শনিবার, জানুয়ারি ০৭, ২০১৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও
আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন
করা হয়েছে। শনিবার সকাল থেকে
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের
অবস্থান রয়েছে। কার্যালয়ের সামনে
দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে।
সাদা পোশাকেও রয়েছে বাহিনীর
সদস্যরা।
কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-
দফতর সম্পাদক বেলাল আহমেদসহ
কয়েকজন অফিস কর্মী ছাড়া আর কেউই
নেই। নয়া পল্টনে বিএনপির
কার্যালয়ের পাশে দিয়ে পথচারীদেরও
যেতে দিচ্ছে না পুলিশ।
সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও
গণপূর্ত অধিদফতরের কাছে চিঠি দেয়া
হলেও শনিবার সকাল পর্যন্ত অনুমতি
পাওয়া যায়নি বলে জানিয়েছেন
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল
আহমেদ।
এই পরিস্থিতিতে জরুরি সংবাদ
সম্মেলন ডেকেছে বিএনপি। দুপুরের
আগেই কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ
সম্মেলন হবে বলে দপ্তর থেকে
জানানো হয়।
রমনা থানার পরিদর্শক কাজী
শাহীদুজ্জামান বলেন, ‘এখানে
বিএনপির একটি কর্মসূচি ঘোষণা
করেছে। আমাদের কাছে তথ্য আছে,
বিএনপির দুই গ্রুপে গোলমাল হতে
পারে। জনস্বার্থ রক্ষায় আমরা এখানে
এসেছি।

মাঠে গড়াচ্ছে সিলেট প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবল

সিলেট প্রিমিয়ার
লিগ ফুটবল মাঠে গড়াচ্ছে। এবার আর
পেছানোর শঙ্কা নেই। এক দিকে যেমন
সম্মত হয়েছেন ক্লাব কর্মকর্তারা, তেমনি
তাদের সামনে পেছানোরও কোন সুযোগ
নেই।
তাই সিলেটের ফুটবলারদের আশার কথাই
শুলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক, জেলা ফুটবল
এসোসিয়েশনের সভাপতি, বাফুফের
কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন সেলিম।
এসএনপিস্পোর্টসকে মাহি উদ্দিন সেলিম
বলেন, আজ (৪ জানুয়ারী বুধবার) আমরা
সবাই বসে তারিখ নির্ধারণ করেছি। সব
ক্লাব কর্মকর্তারা রাজী হয়েছেন। সময়
আর পেছানো হবে না।
আগামি ২৭ জানুয়ারী তাই মাঠে গড়াচ্ছে
সিলেট প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবল

প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্টিত হবে।
সিলেটের ফুটবলের শীর্ষ ১০টি ক্লাব অংশ
নিয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে।
এর আগে ডিএফএ কর্মকর্তারা গত ২৬
ডিসেম্বর প্রিমিয়ার লিগ শুরুর কথা
জানিয়ে ছিলেন। গত ২৪ নভেম্বর ডিএফএ’র
সভার এই তারিখ নির্ধারণ করা হলেও
খেলা মাঠে গড়ায়নি। তাই সবার মনে
শঙ্কা হয়ে ছিলো লিগ হয়তো মাঠে
গড়াবে না।
তবে সেসব শঙ্কা উড়িয়ে লিগ আগামি ২৭
জানুয়ারী মাঠে গড়াচ্ছে। আর ক্লাব
কর্মকর্তরা সম্মতি প্রদান করায় লিগ
আয়োজনে কোন বাঁধাই থাকলো না।
এমনিতেই দীর্ঘ দিন থেকে মাঠে নেই
স্থানীয় ফুটবল। ফুটবলাররা লিগের দাবি
জানিয়ে আসছেন দীর্ঘ দিন। এই সময়ের
মধ্যে লিগ আয়োজনের একটা ‘অলিখিত’
বাধ্যবাধকতাও আছে ফুটবল কর্মকর্তাদের।
এরই মধ্যে ক্রিকেট লিগ আয়োজনের দাবি
উঠেছে। তাছাড়া ক্রিকেট লিগ
আয়োজনের জন্য প্রস্তুুতি শুরু করে
দিয়েছেন ক্রিকেটের কর্মকর্তারা। আজ
বুধবার লিগ স্পন্সর প্রতিষ্ঠানের সাথে
চুক্তিও করা হয়ে গেছে। ফলে দ্রুত ফুটবল
লিগ আয়োজন না করলে পরবর্তীতে আর
তা করা যাবে না।
অন্যদিকে ফুটবলের জন্য সিলেটের পুরোই
প্রস্তুুত আছে। সদ্য শেষ হয়ে যাওয়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের
দ্বিতীয় পর্বের জন্য আগ থেকেই প্রস্তুুত
ছিলো মাঠ। কিন্তুু প্রিমিয়ার লিগ
ফুটবলের সিলেট পর্বের দ্বিতীয় পর্ব আর
সিলেটে হয়নি। ফলে আগের প্রস্তুুত করা
মাঠ প্রস্তুুতই আছে প্রিমিয়ার লিগ
আয়োজনের জন্য।
এবার তাই আশার আলো দেখতেই পারেন
দীর্ঘ দিন থেকে লিগের দাবি জানিয়ে
আসা সিলেটের ফুটবলাররা।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন চলছে অনির্বাচিত ও মেয়াদোত্তীর্ণ পরিষদ দিয়ে

