রবিবার, জানুয়ারি ০১, ২০১৭

সিলেটজুড়ে চলছে বই উৎসব

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো
ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ
জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে
রেখে সারাদেশের ন্যায়
সিলেটজুড়ে উদযাপিত হচ্ছে বই
উৎসব দিবস। বছরের শুরুতেই নতুন
শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার
আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা।
সিলেটসহ বিভাগের অন্য ৩ জেলা
জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার ও
সুনামগঞ্জের সবক’টি শিক্ষা
প্রতিষ্ঠানে উৎসবের মাধ্যমে
শিশুদের হাতে বই তুলে দেয়া হয়।
রোববার (১ জানুয়ারি) সিলেটে ব্লু
বার্ড স্কুলে শিক্ষার্থীদের হাতে
বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের
উদ্বোধন করেন সিলেটের জেলা
প্রশাসক জয়নাল আবেদিন।
পহেলা জানুয়ারী রবিবার সকাল
থেকেই উৎসবমুখর পরিবেশে
সিলেটের প্রাথমিক ও মাধ্যমিক
স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন
বই তুলে দেওয়া শুরু হয়।
বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে,
সকালেই অনুষ্ঠান করে বই বিতরণ
শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। এর পর
থেকেই নতুন বই নিয়ে স্কুল
প্রাঙ্গণে ছোটাছুটি করছে ছেলে-
মেয়েরা।
প্রথম শ্রেণি থেকে শুরু করে নবম
শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের
সবার হাতেই নতুন বই। চার রঙের ও
আকর্ষণীয় মলাটে বই পেয়ে
খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে
স্কুলের মাঠে। অনেকেই আবার বই
উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু
করে দিয়েছে।
সকালে ১১টায় নগরীর অগ্রগামী
বালিকা বিদ্যালয় ও কলেজ বই
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সিলেটের বিভাগীয় কমিশনার
জামাল উদ্দিন আহমদ। এসময় তিনি
শিক্ষার্থীদের হাতে নতুন বছরের
পাঠ্যপুস্তক তুলে দেন।
সিলেটের জেলা প্রশাসক মো.
জয়নাল আবেদীনের সভাপতিত্বে
অতিথি ছিলেন সিলেট রেঞ্জের
ডিআইজি কামরুল আহসান,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের সিলেট অঞ্চলের
উপপরিচালক জাহাঙ্গির কবির
আহমদ, সিলেট জেলা
প্রেসক্লাবের সভাপতি আজিজ
আহমদ সেলিম, সময় টেলিভিশনের
সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির
ইকু, মেট্রোপলিটন
ইউনিভার্সিটির সহকারি প্রক্টর
আব্বাস উদ্দিন।
এদিকে, এর আগে সকালে নগরীর ব্লু-
বার্ড স্কুল অ্যান্ড কলেজে বই
উৎসবের উদ্বোধন করেন সিলেটের
জেলা প্রশাসক মো. জয়নাল
আবেদীন। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ
হুসনে আরার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা
ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ
আমিনুর রহমান।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে
জানা যায়, ২০১৭ সালের
শিক্ষাবর্ষের জন্য সিলেট
বিভাগের প্রাথমিকের
শিক্ষার্থীদের মধ্যে ৮২ লাখ ৪৭
হাজার ৭৪৭টি নতুন বই বিতরণ করা
হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬
লাখ ২৩ হাজার ৯৭৬, সুনামগঞ্জে
২১লাখ ৯৮হাজার ৭২১, হবিগঞ্জে ১৮
লাখ ৯৮ হাজার ২৩২,
মৌলভীবাজারে ১৫ লক্ষ ২৬ হাজার
৮১৬টি বই বরাদ্দ দেয়া হয়।
অন্যদিকে, মাধ্যমিকের অন্যদিকে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
রয়েছে ১ কোটি ২৫ লাখ নতুন বই।
তাছাড়া এবছরেই নতুন করে সংযুক্ত
হয়েছে পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-
গোষ্ঠীর প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকও।
সিলেট বিভাগীয় প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক
তাহমিনা খানম সিলেটভিউকে
বলেন, ‘সকাল থেকেই বিভাগের
সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে
একযোগে বই বিতরণ শুরু হয়েছে।
এবছর চাহিদানুযায়ী বই আসায় সব
শিক্ষার্থীরাই প্রথম দিনে বই
নিয়ে বাড়ি ফিরতে পারছে।
এছাড়া প্রাক-প্রাথমিকের
শিক্ষার্থীদেরকেও বরণ করতে
বিদ্যালয়ে ‘শিশু বরণ’ উৎসবও করা
হচ্ছে বলে জানান তিনি।
প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে শুরু
করে নবম শ্রেণি পর্যন্ত
শিক্ষার্থীরা সবাই পেয়েছে নতুন
বই। নতুন বই হাতে পেয়ে স্বভাবতই
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

