ও খাল রক্ষায়
সিলেটের ইতিহাসে পাওয়া
গেছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত
একনেকের সভায় ২শ’ ৩৬ কোটি ৪০
লাখ টাকা প্রকল্পের অনুমোদন
দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের
মতো শুধুমাত্র ছড়া ও খাল রক্ষায়
এতবড় প্রকল্প পেলো সিলেট সিটি
কর্পোরেশন। এই প্রকল্প
বাস্তবায়নের মাধ্যমে সিলেটের
ছড়া ও খাল রক্ষার পাশাপাশি
তা দৃষ্টিনন্দন করার সুযোগ সৃষ্টি
হয়েছে।
এই প্রকল্পে সরকার ২০০ কোটি ৯৪
লাখ টাকা এবং সিলেট সিটি
কর্পোরেশনের নিজস্ব তহবিল
থেকে ৩৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়
করবে। প্রকল্পের আওতায় সিলেটের
১৩টি ছড়ার ২৬.৯৬ কিলোমিটার
আরসিসি রিটেইনিং ওয়াল
নির্মাণ করা হবে। এছাড়া ৫
কিলোমিটার ইউটাইপ ড্রেন,
সাড়ে তিন কিলোমিটার
ওয়াকওয়ে, ১০ কিলোমিটার ছড়া ও
খাল খনন করা হবে। এছাড়াও এই
প্রকল্পের আওতায় ৯টি ইকুইপমেন্ট
ক্রয় করা হবে যার মধ্যে রয়েছে
এমপিএসআইবিআই এস্কাভেটর,
উভচর এই এস্কাভেটর দিয়ে নদী
খননও করা যাবে। প্রকল্পের
আওতাভুক্ত ছড়া ও খাল গুলো হচ্ছে
মালনীছড়া, গোয়ালীছড়া,
গাভীয়ার খাল, মুগনীছড়া,
কালীবাড়ী ছড়া, হলদিছড়া,
যুগনীছড়া, ধোপাছড়া, বুবিছড়া,
বাবুছড়া, রতœারখাল, জৈন্তার
খাল ও বসুর খাল।
২০১৪ সালের শেষের দিকে
প্রকল্পটি প্রণয়ন করার পর বিভিন্ন
ধাপ অতিক্রম করে চলতি ডিসেম্বর
মাসে প্রকল্পটি পাশ হয়। ২০১৭
সালের জানুয়ারী মাসে প্রকল্প
বাস্তবায়ন কাজ শুরু হয়ে ২০১৮
সালের ডিসেম্বরের মধ্যেই কাজ
সমাপ্ত করা হবে-এমনটাই
জানিয়েছে সিলেট সিটি
কর্পোরেশনের প্রকৌশল শাখা।
এই প্রকল্পকে একটি যুগান্তকারী
প্রকল্প হিসেবে আখ্যায়িত করে
সিলেট সিটি কর্পোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল
হাবীব জানান, ‘এই প্রকল্পের মূল
কৃতিত্ব মাননীয় অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মুহিত এমপির।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
এমপির ঐকান্তিক প্রচেষ্টার
কারণেই এই প্রকল্প পেয়েছে
সিলেট সিটি কর্পোরেশন।’
এনামুল হাবীব জানান, ‘প্রকল্প
প্রস্তুতির শুরু থেকে পাশ হওয়া
পর্যন্ত অর্থমন্ত্রী এই প্রকল্পের
জন্য সার্বিক দিক নির্দেশনা
দিয়েছেন। একনেকের সভায়ও
তিনি এই প্রকল্পের গুরুত্ব তুলে
ধরেন। একনেকে’র সভায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই
প্রকল্পের আওতায় সিলেটের ছড়া ও
খাল উদ্ধার করে তা রক্ষায়
দ্রুততার সাথে কাজ করার জন্য
সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ
দিয়েছেন।’ এনামুল হাবীব আরও
জানান, ‘এই প্রকল্প বাস্তবায়নের
ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রী
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ
হোসেন এবং স্থানীয় সরকার সচিব
আবদুল মালেক আন্তরিকভাবে
সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন।’