 সিলেটের ফেঞ্চুগঞ্জ
উপজেলার ৫টি ইউনিয়ন চলছে
অনির্বাচিত ও মেয়াদোত্তীর্ণ পরিষদ
দিয়ে
। উপজেলার ৩টি ইউনিয়নকে
ভেঙে ৫টি ইউনিয়ন করায় এ সমস্যা
দেখা দিয়েছে। নবগঠিত ইউনিয়ন দুটির
সীমানা সংক্রান্ত মামলা-মকদ্দমায়
আটকে আছে ৫টি ইউনিয়নের নির্বাচন।
নবগঠিত দুটি ইউনিয়ন পরিষদের
দায়িত্বে রয়েছেন সরকার মনোনীত
প্রশাসনের কর্মকর্তারা। অপর ৩টি
ইউনিয়নের নির্বাচিত পরিষদের
মেয়াদ শেষ হয়েছে প্রায় ১০ বছর আগে।
এ অবস্থায় স্থানীয় লোকজন নাগরিক
সেবা পেতে ইউনিয়ন পরিষদে গিয়ে
পদে পদে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
জানা যায়, জনসংখ্যা বৃদ্ধি ও
ভৌগলিক কারণে ২০১১ সালের ৭ এপ্রিল
এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে
ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নকে
৫টি ইউনিয়নে উন্নীত করা হয়।
উপজেলার মুহিদপুর, পাঠানচক, কটালপুর
কোনাপাড়া, কটালপুর পশ্চিমপাড়া,
কটালপুর উত্তরপাড়া, দীনপুর, আটঘর,
কটালপুর মাঝপাড়া, ইলাশপুর, ছালেহপুর,
গাজীপুর, খিলপাড়া, পূর্ব ইলাশপুর,
চাঁনপুর, নারায়ণপুর, নোয়াখাল ও
দনারাম গ্রাম নিয়ে ৪নং উত্তর
কুশিয়ারা ইউনিয়ন এবং মল্লিকপুর,
কুতুবপুর লামা গংগাপুর, সুলতানপুর,
গয়াসি, মানিকোনা পূর্বপাড়া,
মানিকোনা পশ্চিমপাড়া, ভেলকোনা,
সুড়িকান্দি, সাইলকান্দি গ্রাম নিয়ে
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন গঠন করা
হয়। গত পাঁচ বছর ধরে নবগঠিত দুটি
ইউনিয়নের কার্যক্রম চলছে উপজেলা
সদরে। নতুন সৃষ্টি হওয়া ইউনিয়নগুলোর
কার্যক্রমের শুরুতে তিন মাসের জন্য
অতিরিক্ত দায়িত্ব হিসেবে সরকারি
কর্মকর্তাদের প্রশাসক হিসেবে
নিয়োগ করা হয়। ৪নং উত্তর কুশিয়ারা
ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ
প্রদান করা হয় উপজেলা যুব উন্নয়ন
অফিসার সুব্রত কর ও ৫নং উত্তর
ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নিয়োগ প্রদান
করা হয় তৎকালীন উপজেলা সহকারী
শিক্ষা অফিসার রফিজ মিঞাকে।
ইউনিয়ন পরিষদের কার্যক্রমের শুরুতেই
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের
কার্যক্রম পরিচালনা হতো উপজেলা যুব
উন্নয়ন অফিসারের কার্যালয় ও ৫নং
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের
কার্যক্রম পরিচালনা হতো ১নং
ফেঞ্চুগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদের
হলরুম থেকে। গেজেট নোটিফিকেশনে
বর্ধিত ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে
উত্তর ইসলামপুর গ্রাম অন্তর্ভুক্ত না
হওয়ায় ওই গ্রামের বাসিন্দা জামাল
মিয়া ২০১১ সালের ২৯ নভেম্বর উচ্চ
আদালতে একটি রিট পিটিশন দাখিল
করেন, এরই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত
২০১১ সালের ৭ এপ্রিলে প্রকাশিত ৫টি
ইউনিয়ন নিয়ে গঠিত গেজেট
নোটিফিকেশনকে অবৈধ ঘোষণা করলে
বন্ধ হয়ে যায় ফেঞ্চুগঞ্জে ইউনিয়ন
পরিষদের নির্বাচন। নবগঠিত ইউনিয়ন
দুটির কার্যক্রম পরিচালনার
সুবিধার্থে দুটি ইউনিয়নে সচিব
নিয়োগ প্রদান করা হলেও নির্বাচন না
হওয়ায় প্রশাসকরা দায়িত্ব পালন করে
আসছেন। বর্তমানে উত্তর কুশিয়ারা
ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে
দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি
অফিসার চন্দন কুমার মহাপাত্র ও উত্তর
ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রশাসকের
দায়িত্বে রয়েছেন উপজেলা
বিআরডিবি অফিসার মো. কামাল
আহমদ। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ
ইউনিয়নের কার্যক্রম ১নং ফেঞ্চুগঞ্জ
ইউনিয়ন পরিষদ হলরুম থেকে পরিচালনা
করলেও ৪নং উত্তর কুশিয়ারা
ইউনিয়নের কার্যক্রম চলছে উপজেলা
কৃষি কার্যালয় থেকে। উপজেলা সদরের
অস্থায়ী কার্যালয় থেকে ইউনিয়ন
দুটির কার্যক্রম পরিচালনা করায়
নাগরিকদের সেবা প্রত্যাশী
নাগরিকরা কুশিয়ারা নদী অতিক্রম
করেই সেবা গ্রহণ করতে হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের কর্মী সম্মেলনে ৮ জানুয়ারি