শনিবার, ডিসেম্বর ৩১, ২০১৬

২ জানুয়ারী থেকে হযরত শাহ্ মালুম (রঃ)-এর মাজারে বার্ষিক উরস মাহফিল শুরু।

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: আগামী ২ জানুয়ারী
থেকে হযরত শাহ্ মালুম (রঃ)-এর
মাজারে বার্ষিক উরস মাহফিল শুরু।
চলবে ৪ জানুয়ারী পর্যন্ত।
৩ দিন ব্যাপী উরস মাহফিলে দেশের
প্রত্যেক অঞ্চল থেকে হাজার হাজার
ওলী ভক্ত এবং আশেকানদের সমাগমে
মুখরিত হয়ে উঠবে শাহ্ মালুম (রঃ)
মাজার শরীফ। হাজিরানে
আশেকানদের খাওয়া দাওয়া জন্য
মাজারের আশেপাশে প্রচুর
দোকানপাট এবং মেলা অনুষ্ঠিত হয়।
সপ্তাহখানেক আগে থেকে উৎসব মুখর
হয়ে উঠে ফেঞ্চুগঞ্জ উপজেলা।
মাজার সংলগ্ন মাঠে বিভিন্ন দেশী
বিদেশী পণ্যের সমারোহ থাকে।তাই
ক্রেতারা পণ্য কেনার জন্য দোকানে
ভিড় জমান।
ঢাকা থেকে আসা একজন ব্যবসায়ী
জানান,উরসে বিক্রির আশায় আমরা
বিভিন্ন ধরণের জিনিসপত্র নিয়ে
দোকান দেয়।ক্রেতাদের মন আকৃষ্ট
করার মাধ্যমে আমরা উন্নত মানের
পণ্য বিক্রি করতে পারি।উরস আসলে
আমরা টাকার মুখ দেখি।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চগঞ্জ উপজেলা তালামিযের সাবেক সভাপতি এম জি জাকারিয়া

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া ফেঞ্চগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি এম জি জাকারিয়া চৌঃ

১ সেকেন্ড পিছিয়ে যাবে নতুন বছর

 বছরকে বিদায়
জানিয়ে নতুনকে আমন্ত্রণ
জানানোর অপেক্ষায় সারাবিশ্ব।
থার্টিফার্স্ট নাইট উদযাপন
আয়োজনে ব্যস্ত বিশ্ববাসী। ঘড়ির
কাঁটায় ১২টা পার হলেই গোটা
বিশ্ব একসঙ্গে বরণ করে নিবে নতুন
বছরকে। তবে মজার বিষয় হচ্ছে,
নববর্ষ উদযাপনের জন্য সবাইকে
অপেক্ষা করতে হবে অতিরিক্ত ১
সেকেন্ড।
২০১৭ সালের কাউন্টডাউনে ১
সেকেন্ড যোগ করতে হবে ‘লিপ
সেকেন্ড’ হিসেবে। পৃথিবীর
আবর্তনের ধীরগতির কারণে এ বছর
২৩:৫৯:৬০ সেকেন্ডের পর ১ সেকেন্ড
বন্ধ থাকবে সব ঘড়ি। এর পরই শুরু হবে
সারাবিশ্বে নতুন বছর উদযাপন।
সবশেষ ২০১৫ সালের জুনে ‘লিপ
সেকেন্ড’ ব্যবহার করা হয় এবং
এবারের ‘লিপ সেকেন্ড’ হবে
বিশ্বের ইতিহাসে ২৭তম। পৃথিবীর
আবর্তনের ধীরগতির কারণে
আণবিক ঘড়ি থেকে পিছিয়ে যায়
দৈনন্দিন ব্যবহৃত ঘড়ির সময়। আর
তাই এ ‘লিপ সেকেন্ড’ যোগ করা
হয়।
যুক্তরাজ্যের ন্যাশনাল
ফিজিক্যাল ল্যাবরেটরির প্রধান
গবেষক পিটার হিবারলে জানান,
পৃথিবীর আবর্তনের সঙ্গে আমাদের
সময়ের ব্যবধান কমানোর জন্যই
‘লিপ সেকেন্ড’ দরকার। যদিও এ
ব্যবধান ক্ষুদ্রতর। কিন্তু ১ হাজার
বছর পরে এ ‘লিপ সেকেন্ড’ এর
পরিমাণ হয়ে যাবে ১ ঘণ্টার সমান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি- টোয়েন্টির জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের
একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে
বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচের জন্য
টাইগারদের টি-টোয়েন্টির স্কোয়াড
ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। একদিনের সিরিজের দল
থেকে বাদ পড়েছেন তানভীর হায়দার ও
মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ২২
সদস্যের স্কোয়াড থেকে সুযোগ পেয়েছেন
তাইজুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।
প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত
বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মর্তুজা
(অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-
অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস,
সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন,
মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন
সৈকত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,
শুভাগত হোম, শুভাশিস রায়, তাইজুল
ইসলাম।

