রবিবার, ডিসেম্বর ২৫, ২০১৬

ছড়া ও খাল রক্ষায় সিলেটের ইতিহাসে পাওয়া গেছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত একনেকের সভায় ২শ’ ৩৬ কোটি ৪০ লাখ টাকা প্রকল্পের অনুমোদন

ছড়া ও খাল রক্ষায়
সিলেটের ইতিহাসে পাওয়া
গেছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত
একনেকের সভায় ২শ’ ৩৬ কোটি ৪০
লাখ টাকা প্রকল্পের অনুমোদন
দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের
মতো শুধুমাত্র ছড়া ও খাল রক্ষায়
এতবড় প্রকল্প পেলো সিলেট সিটি
কর্পোরেশন। এই প্রকল্প
বাস্তবায়নের মাধ্যমে সিলেটের
ছড়া ও খাল রক্ষার পাশাপাশি
তা দৃষ্টিনন্দন করার সুযোগ সৃষ্টি
হয়েছে।
এই প্রকল্পে সরকার ২০০ কোটি ৯৪
লাখ টাকা এবং সিলেট সিটি
কর্পোরেশনের নিজস্ব তহবিল
থেকে ৩৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়
করবে। প্রকল্পের আওতায় সিলেটের
১৩টি ছড়ার ২৬.৯৬ কিলোমিটার
আরসিসি রিটেইনিং ওয়াল
নির্মাণ করা হবে। এছাড়া ৫
কিলোমিটার ইউটাইপ ড্রেন,
সাড়ে তিন কিলোমিটার
ওয়াকওয়ে, ১০ কিলোমিটার ছড়া ও
খাল খনন করা হবে। এছাড়াও এই
প্রকল্পের আওতায় ৯টি ইকুইপমেন্ট
ক্রয় করা হবে যার মধ্যে রয়েছে
এমপিএসআইবিআই এস্কাভেটর,
উভচর এই এস্কাভেটর দিয়ে নদী
খননও করা যাবে। প্রকল্পের
আওতাভুক্ত ছড়া ও খাল গুলো হচ্ছে
মালনীছড়া, গোয়ালীছড়া,
গাভীয়ার খাল, মুগনীছড়া,
কালীবাড়ী ছড়া, হলদিছড়া,
যুগনীছড়া, ধোপাছড়া, বুবিছড়া,
বাবুছড়া, রতœারখাল, জৈন্তার
খাল ও বসুর খাল।
২০১৪ সালের শেষের দিকে
প্রকল্পটি প্রণয়ন করার পর বিভিন্ন
ধাপ অতিক্রম করে চলতি ডিসেম্বর
মাসে প্রকল্পটি পাশ হয়। ২০১৭
সালের জানুয়ারী মাসে প্রকল্প
বাস্তবায়ন কাজ শুরু হয়ে ২০১৮
সালের ডিসেম্বরের মধ্যেই কাজ
সমাপ্ত করা হবে-এমনটাই
জানিয়েছে সিলেট সিটি
কর্পোরেশনের প্রকৌশল শাখা।
এই প্রকল্পকে একটি যুগান্তকারী
প্রকল্প হিসেবে আখ্যায়িত করে
সিলেট সিটি কর্পোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল
হাবীব জানান, ‘এই প্রকল্পের মূল
কৃতিত্ব মাননীয় অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মুহিত এমপির।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
এমপির ঐকান্তিক প্রচেষ্টার
কারণেই এই প্রকল্প পেয়েছে
সিলেট সিটি কর্পোরেশন।’
এনামুল হাবীব জানান, ‘প্রকল্প
প্রস্তুতির শুরু থেকে পাশ হওয়া
পর্যন্ত অর্থমন্ত্রী এই প্রকল্পের
জন্য সার্বিক দিক নির্দেশনা
দিয়েছেন। একনেকের সভায়ও
তিনি এই প্রকল্পের গুরুত্ব তুলে
ধরেন। একনেকে’র সভায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই
প্রকল্পের আওতায় সিলেটের ছড়া ও
খাল উদ্ধার করে তা রক্ষায়
দ্রুততার সাথে কাজ করার জন্য
সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ
দিয়েছেন।’ এনামুল হাবীব আরও
জানান, ‘এই প্রকল্প বাস্তবায়নের
ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রী
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ
হোসেন এবং স্থানীয় সরকার সচিব
আবদুল মালেক আন্তরিকভাবে
সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন।’