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ  ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের কর্মী সম্মেলনে ৮ জানুয়ারি
সকাল ১০ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ
বনছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হবে,
ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল ছাত্রলীগ এর নেতা কর্মীকে সম্মেলনে উপস্তিত তাকার জন্য আহব্বান জানিয়েছেন  ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মুহিত শাহ, সাদারণ সম্পাদক ফয়ছল আহমদ।

আইএস এজেন্ট সালমান খান!

 বলিউড
ভাইজান'খ্যাত সালমান
খানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠি
আইএসের সঙ্গে কাজ করার অভিযোগ
আনা হয়েছে। বিগ বস'র ঘর থেকে বের
করে দেয়া হয়েছে ওম স্বামীকে। আর
এটাই কাল হলো এ অভিনেতার।
বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার
পর থেকেই একের পর এক বিস্ফোরক
অভিযোগ করে চলেছেন ওম। এর আগে
ভিজে বাণীর বিরুদ্ধে অভিযোগ
এনেছিলেন তিনি। এবার ছেড়ে কথা
বললেন না সালমানকেও। 'দাবাং'
তারকার বিরুদ্ধে এমন অভিযোগ
আনায় ওম অবশ্য ব্যাপক নিন্দিত
হচ্ছেন।
বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হবার পরেই
ওম অভিযোগ করেন, সালমান আইএস'র
এজেন্ট। একটি টেলিভিশন চ্যানেলের
ক্যামেরার সামনে দাঁড়িয়ে
সালমানের বিরুদ্ধে এমন অভিযোগ
করেন ভারতীয় ধর্মীয় নেতা।
এর আগে আমির, শাহরুখ এবং সাইফ
আলি খানকে অপহরণ করে
সনাতন ধর্মে ধর্মান্তরিত করা হবে
বলে বেফাঁস মন্তব্য করেও সমালোচিত
হয়েছিলেন তিনি। এও বলেছিলেন,
এসব তারকারা হিন্দু মেয়ে ভোগ
করার জন্যই তাদের বিয়ে করেছেন।

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে

চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা আরও
কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। শনিবার (৭ জানুয়ারি)
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
তেতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিলো
৮.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে
মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা
থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে
জানানো হয়, দক্ষিণ আন্দামান সাগর ও
তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি
হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের
বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন
এলাকায় অবস্থান করছে।
এদিকে, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌ
চলাচল। কুয়াশার কারণে দেশের প্রধান
তিনটি নৌপথে ৬-৮ ঘণ্টারও বেশি চলাচল
বন্ধ রাখা হয়। দৌলতদিয়া-পাটুরিয়া,
শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-
চাঁদপুর নৌপথে সব ধরনের নৌযান চলাচল
স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে
বঙ্গবন্ধু সেতুতেও যান চলাচল ব্যহত
হয়েছে। রাতে কয়েক দফা বন্ধের পর
শনিবার সকালে দুইটি লেনে ধীরগতিতে
যান চলাচল শুরু হয়।

শুক্রবার, জানুয়ারি ০৬, ২০১৭

ফেঞ্চুগঞ্জ ফাজিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ১১ জানুয়ারি

 ফেঞ্চুগঞ্জ
(সিলেট) সংবাদদাতা: সিলেটের অন্যতম
দ্বীনি বিদ্যাপীঠ ফেঞ্চুগঞ্জ ফাজিল
(ডিগ্রি) মাদরাসার বার্ষিক ওয়াজ
মাহফিল ১১ জানুয়ারি
বুধবার বাদ যোহর
মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত
হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন
উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ,
ইছামতী কামিল মাদরাসার সাবেক
অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হবিবুর
রহমান।
প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ
সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে বয়ান
পেশ করবেন ঝালকাঠি এন এস কামিল
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর
মোহাম্মদ ছালেহ, সৎপুর দারুল হাদিস
কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা
ছালিক আহমদ, রাখালগঞ্জ সিনিয়র
মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর
রহমান।
মাহফিলে সর্বস্তরের মুসলমান ভাইদের
সার্বিক সহযোগিতা ও উপস্তিতি কামনা
করেছেন মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা
ফরিদ উদ্দীন।

চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরলো বাংলার মেয়েরা

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ নিয়ে
দেশে ফিরেছে শিলিগুড়িতে অনুষ্ঠিত
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে
রানার্স-আপ হওয়া বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন
বিমানবন্দরে দলের জন্য উষ্ণ সংবর্ধনার
আয়োজন করে। ফেডারেশনের
কার্যনির্বাহী কমিটির সদস্যরা দলকে
ফুলেল শুভেচ্ছা জানান।
প্রথমবারের মতো সাফ ফুটবলের
ফাইনালে উঠেই ইতিহাস সৃষ্টি করে
বাংলাদেশের মেয়েরা। তবে অপেক্ষা
ছিল শিরোপা জয়ের। প্রথমার্ধে দারুণ
লড়াই করলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম
করে স্বপ্না-কৃষ্ণাদের সেই স্বপ্ন ভেঙে
গেল।
এর আগে ২০১৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৪
দল নেপাল থেকে দেশের জন্য নিয়ে
এসেছিল এএফসির আঞ্চলিক শিরোপা।
তবে সেটি ছিল বয়সভিত্তিক ফুটবলের
সাফল্য। এরপর বিদেশের মাঠে তো দূরের
কথা, দেশের মাটিতেও জাতীয় পর্যায়ে
মেয়েরা এর আগে কোনও ট্রফি জিততে
পারেনি। সাফে রানার্স-আপ হয়ে এই
প্রথম কোনও ট্রফি জিতল তারা।
সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১
গোলে হেরে শিরোপা উঁচু করে ধরা হয়নি
বাংলাদেশের। তবে রানার্স আপ ট্রফির
সঙ্গে ভালো পারফরম্যান্স ও পরিচ্ছন্ন
ফুটবল খেলে ফেয়ার-প্লে ট্রফিও জয়
করেছে লাল-সবুজের দল। পুরো
টুর্নামেন্টে একটি বিপজ্জনক ফাউলও
করেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো
দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে
নিয়েছে ফাইনালে। তবে হার মানলেও
সার্বিকভাবে ভালো ফুটবল খেলার
কারণে ফেয়ার প্লে ট্রফি উঠেছে
বাংলাদেশের হাতে। পুরো টুর্নামেন্টে
মোট ১৩ গোল করেছে বাংলাদেশ, আর
গোল হজম করেছে ৩টি। আর এই তিনটি
গোলই হয়েছে ফাইনালে।

আজকের সংবাদ শিরোনাম

▓▓▓ আজকের সংবাদ শিরোনাম ▓▓▓
► নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে
ক্ষমতায় আসতে হবে, ক্যান্টনমেন্ট থেকে
এসে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না : সৈয়দ
আশরাফ।
► আগামি নির্বাচনেও আওয়ামী লীগের
পক্ষে রায় দিয়ে জনগণ বিএনপিকে শেষ
শিক্ষা দেবে : আমির হোসেন আমু।
►কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে
সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার :
মির্জা ফখরুল।
► ডিএনসিসি মার্কেটে আগুন : শুক্রবার
থেকে কার্যক্রম শুরুর ঘোষণা মালিক
সমিতির, তদন্ত কমিটির উপর অনাস্থা;
দোষারোপ বন্ধ করতে হবে, আরও সাতটি
মাকের্ট ঝুঁকিপূর্ণ : মেয়র আনিসুল হক।
► ডিএনসিসি মার্কেটে আগুন লাগার কথা
মাথায় রেখে দক্ষিণ সিটি করপোরেশনের
সব মার্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ
নিরাপত্তা নেয়ার নির্দেশ মেয়র সাঈদ
খোকনের।
►প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রুটি
: দুই আসামি আবারো সাতদিনের
রিমাণ্ডে।
► নির্বাচন কমিশন পুনর্গঠনে সাত দফা
সুপারিশ দিয়েছে কমিউনিস্ট পার্টি।
► প্রধানমন্ত্রীর কাছে শপথ নিয়েছেন
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ
আইভী।
► রাজধানীর মোতালেব টাওয়ারে বিভিন্ন
ব্র্যান্ডের নকল মোবাইল ফোন তৈরির
অভিযোগে ১০ জনকে ছয় মাস করে কারাদণ্ড
দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
►এমপি লিটন হত্যাকান্ডের এখনো নির্দিষ্ট
কোন মোটিভ পাওয়া যায়নি, সবদিক
বিবেচনায় নিয়ে তদন্ত এগুচ্ছে : আইজিপি।
► বিনা বিচারে ১৭ বছর কারাগারে থাকা
দুইজনকে ১৯ জানুয়ারি হাইকোর্টে
হাজিরের নির্দেশ।
►ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার
ঘটনায় সন্দেহভাজন হরিপুর ইউপি
চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি
রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার।
►গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় তিনটি
মন্দিরে মূর্তি ভাঙচুর, দুইজন আটক।
► বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকের
হাতাহাতির জেরে মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ, দুই
বিজিবিসহ আহত ১২।
► কিশোরগঞ্জে করিমগঞ্জের
মথুরাপাড়াগ্রামে আগ্নেয়াস্ত্রসহ হুমায়ন
ও ওসমান নামে দুইজন আটক।