পাঠ্যবই বিতরণের প্রতিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 আগামীকাল
রোববার থেকে শুরু হওয়া নতুন
শিক্ষাবর্ষের (২০১৭) বিনামূল্যের
পাঠ্যবই বিতরণের প্রতিকী
উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।আজ শনিবার
সকালে গণভবনে রাজধানীর
বিভিন্ন স্কুলের একদল
শিক্ষার্থীদের হাতে নতুন
শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই
তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
মাধ্যমিক স্তরের ১ সেট এবং
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
অ্যাডভোকেট মোস্তাফিজুর
রহমান ফিজার প্রাথমিক স্তরের
পৃথক আরেক সেট বই প্রধানমন্ত্রীর
হাতে তুলে দেন।
পরে রাজধানীর বিভিন্ন স্কুল-
মাদরাসা-কারিগরি শিক্ষা
প্রতিষ্ঠানের নির্বাচিত কিছু
শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই
তুলে দিয়ে বিনামূল্যের পাঠ্যবই
বিতরণের প্রতিকী উদ্বোধন করেন।
এ সময় দু’মন্ত্রণালয়ের সচিবগণ এবং
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান ও
সদস্যরা এবং সংশ্লিষ্ট
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল রোববার
আনুষ্ঠানিকভাবে সারাদেশে
‘পাঠ্যবই বিতরণ উৎসব’ পালিত হবে।
আগামীকাল সকালে আজিমপুর গভ.
গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে
কেন্দ্রীয় মাধ্যমিকের এবং ঢাকা
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে
প্রাথমিকের কেন্দ্রীয় উৎসব
অনুষ্ঠিত হবে। দু’ মন্ত্রণালয়ের
মন্ত্রীদ্বয় এ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন। এর ছাড়া সারাদেশের
সকল শিক্ষা প্রতিষ্ঠানে
আগামীকাল অনুরূপ অনুষ্ঠান হবে
নিজ নিজ উদ্যোগে। এতে স্কুলের
সকল শিক্ষার্থীকে বিনামূল্যে
২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই
বিনামূল্যে বিতরণ করা হবে।
২০১৭ শিক্ষাবর্ষের চার কোটি ২৬
লাখ ৩৫ হাজার ৯২৯ জন
শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ৩৬
কোটি ২১ লাখ ৮২ হাজার কপি বই
বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-
প্রাথমিকের ৩২ লাখ ৬২ হাজার
৮৬৪ শিশুর জন্য এক কোটি পাঁচ লাখ
পাঁচ হাজার ৮৩২ কপি বই,
প্রাথমিকের দুই কোটি ১৭ লাখ ২১
হাজার ১২৯ জন ছাত্রছাত্রীর জন্য
দশ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৩২৭
কপি বই, মাধ্যমিক (ইংরেজি
ভার্সনসহ) এবং এসএসসি
ভোকেশনাল স্তরের এক কোটি ২০
লাখ ৫৮ হাজার ৩৬৮ জন
শিক্ষার্থীর জন্য ১৭ কোটি ৬৮ লাখ
৩০ হাজার ৩৬৮ কপি বই এবং
এসএসসি ও দাখিল ভোকেশনালের
(ট্রেড বই) দুই লাখ দশ হাজার ৭৭৫
জন শিক্ষার্থীর জন্য ৯ লাখ ২১
হাজার ১১০ কপি বই দেয়া হবে।
অপরদিকে, ইবতেদায়ী ও দাখিলের
৫৩ লাখ ৫৭ হাজার ২১ জন
ছাত্রছাত্রীর জন্য পাঁচ কোটি ৭১
লাখ ৯৭ হাজার ৮৮৫ কপি বই,
দৃষ্টিপ্রতিবন্ধী এক হাজার ২৩১ জন
শিক্ষার্থীর জন্য ৯ হাজার ৭০৩
কপি বই।
এছাড়াও পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪
হাজার ৬৪১ শিশুর জন্য প্রাক-
প্রাথমিক স্তরের ৫১ হাজার ৭৮২
কপি বই মুদ্রণ করা হচ্ছে। এর মধ্যে
মারমা, চাকমা, গারো, শাদ্র্র্রে ও
ককবরুক সম্প্রদায়ের শিশুরা নিজ
নিজ মাতৃভাষার বই পাবে
বিনামূল্যে। পাশাপাশি এবার
পাঁচটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
ভাষায় (শিশুর জন্য) ২৫ হাজার
৫০০টি টিচিং ম্যাটারিয়াল বা
শিক্ষা উপকরণ বিশেষ করে ফ্লিপ
চার্ট, ফ্ল্যাশ, কার্ড, স্বরবর্ণ ও
ব্যাঞ্জনবর্ণ চার্ট বিনামূল্যে
বিতরণ করা হবে।