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জের
মাইজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায়
অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক
করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন
সংলগ্ন রুজেল মিয়ার কলনিতে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, কিশোরগঞ্জের অলি
উল্লাহ (৩৫), ফেঞ্চুগঞ্জ চেরাগি গ্রামের
মৃত মছদ্দর আলীর ছেলে আনোয়ার
হোসেন (৩২), ময়মনসিংহের লাল মিয়ার
ছেলে হেলাল মিয়া (৩৫), ফেঞ্চুগঞ্জ
কায়েস্ত গ্রামের গোলাম মোস্তফার
ছেলে গোলাম গফফার (৫২) ও কুমিল্লার
মৃত সুজন মিয়ার পুত্র তিরন মিয়া (৩৫)।
ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই)
শাহ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে
জুয়া আইনে মামলা দায়ের করে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই
সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া
দুই জুয়াড়ি রুজেল মিয়া ও ভুদন কেও
আটকের চেষ্টা চলছে।

রাজনগরের শাহজালাল-লতিফিয় া ইবতেদায়ী মাদরাসার বার্ষিক ওয়াজ সম্পন্ন

★★★রা
জনগরের শাহজালাল-লতিফিয় া ইবতেদায়ী মাদরাসার বার্ষিক ওয়াজ সম্পন্ন★★★ ২৫ ডিসেম্বরঃ রাজনগরের জাদুরগুলে হযরত শাহজালাল-লতিফিয়া ইবতেদায়ী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার দুপুর ২ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী র. এর অন্যতম উত্তরসুরী আল্লামা হাফিজ ফখর উদ্দীন চৌধুরী, ফুলতলী। প্রধান বক্তার বয়ান পেশ করেন মোহনা টেলিভিশনের ইসলামি উপস্তাপক মাওলানা বেলাল আহমদ। আরোও বয়ান পেশ করেন মাওলানা নেছার আহমদ, চট্রগ্রাম। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা বশির উদ্দীন, খালিশপুর রাহমানিয়া মডেল আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সারকারখানা জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দীন। মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফিজ কাউছার আহমদ,সিলেট পুর্ব জেলা সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পুর্ব জেলা সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, আল-ইসলাহ নেতা- এম জি জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ শাহনেওয়াজ,হাফিজ সাদিকুর রহমান, জাকির হোসেন,ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান সজিব, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ এজাজুল হক সুমন,রাজনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক সহ-সভাপতি জায়েদুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ আহবায়ক শাহজাহান উদ্দীন, উত্তরভাগ ইউনিয়ন আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন মৌলভীবাজার মজিদিয়া শিল্পীগোষ্ঠী। মাহফিল শেষে বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার, ডিসেম্বর ২৪, ২০১৬

পূর্ব কর্মধা আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন

***পূর্ব কর্মধা আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন***
পূর্ব কর্মধা আঞ্চলিক শাখার কাউন্সিল ২৩ডিসেম্বর শুকরবার বাদ আছর পূর্ব কর্মধা জামে মসজিদে অনুষ্টিত হয়, ছাব্বির আহমদকে সভাপতি সাকিল আহমদকে সাদারন সম্পাদক করে কমিটি করা হয় উপস্তিত ছিলেন ২নং মাইজগাও ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মারুফ আহমদ, সহ সাদারন সম্পাদক ইমন আহমদ,অর্থ সম্পাদক আবু তায়েফ শিবলু, সদস্য ছাব্বির আহমদ।