বৃহস্পতিবার, জানুয়ারি ০৫, ২০১৭

যারা মনগড়াভাবে দ্বীন পালন করছে তারা জাহান্নামে যাবে - হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় সভাপতি আল্লামা
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন,
মুমিনদের পথ ছেড়ে যারা
মনগড়াভাবে দ্বিন পালন করছে
তারা জাহান্নামে যাবে। মুমিনের
প্রতিটি কথা বলা ও কাজ করার
পূর্বে ভাবতে হবে সেটা দ্বিনের
বিপক্ষে যায় কি না। রাসূলের (সা:)
সুন্নাতের বিপরীতে যায় কি না।
খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে থার্টি
ফার্স্ট নাইটের অশ্লীল আয়োজনের
বিরোধীতা করে তিনি বলেন,
মুসলমানের সন্তানরা থার্টি ফার্স্ট
নাইটকে কেন্দ্র করে গান-বাজনা ও
বেহায়াপনায় শরিক হচ্ছে। পশ্চিমা
ইহুদি-খ্রিস্টানদের সংস্কৃতিকে
অনুসরণ করে বার্থ-ডে পার্টি করছে।
অন্যদিকে কিছু ভ- পীরদের নাম করে
শরীয়তের অনুসরণ থেকে দূরে
থাকছে। তারা নিজেরা
গোমরাহিতে লিপ্ত ও অনুসারীদের
গোমরাহ বানাচ্ছে।
তিনি সালাফিদের সম্পর্কে বলেন,
এরা মুমিনদের পথ ছেড়ে নিজেদের
জন্য মনগড়া পথ বেছে নিয়েছে। ২০
রাকাত তারাবির নামাজকে ৮
রাকাতে নামিয়ে আনছে। রাসূলের
(সা:) খান্দানের ফজিলতকে
অস্বীকার করছে। রাসূলের প্রশংসা
শুনলে কপাল কুচকাচ্ছে।
তিনি দুনিয়াদার আলেমদের
সমালোচনা করে বলেন, তারা
রাজনীতির খাতিরে, ব্যবসার
খাতিরে নাস্তিক ও মুরতাদ এবং
ইসলাম বিরোধীতাকারীদের সাথে
সম্পর্ক ঘনিষ্ট করছে। দ্বিনের
ব্যাপারে উদাসীন রয়েছে। অন্য
আরেক দল রয়েছে যারা ইজতেমাকে
হজের সাথে তুলনা করছে। এটা
পরিষ্কার গোমরাহি।
মঙ্গলবার শাহজালাল (রহ:)
ওয়েলফেয়ার ট্রাস্ট,
মৌলভীবাজারের আয়োজনে পবিত্র
ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে
মাসব্যাপী দুরুদ শরিফসহ বিভিন্ন
খতম শেষে আয়োজিত দোয়া
মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে
একথাগুলো বলেন। সভায় প্রধান
অতিথি ছিলেন ভারতের সাইয়্যিদ
মোস্তাক আহমদ মাদানী।
শাহজালাল (রহ:) ওয়েলফেয়ার
ট্রাস্টের সভাপতি, মৌলভীবাজার
সদর উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান
টিপুর সভপতিত্বে ও সালাহ উদ্দিন
ইবনে শিহাব, কাওছার আহমদ এবং
ওয়ালিউর রহমান সানীর যৌথ
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,
মৌলভীবাজার টাউন কামিল
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি
মাওলানা শামসুল ইসলাম,
মৌলভীবাজার সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান মিজানুর
রহমান,আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য
সিরাজুল ইসলাম সিদ্দিকী,
মাওলানা আব্দুস সোবহান জিহাদী,
মৌলভীবাজার জেলা আল ইসলাহর
সাধারণ সম্পাদক মাওলানা এম এ
আলিম, কুলাউড়া উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান ফজুলল হক খান
শাহেদ, আল ইসলাহ নেতা মকবুল
হোসাইন খান, প্রিন্সিপাল শফিকুর
রহমান, বশির উদ্দিন আহমদ প্রমুখ।

১২ দফা দাবিতে আবারো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের তালা

অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেট
ইঞ্জিনিয়ারিং কলেজে আবারো
আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা
থেকে ১২ দফা দাবি বাস্তবায়নের
দাবিতে কলেজের প্রশাসনিক ভবনসহ
সকল একাডেমিক ভবনে তালা লাগিয়ে
দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,
১২ দফা দাবি বাস্তবায়নের জন্য
ইতিপূর্বে আন্দোলন করা হলে কলেজ
কর্তৃপক্ষের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের
আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত
করা হয়েছিল এবং শিক্ষার্থীরা দাবি
পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭ দিন সময়
বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত
সময় পেরিয়ে যাওয়ার পরও
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না
হওয়ায় আজ থেকে আবারো তারা
অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু
করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ
থেকে কলেজ কর্তৃপক্ষ সংস্থাপন,
পরিবহনসহ বিভিন্ন খাতে ফি নিলেও
এসব সেবা প্রদান করা হয় না। কলেজের
কোনো উন্নয়ন কাজ হয় না,
ছাত্রবাসগুলোর অবস্থাও করুণ। নেই
পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। প্রশাসনের
বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করেন
আন্দোলনকারীরা।