সিলেটী জামাই হলেন ইমরান এইচ সরকার : কনে শিক্ষামন্ত্রী নাহিদ কন্যা নাদিয়া

 শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া
নন্দিতা ইসলামের সাথে নতুন
জীবন শুরু করেছেন গণজাগরণ মঞ্চের
মুখপাত্র ইমরান এইচ সরকার।
নাদিয়া নন্দিতা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার
সন্ধ্যায় ঘরোয়াভাবে তাদের
হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়
ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন
ছিলেন পারিবারিক ওই
আয়োজনে। নাদিয়া নন্দিতা
ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক। এ
বছরই বিয়ে করছেন, এই ঘোষণা
ফেসবুকের মাধ্যমে আগেই
দিয়েছিলেন ইমরান এইচ সরকার।
সেই শুভ কাজটি সারছেন বছরের
শেষ প্রান্তে এসে।
নন্দিতা পরিচিতজনদের কাছে
তিন্নি নামেই তিনি পরিচিত।
বেশ কিছুদিন ধরেই
পারিবারিকভাবে ইমরানের সঙ্গে
তার বিয়ের কথা চলছিল বলে
পরিবারের ঘনিষ্ঠ একজন
জানিয়েছেন। আজ দুই পরিবারের
কাছের মানুষদের উপস্থিতিতে
ইমরান ও নাদিয়াকে আংটি
পরানো হয়েছে। শনিবার (৩১
ডিসেম্বর) মিন্টো রোডে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদের বাসায় দুই পরিবার এবং
নিকট আত্মীয়দের উপস্থিতিতে
বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে
জানা গেছে।

বাস ভাড়া নিয়ে সংঘর্ষ ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

লোকাল বাসের ভাড়া নিয়ে বাক-
বিতন্ডার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার
সরাইল বিশরোড মোড়ে দুই দল
গ্রামবাসীর সংঘর্ষ চলছে। ফলে ঢাকা-
সিলেট, কুমিল্লা-সিলেট ও সিলেট-
ময়মনসিংহ সড়কের যানবাহন চলাচল বন্ধ
হয়ে গেছে।
আজ শনিবার দুপুর ১২টা দিকে এ সংঘর্ষ
শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো
সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলায়
চলাচলকারী লোকাল বাসের ভাড়া নিয়ে
কথাকাটির জের ধরে কুট্রাপাড়া ও সদর
উপজেলার খাটিয়াতা গ্রামের লোকজন
সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্রে
সজ্জিত হয়ে উভয় গ্রামের হাজার
খানেক লোক সংঘর্ষে অংশ নিয়েছে।
১২টা থেকে শুরু হয়ে এখনো চলছে সংঘর্ষ।
এই সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ৩ দিকে
দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের ২০
জন লোক আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ও
সরাইল থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের
চেষ্টা করছে।

শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০১৬

ফেঞ্চুগঞ্জে নদীতীরে জেগে উঠা ভেলকুনা চর এখন সংঘবদ্ধ চক্রের দখলে

 ফেঞ্চুগঞ্জে
কুশিয়ারা নদীতীরে জেগে উঠা
ভেলকুনা চর এখন সংঘবদ্ধ চক্রের দখলে।
প্রভাবশালীরা অবাধে চর থেকে বালু
উত্তোলন করছেন।
ড্রেজার ও সনাতন পদ্ধতিতে বালু
তোলার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে
আশপাশের জমি ও নদী তীর। অনেক
স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।
ফলে বর্ষা মৌসুমে নদী তীর ভাঙ্গনের
আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, স্থানীয়
ভেলকুনা চর থেকে বালু উত্তোলনের পর
ইঞ্জিন চালিত নৌকায় করে নিয়ে
যাওয়া হচ্ছে। দিনের বেলায় কম দেখা
গেলেও মূলত মধ্য রাত থেকে ভোর
পর্যন্তই চলে বালু উত্তোলনের কাজ।
পরে তা বিক্রি করা নৌকা প্রতি ৮০০
থেকে ১০০০ টাকা দরে বিক্রি করা
হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা
জানান, প্রভাবশালী মেদু মিয়া, ফজলু
মিয়া, জাহেদুল ইসলাম ও আজাদ
মিয়াসহ কয়েকজনের যোগসাজশে চরের
বালু উত্তোলন করা হচ্ছে। কেউ ভয়ে
তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার হুরে জান্নাত
বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ব্যবস্থা
নিতে সহকারী কমিশনার (ভূমি) এসি
ল্যান্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত-১,আহত-২

ফেঞ্চুগঞ্জ
প্রতিনিধি: :ফেঞ্চুগঞ্জের ছত্রিশ
গ্রামে বাড়িতে রাজমিস্ত্রি কাজ
করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে
রড লেগে গেলে তাতে বিদ্যুৎপৃষ্ঠ হন
৩জন।
হৈ চৈ শুনে আশেপাশের লোকজন দ্রুত
ছুটে চলে আসেন এবং আহতদের
স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক
১জনকে মৃত ঘোষণা করেন এবং আহত
২জনকে সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার
নির্দেশ দেন।আহতদের উক্ত
হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত ব্যক্তি হলেন,ছত্রিশ গ্রামের
ফজিলক মিয়ার ছেলে কওছর আহমদ
(২২)।
আহত ২জন হলেন,ছত্রিশ গ্রামের
মখলেছ মিয়ার ছেলে খলিল মিয়া
(১৮)।আরেকজন হলেন,একই গ্রামের
নাচ্চু মিয়ার ছেলে ছাদিক মিয়া
(১৯)।
নিহতের বাবা ও মা ছেলে হারানোর
শোকে আত্নহারা হয়ে রয়েছেন।
নিহতের বাবা ফজিলক মিয়া
জানান,আমার ছেলের কপালে হয়তো
এভাবে মৃত্যু লেখা ছিল।
বাড়ির মালিকের বিরুদ্ধে
অভিযোগের প্রশ্নে তিনি
বলেন,বাড়ির মালিকের বিরুদ্ধে
আমার কোনো অভিযোগ নেই।বাড়ির
মালিক নিজের সন্তানের মত আমার
ছেলেকে ভালবাসতেন। প্রাপ্ত
মজুরীর বেশী টাকা আমার ছেলেকে
দিতেন।
নিহত ব্যক্তিকে আজ বাদ মাগরিব
ছত্রিশ ঈদগাহ মহল্লায় জানাযার
নামাজ শেষে দাফন করা হয়।

ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে তালামীযের কমিটি গঠনঃ

ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে তালামীযের কমিটি গঠনঃ

________________________
৩০ ডিসেম্বরঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার আওতাধীন পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন শুক্রবার দুপুরে পশ্চিম ফরিদপুর জামে মসজিদে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, প্রধান নির্বাচক হিসাবে উপস্তিত ছিলেন মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ আহবায়ক হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন সহ-সভাপতি কামরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ইমন।
এর আগে শাখা সভাপতি আবু তাহেফ শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের উপস্তাপনায় অধিবেশন শুরু হয়।
কাউন্সিলে আবু তাহেফ শিবলুকে পুন: সভাপতি জাবেল আহমদ, শরীফ আহমদ কে সিনিয়র সহ-সভাপতি  লিমন আহমদকে সাধারণ সম্পাদক আঞ্জুর হোসেন কে সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান শেফুল কে প্রচার সম্পাদক রায়হান আহমদ কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ফেঞ্চুগঞ্জ পুর্ব কর্মধায় তালামীযের শপথ গ্রহন সম্পন্নঃ