সিলেটে বিএনপি পারেনি, ছাত্রদল পেরেছে

পুলিশের
বাধার মুখে সিলেটে কালো
পতাকা মিছিল করতে পারেনি
বিএনপি । তবে কেন্দ্র ঘোষিত এই
কর্মসূচি পালনে সিলেট জেলা ও
মহানগর বিএনপি ব্যর্থ হলেও
তাদের অনুজ সংগঠন ছাত্রদল ঠিকই
মিছিল তাদের অবস্থানের কথা
জানান দিয়েছে।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস
উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায়
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের
সামনে যখন পুলিশের বাধায়
মিছিল পণ্ড হয় বিএনপির; ঠিক
তখনই নগরীর জিন্দাবাজার,
আম্বরখানা এবং চৌহাট্টা
এলাকায় পৃথক কালো পতাকা
মিছিল করে ছাত্রদল।
জেলা ও মহানগর ছাত্রদলে
উদ্যোগে আম্বরখানা এলাকায়
অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন
যুবদল নেতা শোয়েব আহমদ চৌধুরী,
জেলা ছাত্রদলের সহ-সভাপতি
লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু,
কাজি মেরাজ, মহানগরের সহ
সভাপতি বেলাল আহমদ, দেওয়ান
আরাফাত জাকির চৌধুরী, সবুর
আহমদ, জেহিন আহমদ।
এছাড়া জেলা ছাত্রদলের সহ-
সভাপতি লিটন আহমদ, জামাল
আহমদ খান, সাজন আহমদ
তালুকদার, জেলার সহ-সাংগঠনিক
সম্পাদক আব্দুল করিম জোনাক,
মহানগরের সহ-সাংগঠনিক রিয়াদুল
হাসান রুয়েল, আনোয়ার হোসেন
খান, আবুল মুনতাসের চৌধুরী
সাববি, মহানগরের সদস্য রুমান
আহমদ রাজু , জাবেদুর রহমান
জাবেদ, রুবেল আহমদ, রিয়াজ
আহমদ, আব্দুলাহ আল মুমিন প্রমুখ
উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক
সম্পাদক এখলাছুর রহমান মুন্নার
নেতৃতে চৌহাট্টায় কালো পতাকা
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর
ছাত্রদলের যুগ্ম সম্পাদক সূচিত্র
চৌধুরী বাবলু, জেলা ছাত্রদলের সহ
সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,
জেলা ছাত্রদল নেতা সাইদুল
ইসলাম হৃদয়, সহ সাধারণ সম্পাদক
আব্দুল মান্নান, সহ সাংগঠনিক
সম্পাদক মাসরুর রাসেল, কোকো
স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম
সম্পাদক মাহফুজ মুন্না, জেলার সহ
সাংগঠনিক সম্পাদক আব্দুস
সালাম, জেলার কার্যকরী সদস্য
রানা আহমদ রুস্তুম, মহানগর
ছাত্রদলের প্রশিক্ষণ সম্পাদক
সৈয়দ সেলিমসহ নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জিন্দাবাজার
এলাকায়ও মিছিল করেছেন
ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলে
উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবু
আহমদ, আনছারী, আব্দুর রউফ, রুনু
আহমদ, সিহাব খান, শাহ আকাব
আহমদ পলাশ, সাইদুর রহমান সাইদ,
আফজল হোসেন প্রমুখ উপস্থিত
ছিলেন।

বুধবার, জানুয়ারি ০৪, ২০১৭

শামসুল উলামা আল্লামা ফুলতলী (র.) ঈসালে সওয়াব মাহফিল ১৫ জানুয়ারি

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শামসুল উলামা আল্লামা ফুলতলী (র.) ঈসালে সওয়াব মাহফিল ১৫ জানুয়ারি
রবিবার সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত সিলেটের
জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব
বাড়িতে অনুষ্ঠিত হবে।
মাহফিলে তা-লীম তরবিয়ত পেশ করবেন
ফুলতলী (র.) বড় ছাহেবজাদা আল্লামা
ইমাদ উদ্দীন চৌধুরী। প্রতিবছরের ন্যায় এ
বছরও মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল
নামবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইতিমধ্যে দেশজুড়ে সওয়াব মাহফিলের
প্রচার প্রচারণা শুরু হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে
ফুলতলী (র.) হাতেগড়া গণসংগঠন
আনজুমানে আল ইসলাহ ও ছাত্র সংগঠন
আনজুমানে তালামীযে ইসলামিয়া সহ
লতিফিয়া ক্বারী সোসাইটি।

সিলেটে ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা ছাত্রলীগের র্যালী ও সমাবেশ