ফেঞ্চুগঞ্জ পুর্ব কর্মধায় তালামীযের শপথ গ্রহন সম্পন্নঃ
৩০ ডিসেম্বরঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার আওতাধীন পুর্ব কর্মধা আঞ্চলিক শাখার শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্তবার বিকেল ৪ ঘটিকায় শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরানবাজার আল-ইসলাহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দীন, সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ, সহ সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু।
অনুষ্ঠানে শাখা সভাপতি ছাব্বির আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাকিল আহমদ।
অনুষ্ঠানে শাখার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ইজতেমায় ১০ লক্ষাধিক মানুষের জুমআর নামাজ আদায়

 সিলেটের দক্ষিণ
সুরমা উপজেলার মোল্লারগাঁও
ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ
বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-
খিদিরপুর এলাকার মাঠে কয়েক
লাখ মুসলিম জনতা জুমআর নামাজ
আদায় করেছেন। এসময় মুসল্লিদের
‘আল্লাহু আকবার’ ‘আল্লাহুম্মা
আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল
গোটা এলাকা। লাখ লাখ জনতা
ক্রন্দনে নত মস্তকে মহান আল্লাহ
রাব্বুল আলামিনের দরবারে অতীত
জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা
প্রার্থনা করেন। নিজের জন্য,
নিজের পরিবারের জন্য এবং দেশ ও
জাতির মঙ্গল কামনায় ইজতেমা
ময়দানে নামাজ শেষে দোয়া
করেন মুসল্লিরা।
শুক্রবার সকাল থেকেই হাজার
হাজার মুসল্লি ইজতেমা ময়দানে
এসে জড়ো হতে থাকেন। জিকির-
আসকারে মুখরিত হয়ে ওঠে
ইজতেমা ময়দান। একপর্যায়ে
ইজতেমা ময়দান রূপ নেয় জনসমুদ্রে।
ইজতেমা ময়দানে ওয়াজ-নসিহতও
চলে।
এদিকে জুম’আর নামাজকে ঘিরে
ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর
নিরাপত্তা ব্যবস্থা।

বাড়ছে সব ধরনের গ্যাসের দাম

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ আসছে
দেশবাসীর জন্য। যৌক্তিকতাকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়ছে সব
ধরনের গ্যাসের দাম।
এ নিয়ে
বিইআরসি’র প্রস্তুতিও প্রায় শেষ।
এখন কেবল ঘোষণার অপেক্ষা।
বিইআরসি বলছে, গ্যাস খাতের উন্নয়ন
ও কর্মকর্তা-কর্মচারিদের বেতন
সমন্বয়ের জন্য দাম বাড়ানো হচ্ছে।
আর বিশ্লেষকরা বিষয়টি দেখছেন,
সরকারের ব্যবসায়িক মনোভাব
হিসেবে।
আগস্টের গণশুনানিতে গ্যাস উৎপাদন
ও বিতরণকারী সরকারি
কোম্পানিগুলো গড়ে ৯৪ শতাংশ দাম
বাড়ানোর প্রস্তাব দেয়। যদিও দাম
বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে
পারেনি একটি কোম্পানিও। তারপরও
দাম বাড়ছে।
অবশ্য দাম কতোটা বাড়ছে তা
জানাতে রাজি হননি বিইআরসি’র
কর্মকর্তা। তবে সূত্র বলছে,
বাসাবাড়িতে ২ চুলার দাম সাড়ে ৬শ’
থেকে বেড়ে সাড়ে ৮শ’, আর এক চুলার
নতুন দাম হতে পারে সাড়ে ৬শ’ টাকা।
আর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা
সিএনজি’র দাম হতে পারে প্রতি
ইউনিট ৪৫ টাকা। বাড়বে বিদ্যুৎ
উৎপাদন ও শিল্প কারখানার গ্যাসের
দামও।