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,
ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
সিলেট জেলা ছাত্রলীগের
উদ্যোগে বুধবার সিলেট নগরীর
রেজিষ্ট্রারী মাঠ থেকে এক
নগরীতে বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালিটি উদ্বোধন করেন সিলেট
জেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান এডভোকেট লুৎফুর
রহমান।
র্যালীটি রেজিষ্ট্রারী মাঠ
থেকে বের হয়ে বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয়
শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ
হয়। র্যালী পরবর্তী সংক্ষিপ্ত
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগের
সভাপতি শাহরিয়ার আলম সামাদ
এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক এম. রায়হান চৌধুরীর
পরিচালনায় বক্তব্য রাখেন-
সিলেট জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ
সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর
উপজেলা চেয়ারম্যান আশফাক
আহমদ, সিলেট জেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন
খান, দক্ষিণ সুরমা উপজেলা
চেয়ারম্যান মো. আবু জাহিদ,
কৃষকলীগ নেতা আব্দুল মোমিন
চৌধুরী, আওয়ামীলীগ নেতা
আজাদুর রহমান আজাদ, এড. শামসুল
ইসলাম, শেখ মখলু মিয়া, কবির
উদ্দিন, ইসতিয়াক আহমদ চৌধুরী,
জগলু চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম
আহ্বায়ক মুশফিক জায়গীরদার,
সেলিম আহমদ সেলিম,
আসাদুজ্জামান আসাদ, জেলা
সেচ্ছাসেবক লীগের সভাপতি
আফসার আজিজ, সাধারণ সম্পাদক
জালাল উদ্দিন কয়েস, কাতার
আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি
আবু তাহের, সাবেক ছাত্রলীগ
নেতা আব্দুর রকিব বাবলু,
মনিরুজ্জামান সেলিম, সৈয়দ
বেলাল, মুবাশ্বির আলী, শামসুল
ইসলাম মিলন, জি কে মাসুক, অপু
দেব ,এমদাদ রহমান, সুজেল আহমদ
তালুকদার, জয়নাল আহমদ চৌধুরী,
মাসুদ খান, কামরুল ইসলাম চৌধুরী,
দুলাল আহমদ, রুমেল সিরাজ, মির্জা
সেরওয়ান, রাসেল আহমদ, নাজমুল
ইসলাম, মিজান আহমদ, কেন্দ্রীয়
ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ
সফু, সিলেট জেলা ছাত্রলীগের সহ-
সভাপতি রাসেদুল ইসলাম, আলী
হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন
পারভেজ, এম মামুন উদ্দিন, সাইফুর
রহমান, সায়েদ আহমদ, খালেদুর
রহমান খালেদ, সুলেহ আহমদ মুন্না,
হারুনুর রশিদ, শাহিন আলী,
দেবাশিষ দেশমুখ্য রাজু, যুগ্ম
সাধারণ সম্পাদক জুবায়ের খান,
জাওয়াদ ইবনে জাহিদ খান,
শাক্কুর আহমদ জনি, তোফায়েল
আহমদ সানি, সাংগঠনিক সম্পাদক
মুহিবুর রহমান মুহিব, মিজানুর
রহমান মিজান, ফাহিম আহমদ শাহ,
শাহীন আহমদ চৌধুরী নয়ন, মো.
সায়েম আহমদ, সম্পাদক মন্ডলীর
সদস্য নিলোয় কিশোর ধর জয়,
আদিরাজ উজ্জ্বল, আমান উদ্দিন,
রাফিকুল ইসলাম, মেহেদী হাসান
উজ্জল, মো. সামছুজ্জামান,
মাইসাত নুহেরী ইসলাম, সাবেল
রেজা, শিব্বির আহমদ, আশফাক
আহমদ মাসুদ, সাদিকুর রহমান
সাদিক, আতিকুল ইসলাম, এএইচ এম
রাজ্জাক, সাইফুর রহমান রাজন,
রাফিউল করিম মাসুম, মঞ্জুররুল
ইসলাম, রাজ্জাকুজ্জামান চৌধুরী,
ফাইযাদ আহমদ জামিল, এটিএম
ফয়ছল, সাদেক আহমদ খান খোকন,
আব্দুল আজাদ সেহনাজ, তারেক
হাসান চৌধুরী, ইমরান আহমদ,
মুহিবুর রহমান মুহিব, সৌরভ আহমদ
তালুকদার, মাসুম আহমদ মাহি,
উজ্জল রায়, নাসিরুল ইসলাম মঞ্জু,
সাকিল আহমদ, শহিদুল ইসলাম
শহিদ, হাবিবুর রহমান হাবিব,
সুহেল আহমদ, ইবাদ খান দিনার,
তারেক আহমদ, মীর আল মুমিন,
নিপন সুত্র ধর, সাদেক হোসেন
সাদেক, মিজানুর রহমান পিনু,
শামিম আহমদ, ফাহাদ আহমদ,
ফারহান সাদিক জিহান, ইহয়া
রহমান, এম এ রাজ্জাক, বিষনু কুমার,
জুবের, পুলক, আব্দুল আহাদ প্রমুখ।

কারামুক্ত আরিফ : আমাকে জনগন ভোট দিয়ে মেয়র বানিয়েছেন

আরিফুল হক চৌধুরী বলেছেন,
আমাকে জনগন ভোট দিয়ে মেয়র
বানিয়েছেন। কেবল জনগনই
আমাকে বহিস্কার করতে পারে।
তাকে মেয়র পদ থেকে সাময়িক
বহিস্কার প্রসঙ্গে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে আরিফুল হক এ
কথা বলেন।
দুই বছর পর কারাগার থেকে মুক্তি
পেয়ে বুধবার সন্ধ্যায় কুমারপাড়ায়
নিজ বাসায় ফেরেন আরিফ। এসময়
সাংবাদিকদের সাথে আলাপ
করেন এই বিএনপি নেতা।
আরিফ বলেন, সকলের সহযোগীতা ও
ভালোবাসায় আমি মুক্তি
পেয়েছি। আমার মা অসুস্থ, আমি
নিজেও অসুস্থ। আদালত এসব
বিবেচনায় নিয়ে আমাকে জামিন
প্রদান করেছেন।
২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয়
সরকার মন্ত্রনালয় এক আদেশে
আরিফুল হককে মেয়র পদ থেকে
সাময়িক বহিস্কার করে। ২০১৩
সালের ১৫ জুন সিলেট সিটি
নির্বাচনে মেয়র নির্বাচিত
হয়েছিলেন আরিফ।
বাসায় ঢুকেই আরিফুল হক নিজের
মেয়েকে জড়িয়ে ধরেন। এসময়
পরিবারের অন্য সদস্যরাও এগিয়ে
আসেন। এরপর আরিফ যান পাশের
কক্ষে। যেখানে অপেক্ষায় আছেন
তাঁর মা। সে কক্ষে ঢুকে আরিফ
পায়ের পায়ে ধরে সালাম করেন।
এসময় ছেলেকে বুকে টেনে নেন মা
আমিনা খাতুন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস
কিবরিয়া হত্যা মামলার
এজাহারভূক্ত আসামী হিসেবে
২০১৪ সালের ৩০ ডিসেম্বর
হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক
হাকিম আদালতে আত্মসমর্পণ
করেন আরিফ। ওইদিন আদালত তাঁর
জামিন না মঞ্জুর করে তাকে জেল
হাজতে প্রেরণ করেন।
দুই বছর পর চারটি মামলায় জামিন
পেয়ে বুধবার সন্ধ্যায় কারামুক্ত হন
মেয়র আরিফুল হক চৌধুরী। মাঝে
গত বছরের ২৯ মার্চ থেকে অসুস্থ
মাকে দেখার জন্য ১৫ দিনের জন্য
প্যারোলে মুক্ত ছিলেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস
কিবরিয়া হত্যা ও বিস্ফোরক
মামলা এবং সুনামগঞ্জের
দিরাইয়ে আওয়ামী লীগের
জনসভায় বোমা হামলার দুটি
মামলায় উচ্চ আদালত থেকে
জামিন পান তিনি।
এর আগে দুপুরে সিলেট জেলা ও
দায়রা জজ আদালতে হাজির করা
হয় আরিফুল হক চৌধুরীকে।
দ্রুত বিচার আদালতের পিপি
কিশোর কুমার কর জানান, জেলা ও
দায়রা জজ মনির আহমদ
পাটোয়ারীর আদালতে তার উপর
জারি করা প্রডাকশন ওয়ারেন্ট
শুনানি শেষে তা প্রত্যাহার করার
আদেশ দেওয়া হয়। আদেশের কপি
কারাগারে পৌঁছার পরই মুক্তি
দেওয়া হয় সিলেট সিটি
কর্পোরেশনের সাময়িক বরখাস্ত
এই মেয়রকে।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা
মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর
আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ
পৌরসভার মেয়র জি কে গউছ এবং
সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়ার রাজনৈতিক সচিব হারিছ
চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে
সংশোধিত সম্পূরক অভিযোগপত্র
দেয় সিআইডি।
এরপর ২০১৪ সালের ২১ ডিসেম্বর ওই
১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
জারি করে আদালত। পরোয়ানা
জারির পর একই বছরের ৩০ ডিসেম্বর
আরিফুল আদালতে আত্মসমর্পণ
করলে তাকে কারাগারে পাঠানো
হয়।
২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাইয়ে
আওয়ামী লীগের উপদেষ্টা
পরিষদের সদস্য সুরঞ্জিত
সেনগুপ্তের জনসভায় বোমা হামলা
হলে এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন
আহত হন।
ওই ঘটনায় দিরাই থানায় করা
হত্যা ও বিস্ফোরক আইনের
মামলায় আরিফুলসহ ১৩ জনকে
আসামি করে আদালতে
অভিযোগপত্র দাখিল করা হয়। পরে
ওই দু’টি মামলায় গ্রেপ্তার
দেখানো হয় আরিফুলকে।